/indian-express-bangla/media/media_files/2025/12/24/top-5-indian-cricketers-debut-2025-2025-12-24-19-08-49.jpg)
চলতি বছর এই ৫ ভারতীয় ক্রিকেট আন্তর্জাতিক ময়দানে ডেবিউ করেছেন
/indian-express-bangla/media/media_files/2025/12/24/varun-chakaravarthy-1-2025-12-24-19-11-09.jpg)
গৌরচন্দ্রিকা
Year Ender 2025: ২০২৫ সালটা ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে যথেষ্ট স্মরণীয় হয়ে থাকবে। চলতি বছর বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) হয়ে ডেবিউ করেছেন। আজ তেমনই ৫ ক্রিকেটারকে নিয়ে আমরা আলোচনা করব। ২০২৫ সালটা এই ৫ ক্রিকেটারের জন্য সৌভাগ্যের দরজা খুলে দিয়েছে। আসুন, এক নজরে সেই তালিকায় চোখ বুলিয়ে নেওয়া যাক।
/indian-express-bangla/media/media_files/2025/12/24/harshit-rana-1-2025-12-24-19-08-49.jpg)
হর্ষিত রানা
২০২৫ সালের শুরুতে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্য়াচের টি-২০ সিরিজ় খেলেছিল। সেই সিরিজ়েই আন্তর্জাতিক টি-২০ ডেবিউ করেন হর্ষিত রানা (Harshit Rana)। ২০২৫ আইপিএল টুর্নামেন্টেও তিনি নজরকাড়া পারফরম্য়ান্স করেন।
/indian-express-bangla/media/media_files/2025/12/24/sai-sudharsan-2025-12-24-19-08-49.jpg)
সাই সুদর্শন
ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত ৫ ম্য়াচের টেস্ট সিরিজের হাত ধরে লাল বলের ক্রিকেটে ডেবিউ করেছিলেন সাই সুদর্শন। বাঁ-হাতি এই ভারতীয় ব্যাটার ব্রিটিশভূমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। যদিও এই সিরিজ়ে তিনি বিশেষ নজর কাড়তে পারেননি।
/indian-express-bangla/media/media_files/2025/12/24/anshul-kamboj-2025-12-24-19-08-49.jpg)
অংশুল কম্বোজ
ঘরোয়া ক্রিকেটে ১০ উইকেট শিকার করার পাশাপাশি ২০২৫ সালটা অংশুল কম্বোজের জন্য বেশ ভালই কাটল। ইংল্যান্ড সিরিজের লিডস টেস্টে তিনি টিম ইন্ডিয়ার জার্সিতে খেলতে নেমেছিলেন। কিন্তু, এই ম্য়াচে কম্বোজ একেবারেই ভাল পারফরম্য়ান্স করতে পারেননি।
/indian-express-bangla/media/media_files/2025/12/24/nitish-kumar-reddy-2025-12-24-19-08-49.jpg)
নীতীশ কুমার রেড্ডি
হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে এই অলরাউন্ডার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার জার্সিতে ওয়ানডে ক্রিকেটে ডেবিউ করেছিলেন। ম্য়াচটি পারথে আয়োজন করা হয়েছিল। যদিও এই সফরে নীতীশ (Nitish Kumar Reddy) একেবারে ভাল পারফরম্য়ান্স করতে পারেননি।
/indian-express-bangla/media/media_files/2025/12/24/varun-chakaravarthy-2025-12-24-19-08-49.jpg)
বরুণ চক্রবর্তী
চলতি বছর বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) ভারতের হয়ে ওয়ানডে ক্রিকেটে ডেবিউ করেন। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে টিম ইন্ডিয়ার স্কোয়াডে নির্বাচন করা হয়। এই টুর্নামেন্টের হাত ধরেই বরুণ ওয়ানডে ক্রিকেটে ডেবিউ করেন। যথেষ্ট ভাল বল করেছিলেন তিনি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us