New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/H.S-exam.jpg)
উচ্চমাধ্যমিক। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/HS-Exam-Express-Photo-Shashi-GhoshHS-9204.jpg)
বৃষ্টি বাদলা মাথায় নিয়েই আজ শুরু হলো ২০১৯ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা। ছবি- শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/HS-Exam-Express-Photo-Shashi-GhoshHS-9221.jpg)
পরীক্ষা শুরুর সাতদিন আগে নতুন নিয়মের কথা জানিয়েছিল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছনো বাধ্যতামূলক করা হয়েছে এবছর। ছবি: শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/HS-Exam-Express-Photo-Shashi-GhoshHS-9235.jpg)
এর আগে সংসদ থেকে ঘোষণা করা হয়েছিল, এ বছর থেকে প্রতি কেন্দ্রে থাকছে স্ক্যানার। কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের সঙ্গে কোনও গ্যাজেট থাকছে কি না, তাই যাচাই করার জন্য এই ব্যবস্থা। ছবি: শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/HS-Exam-Express-Photo-Shashi-GhoshHS-9242.jpg)
এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় আট লক্ষেরও বেশি পরীক্ষার্থী রয়েছে। ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় প্রায় ৬৫,০০০ বেশি। ছবি: শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/HS-Exam-Express-Photo-Shashi-GhoshHS-9252.jpg)
পরীক্ষা শুরুর প্রথম ঘণ্টায় কোনও পরীক্ষার্থীকেই শৌচাগারে যেতে দেওয়া হবে না বলেও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে। এমনকি, প্রথম ঘণ্টায় কোনও শিক্ষক-শিক্ষিকা বা শিক্ষাকর্মীও পরীক্ষা কেন্দ্রের বাইরে যেতে পারবেন না। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/HS-Exam-Express-Photo-Shashi-GhoshHS-9273.jpg)
এবছর মাধ্যমিকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্নপত্র ছড়ানোর ঘটনার থেকে শিক্ষা নিয়ে এবার ব্যাপক কড়াকড়ি উচ্চমাধ্যমিক পরীক্ষায়। ছবি: শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/HS-Exam-Express-Photo-Shashi-GhoshHS-9281.jpg)
কোনও পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তার পরীক্ষা তো বাতিল করা হবেই, সেইসঙ্গে ‘অপরাধের গুরুত্ব বুঝে’ তার রেজিস্ট্রেশনও বাতিল করা হবে। আর কোনও দিন সংসদের উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে না ওই পরীক্ষার্থী। ছবি: শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/HS-Exam-Express-Photo-Shashi-GhoshHS-9322.jpg)
ছবি: শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/HS-Exam-Express-Photo-Shashi-GhoshHS-9346.jpg)
প্রশাসনিক কর্মকর্তা ও সংসদের কিছু আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নির্দেশ দেন, পরীক্ষা “অবাধ ও সুষ্ঠু” হওয়া চাই। এর ফলে প্রশ্নপত্র ফাঁস হওয়ার মতো ঘটনার প্রতিরোধে কাউন্সিল কঠোর সতর্কতা অবলম্বন করেছে। ছবি: শশী ঘোষ /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/HS-Exam-Express-Photo-Shashi-GhoshHS-9411.jpg)
এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হবে ১৩ মার্চ। প্রতিদিন ১০.১৫ তে শুরু হবে পরীক্ষা। ছবি: শশী ঘোষ


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us