/indian-express-bangla/media/media_files/2026/01/26/fire-2026-01-26-12-04-19.jpg)
Anandapur Momo Factory Fire: আনন্দপুরে মোমো কারখানার আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় দমকল। ছবি: মীনা মণ্ডল।
/indian-express-bangla/media/media_files/2026/01/26/f-2-2026-01-26-12-05-51.jpg)
মোমো কারখানায় আগুন
Momo Factory Fire: প্রজাতন্ত্র দিবসের উৎসবের আবহেই বিষাদের ছায়া কলকাতায়। ২৬শে জানুয়ারি ভোরে শহরের বুকে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। আনন্দপুরের কাছে নাজিরাবাদ এলাকায় একটি বিশাল গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। টিনের শেড দেওয়া ওই গুদামটিতে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন।
/indian-express-bangla/media/media_files/2026/01/26/f-6-2026-01-26-12-09-25.jpg)
Industrial Fire West Bengal: অগ্নিকাণ্ডের পরেই গলগল করে ধোঁয়া
Momo Factory Fire: ভস্মীভূত ওই গোডাউনটি একটি নামী ফুড ডেলিভারি সংস্থার। সেখানে বিপুল পরিমাণে নরম পানীয় (Soft Drinks) এবং প্যাকেটজাত খাদ্যসামগ্রী মজুত ছিল। আজ ভোরে স্থানীয়রা হঠাৎই গুদাম থেকে কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হতে দেখেন। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন।
/indian-express-bangla/media/media_files/2026/01/26/f-3-2026-01-26-12-11-27.jpg)
আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় দমকল
Kolkata Disaster Management News: ভোর থেকে আগুন নেভানোর কাজ চললেও বেলা গড়িয়ে সকাল হয়ে যাওয়ার পরেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দাহ্য বস্তু ও প্লাস্টিক থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং শেডটি প্রায় ভস্মীভূত হয়ে যায়। এখনও ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। দমকলকর্মীরা পকেট ফায়ার নেভানোর চেষ্টা চালাচ্ছেন।
/indian-express-bangla/media/media_files/2026/01/26/f-7-2026-01-26-12-16-23.jpg)
বিধ্বংসী আগুনে পুড়ে যায় বাইক
Kolkata Fire News: দমকল সূত্রে খবর, রাত দেড়টা নাগাদ কারখানায় আগুন লাগে। খবর পেয়ে একে একে ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তবে দীর্ঘ সময় পার হলেও কারখানার মূল অংশে পৌঁছাতে কালঘাম ছুটছে দমকলকর্মীদের। কারখানার ভেতরে বিপুল পরিমাণ পাম তেল এবং মজুত রাখা গ্যাস সিলিন্ডার থাকার কারণে আগুন দ্রুত বিধ্বংসী রূপ নেয়, যা উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়ায়।
/indian-express-bangla/media/media_files/2026/01/26/f-11-2026-01-26-12-18-50.jpg)
দাউদাউ করে জ্বলছে আগুন
Massive Fire Palm Oil Gas Cylinders: রবিবার গভীর রাতে আনন্দপুর থানা এলাকার একটি মোমো তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এই ঘটনায় এখনো পর্যন্ত কারখানার ৬ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। সোমবার সকালেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গেছে।
/indian-express-bangla/media/media_files/2026/01/26/f-10-2026-01-26-12-20-43.jpg)
Kolkata Fire: অগ্নিকাণ্ডের জেরে নিখোঁজ বেশ কয়েকজন
Six Workers Missing Fire:ঘটনার সময় কারখানায় নৈশকালীন ডিউটিতে ছিলেন ৬ জন শ্রমিক। আগুন লাগার পর থেকে তাঁদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ শ্রমিকদের সন্ধানে কারখানার বাইরে ভিড় জমিয়েছেন সহকর্মী ও স্বজনরা।
/indian-express-bangla/media/media_files/2026/01/26/f-6-2026-01-26-12-23-07.jpg)
মুহূর্তেই ভয়াবহ রূপ নেয় আগুন
Trapped Workers Kolkata Fire: দমকলের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগে থাকতে পারে। তবে কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত ছিল কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন। দমকল আধিকারিকদের মতে, আগুনের তীব্রতা কমলে কারখানার ভেতরে ঢোকা সম্ভব হলেই নিখোঁজদের সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যাবে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us