/indian-express-bangla/media/media_files/2025/12/18/lionel-messi-visits-vantara-anant-ambani-gifts-richard-mille-watch-2025-12-18-12-36-19.jpg)
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লিওনেল মেসি বনতারায় পৌঁছান। (এএনআই)
/indian-express-bangla/media/media_files/2025/12/18/messi-2025-12-18-12-37-12.jpg)
অনন্ত আম্বানি মেসিকে আলিঙ্গন করে স্বাগত জানান।
গুজরাটের জামনগরে অবস্থিত বনতারায় বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে এসে এক বিশেষ মুহূর্তের সাক্ষী থাকলেন ফুটবল আইকন লিওনেল মেসি
/indian-express-bangla/media/media_files/2025/12/18/lionel-messi-visits-vantara-2025-12-18-12-38-38.jpg)
মেসিকে বানতারায় স্বাগত জানানো হয়েছিল, তারপর তিনি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিয়েছিলেন।
বনতারার প্রতিষ্ঠাতা পরিচালক অনন্ত আম্বানি বিশ্ব ফুটবলের এই মহাতারকাকে এমন একটি বিলাসবহুল ঘড়ি উপহার দিয়েছেন যার দাম শুনেই সকলের চক্ষু চড়কগাছ।
/indian-express-bangla/media/media_files/2025/12/18/messi-anant-ambani-2025-12-18-12-40-09.jpg)
মেসি, লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পলকে সঙ্গে নিয়ে ছবির জন্য পোজ দিলেন অনন্ত আম্বানি।
বিশ্বজুড়ে ঘড়িটির মাত্র ১২টি মডেল তৈরি হয়েছে। ঘড়িটির দাম ও বৈশিষ্ট্য সামনে আসতেই তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
/indian-express-bangla/media/media_files/2025/12/18/messi-vantara-2025-12-18-12-41-12.jpg)
মেসি তার ক্লাব ফুটবলার লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পলকে নিয়ে বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে পৌঁছেছিলেন।
সূত্রের খবর, অনন্ত আম্বানি মেসিকে যে ঘড়িটি উপহার দিয়েছেন, সেটি রিচার্ড মিল RM 003-V2 GMT Tourbillon Asia Edition। এই ঘড়িটির আনুমানিক দাম প্রায় ১০.৯ কোটি টাকা।
/indian-express-bangla/media/media_files/2025/12/18/mesi-anant-ambai-arati-2025-12-18-12-42-48.jpg)
মেসি অনন্ত আম্বানি, রাধিকা এবং দলের অন্যান্যদের সঙ্গে নিয়ে মন্দিরে আয়োজিত মহা আরতিতেও যোগ দিয়েছিলেন।
বিলাসবহুল ঘড়ির জগতে এটি শুধু একটি অ্যাকসেসরিজ নয়, বরং একটি বিরল সংগ্রাহকের মাস্টারপিস হিসেবে বিবেচিত হয়। সাধারণত রাজপরিবার, শিল্পপতি কিংবা বিশ্বের সবচেয়ে খ্যাতনামা ব্যক্তিরাই এই ধরনের ঘড়ির মালিক হন।
/indian-express-bangla/media/media_files/2025/12/18/anant-ambani-gifts-lionel-messi-richard-mille-2025-12-18-12-44-28.jpg)
আরতির পর, মেসি ঈশ্বরের মূর্তির সামনে মাথা নত করলেন।
এই ঘড়িটির সবচেয়ে বড় আকর্ষণ এর বিরলতা। রিচার্ড মিল সংস্থা এশিয়ান এডিশনের মাত্র ১২টি ঘড়ি তৈরি করেছে। একবার বিক্রি হয়ে গেলে এই ঘড়িগুলি আর বাজারে ফেরে না বলেই জানা যায়। ফলে সময়ের সঙ্গে সঙ্গে এর মূল্য আরও বাড়ার সম্ভাবনাও থাকে।
/indian-express-bangla/media/media_files/2025/12/18/anant-ambani-2025-12-18-12-46-19.jpg)
মেসি বাঘ, সিংহ এবং চিতাবাঘের পরিচর্যা কেন্দ্র পরিদর্শন করেছেন এবং তাদের সঙ্গে দেখা করেছেন।
বানতারায় পৌঁছনোর সময় মেসির হাতে কোনও ঘড়ি দেখা না গেলেও, সফর শেষে তাঁর কবজিতে ঝলমল করতে দেখা যায় কালো কার্বন কেসের এই বিরল রিচার্ড মিল ঘড়িটি।
/indian-express-bangla/media/media_files/2025/12/18/lionel-messi-visits-vantara-anant-ambani-2025-12-18-12-48-03.jpg)
জিরাফকে খাওয়ানোর সময় মেসির ছবি তোলা হয়েছিল।
প্রসঙ্গত, অনন্ত আম্বানির নিজের কাছেও রয়েছে একাধিক বিরল রিচার্ড মিল ঘড়ি। জানা যায়, তাঁর সংগ্রহে থাকা RM 056 Sapphire Tourbillon ঘড়িটির মূল্য প্রায় ২২ কোটি টাকা, বিশ্বে মাত্র তিনজনের কাছে রয়েছে দুর্মূল্য এই ঘড়িটি।
/indian-express-bangla/media/media_files/2025/12/18/cats-2025-12-18-12-49-42.jpg)
পায়ের জাদুতে ভেলকি মেসি
মেসিকে দেওয়া এই উপহার তাই শুধু সৌজন্যের নিদর্শন নয়, বিলাসবহুল ঘড়ির ইতিহাসেও এক উল্লেখযোগ্য সংযোজন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us