/indian-express-bangla/media/media_files/2025/11/22/wtc-points-table-6-2025-11-22-20-34-24.jpg)
দেখে নিন পয়েন্টস টেবিলের বর্তমান হাল-হকিকত
/indian-express-bangla/media/media_files/2025/11/22/wtc-points-table-2025-11-22-20-34-25.jpg)
পয়েন্ট টেবিল তোলপাড়
WTC Points Table 2025-27: অ্যাসেজ সিরিজের প্রথম টেস্ট ম্য়াচে অস্ট্রেলিয়া ক্রিকেট দল একেবারে ধামাকাদার মেজাজে জয়লাভ করল। ইংল্যান্ডকে তারা ৮ উইকেটে হারিয়ে দেওয়ার পাশাপাশি পাঁচ ম্য়াচের সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে। অন্যদিকে, এই ম্য়াচটা হারতেই ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে বড়সড় ধাক্কা খেল ইংল্যান্ড। প্রসঙ্গত, এই তালিকায় শীর্ষ ২ দল ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারবে।
/indian-express-bangla/media/media_files/2025/11/22/wtc-points-table-1-2025-11-22-20-34-25.jpg)
PCT কমল ইংল্যান্ডের
এই ম্যাচের আগে WTC পয়েন্টস টেবিলে ষষ্ঠ স্থানে ছিল ইংল্যান্ড ক্রিকেট দল। এখনও তারা একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কিন্তু, তাদের PCT অনেকটাই কমে গেল। আগে ইংল্যান্ডের পিসিটি ছিল ৪৩.৪৪। এখন সেটা কমে দাঁড়িয়েছে ৩৬.১১। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে ইংল্যান্ড এখনও পর্যন্ত ৬ ম্য়াচ খেলেছে। এরমধ্যে তারা ২ ম্য়াচে জয়লাভ করেছে। আর তিনটে ম্য়াচ হেরে গিয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/11/22/wtc-points-table-2-2025-11-22-20-34-25.jpg)
২০২৫-২৭ WTC চক্রে একটাও ম্য়াচ হারেনি অস্ট্রেলিয়া
অন্যদিকে, অস্ট্রেলিয়া ক্রিকেট দল এখনও পর্যন্ত তাদের অপরাজেয় অভিযান অব্যাহত রেখেছে। ক্যাঙারু ব্রিগেড এখনও পর্যন্ত চারটে ম্য়াচ খেলেছে। এরমধ্যে তারা চারটে ম্য়াচেই জয়লাভ করেছে। বর্তমানে অস্ট্রেলিয়ার পিসিটি ১০০। সেইসঙ্গে পয়েন্টস টেবিলেও তারা শীর্ষস্থানে দাঁড়িয়ে রয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/11/22/wtc-points-table-3-2025-11-22-20-34-25.jpg)
চতুর্থ স্থানে দাঁড়িয়ে রয়েছে ভারত
ভারতীয় ক্রিকেট দল ( Indian Cricket Team) বর্তমানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলছে। এই সিরিজের প্রথম ম্য়াচে টিম ইন্ডিয়া ৩০ রানে হেরে গিয়েছিল। দ্বিতীয় ম্য়াচটি গুয়াহাটির বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/11/22/wtc-points-table-4-2025-11-22-20-34-25.jpg)
কতগুলো ম্য়াচ জিতেছে টিম ইন্ডিয়া?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান ভারতীয় ক্রিকেট দল চার নম্বরে দাঁড়িয়ে রয়েছে। ভারত এখনও পর্যন্ত ৮ ম্য়াচ খেলেছে। এরমধ্যে চারটে ম্য়াচ তারা জিততে পেরেছে। আর হেরেছে তিনটে ম্য়াচে। একটি ম্য়াচ ড্র হয়েছে। ভারতের পিসিটি বর্তমানে ৫৪.১৭।
/indian-express-bangla/media/media_files/2025/11/22/wtc-points-table-5-2025-11-22-20-34-25.jpg)
একনজরে পারথ টেস্ট
অ্যাসেজ সিরিজের প্রথম ম্য়াচে ইংল্যান্ড ক্রিকেট দল অস্ট্রেলিয়াকে জেতার জন্য ২০৫ রানের টার্গেট দিয়েছিল। ট্রাভিস হেডের শতরানের দৌলতে ক্যাঙারুরা এই লক্ষ্যমাত্রা সহজেই হাসিল করে নেয়। এই ম্য়াচে হেড ১২৩ রান করেছেন। এছাড়া বল হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন মিচেল স্টার্ক। এই ম্য়াচে তিনি মোট ১০ উইকেট শিকার করেছেন। আর সেকারণেই তাঁকে প্লেয়ার অফ দ্য ম্য়াচের পুরস্কার দেওয়া হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us