/indian-express-bangla/media/media_files/2025/11/27/wpl-2026-auction-1-2025-11-27-19-09-12.jpg)
নিলাম অনুষ্ঠানে সবথেকে বেশি টাকা পেলেন যে ক্রিকেটাররা
/indian-express-bangla/media/media_files/2025/11/27/wpl-auction-2026-2025-11-27-11-02-02.jpg)
জমে উঠেছে WPL নিলাম
WPL 2026 Mega Auction: ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠানে আপাতত জলের মতো টাকা খরচ করছে ৫ ফ্র্যাঞ্চাইজ়ি। বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের জন্য ফ্র্যাঞ্চাইজ়িগুলোর মধ্যে লড়াই দেখতে পাওয়া গিয়েছে। অন্যদিকে, অ্যালিসা হিলির মতো তারকা উইকেটকিপার-ব্যাটার আনসোল্ড রয়ে গেলেন। কেউ তাঁর প্রতি আগ্রহ প্রকাশ করেননি। এই নিলামে সবথেকে বেশি টাকা খরচ করা হয়েছে দীপ্তি শর্মার জন্য। ইউপি ওয়ারিয়র্স কার্যত টাকার বৃষ্টি করেছে। আসুন, সেই ৬ ক্রিকেটারকে নিয়ে আলোচনা করা যাক, যাঁদের জন্য সবথেকে বেশি টাকা খরচ করা হল।
/indian-express-bangla/media/media_files/2025/11/27/deepti-sharma-1-2025-11-27-19-09-12.jpg)
দীপ্তি শর্মা
নিজের পুরনো দলেই আবারও ফিরে গেলেন দীপ্তি শর্মা। ৫০ লাখ টাকা বেস প্রাইস ছিল দীপ্তির। দিল্লি ক্যাপিটালস তাঁর জন্য প্রথম বিড করেছিল। কিন্তু, মজার ব্যাপার হল, দিল্লি ছাড়া আর কোনও দল তাঁর জন্য আগ্রহ দেখায়নি। তবে ইউপি ওয়ারিয়র্স শেষপর্যন্ত দীপ্তির জন্য রাইট টু ম্য়াচ কার্ড ব্যবহার করে। দিল্লি শেষপর্যন্ত ৩.২ কোটি টাকা পর্যন্ত উঠেছিল। শেষপর্যন্ত ইউপি ওয়ারিয়র্সে যান দীপ্তি শর্মা।
/indian-express-bangla/media/media_files/2025/11/27/shikha-pandey-2025-11-27-19-09-12.jpg)
শিখা পাণ্ডে
এই নিলাম অনুষ্ঠানে দ্বিতীয় সর্বাধিক মূল্যবান ক্রিকেটার হিসেবে নাম লেখালেন শিখা পাণ্ডে। শিখার জন্য ইউপি ওয়ারিয়র্স ২.৪ কোটি টাকা খরচ করল। আশা করা যায়, আসন্ন মরশুমে তিনি ধামাকা পারফরম্য়ান্স করতে পারবেন।
/indian-express-bangla/media/media_files/2025/11/27/amillia-kerr-2025-11-27-19-09-12.jpg)
এমিলিয়া কের
নিউজিল্যান্ডের অলরাউন্ডার এমিলিয়া কেরও এই অকশন টেবিলে কার্যত ঝড় তুললেন। তবে শেষপর্যন্ত তিনি মুম্বই ইন্ডিয়ান্স দলে যান। মুম্বই এমিলিয়ার জন্য ৩ কোটি টাকা খরচ করেন। শেষপর্যন্ত তাঁকে দলে টেনে নেন।
/indian-express-bangla/media/media_files/2025/11/27/sophie-divine-2025-11-27-19-09-12.jpg)
সোফি ডিভাইন
নিউজিল্য়ান্ডের তারকা ক্রিকেটার সোফি ডিভাইনকে দলে নেওয়ার জন্য দিল্লি ক্যাপিটালস এবং আরসিবি-র মধ্যে জোরদার লড়াই দেখতে পাওয়া যায়। শেষপর্যন্ত ময়দানে নামে গুজরাট জায়ান্টস। তারা ডিভাইনের জন্য ২ কোটি টাকা খরচ করে এবং দলে টেনে নেয়।
/indian-express-bangla/media/media_files/2025/11/27/meg-lanning-2-2025-11-27-19-09-12.jpg)
মেগ ল্যানিং
দিল্লি ক্য়াপিটালকে ২ বার ফাইনালে নিয়ে যাও মেগ ল্যানিংকে দলে নেওয়ার জন্য জোর টক্কর দেখতে পাওয়া যায়। যদিও ইউপি ওয়ারিয়র্সের পার্সে বেশ টাকায় থাকায়, তারা এই অ্যাডভান্টেজ পেল। ল্যানিংয়ের জন্য তারা ১.৯০ কোটি টাকা খরচ করে।
/indian-express-bangla/media/media_files/2025/11/27/chinelle-henry-2025-11-27-19-09-12.jpg)
শ্যানেল হেনরি
ওয়েস্ট ইন্ডিজের তারকা স্পিনার শ্যানেল হেনরিকে নিয়ে নিলাম টেবিলে জোর লড়াই দেখতে পাওয়া যায়। যদিও শেষপর্যন্ত বাজিমাত করে দিল্লি ক্যাপিটালস। ১.৩০ কোটি টাকা খরচ করে তারা শ্যানেলকে দলে টেনে নেয়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us