/indian-express-bangla/media/media_files/2025/11/26/team-india-5-2025-11-26-14-32-26.jpg)
লজ্জায় ডুবল টিম ইন্ডিয়ার গর্ব
/indian-express-bangla/media/media_files/2025/11/26/rishabh-pant-9-2025-11-26-14-32-27.jpg)
WTC Points Table 2025-27: দক্ষিণ আফ্রিকার (IND vs SA) বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্য়াচটাও হেরে গেল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ২ ম্য়াচের টেস্ট সিরিজে চুনকাম হয়ে গেল টিম ইন্ডিয়া। আর সেইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলেও তারা অনেকটা নীচের দিকে নেমে গেল। ইতিমধ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট দল নিজেদের শীর্ষস্থানটা ধরে রেখেছে। গুয়াহাটি টেস্টের পর পয়েন্ট টেবিলে কী কী পরিবর্তন হল, আসুন সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।
/indian-express-bangla/media/media_files/2025/11/26/temba-bavuma-2025-11-26-14-32-26.jpg)
পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখল অস্ট্রেলিয়া
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাম্প্রতিকতম পয়েন্টস টেবিলে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। এই তালিকায় নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। এই চক্রে তারা এখনও পর্যন্ত একটাও ম্য়াচ হারেনি। চার ম্য়াচের মধ্যে প্রত্যেকটাতেই তারা জয়লাভ করেছে। সেকারণে তাদের পিসিটি বর্তমানে ১০০। এরপর তালিকায় রয়েছে দক্ষিণ আফ্রিকার নাম। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল এখনও পর্যন্ত ৪ ম্য়াচের মধ্যে তিনটেয় জয়লাভ করেছে। একটাই ম্য়াচে তারা হেরে গিয়েছিল। সেকারণে তাদের পিসিটি ৭৫।
/indian-express-bangla/media/media_files/2025/11/26/sri-lanka-2025-11-26-14-32-26.jpg)
তিন নম্বর জায়গা ধরে রেখেছে শ্রীলঙ্কা
ইতিমধ্যে এই তালিকায় তিন নম্বর জায়গাটা শ্রীলঙ্কা ধরে রেখেছে। চলতি বিশ্ব টেস্ট চ্যম্পিয়নশিপে চক্রে তারা দুটো টেস্ট ম্য়াচ খেলেছে। এরমধ্যে তারা একটায় জয়লাভ করেছে। আর অন্যটা ড্র হয়েছে। সেকারণে তাদের পিসিটি আপাতত ৬৬.৬৭। এরপর রয়েছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট দল এখনও পর্যন্ত ২ ম্য়াচ খেলেছে। তারমধ্যে একটায় জিতেছে এবং অন্যটা হেরে গিয়েছে। পাকিস্তানের পিসিটি আপাতত ৫০।
/indian-express-bangla/media/media_files/2025/11/26/jaiswal-1-2025-11-26-14-32-26.jpg)
পাকিস্তানেরও নীচে টিম ইন্ডিয়া!
এবার আসা যাক ভারতের কথায়। গুয়াহাটি টেস্ট ম্য়াচের আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে টিম ইন্ডিয়া ৪ নম্বরে দাঁড়িয়ে ছিল। কিন্তু, এই পরাজয়ের পর তারা ৫ নম্বরে নেমে গিয়েছে। এই চক্রে ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত ৯ ম্য়াচ খেলেছে। এরমধ্যে তারা মাত্র ৪ ম্য়াচে জয়লাভ করেছে। আর চারটে ম্য়াচে হেরে গিয়েছে। একটি ম্য়াচ ড্র হয়েছে। ইতিপূর্বে, টিম ইন্ডিয়ার পিসিটি ছিল ৫৪.১৭। সেটা এখন কমে ৪৮.১৫ হয়ে গিয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/11/26/rishabh-pant-and-gautam-gambhir-2025-11-26-14-32-27.jpg)
ভারতের জন্য স্বস্তির খবর
ভারতীয় ক্রিকেট দলের কাছে সবথেকে বড় স্বস্তির খবর হল যে তাদের আপাতত আর কোনও টেস্ট ম্য়াচ খেলতে হবে না। সেক্ষেত্রে এই হারের ধারাবাহিকতা কিছুটা হলেও কমবে। ইতিমধ্যে, বাকি দলগুলোর পারফরম্য়ান্সের ভিত্তিতে টিম ইন্ডিয়ার অবস্থান পরিবর্তন হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us