/indian-express-bangla/media/media_files/2025/12/18/l1-2025-12-18-19-38-38.jpg)
Christmas in Kolkata 2025: আলোর মালায় সেজে উঠেছে পার্ক স্ট্রিট। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।
/indian-express-bangla/media/media_files/2025/12/18/l2-2025-12-18-19-41-33.jpg)
রঙিন পার্ক স্ট্রিট
বড়দিন-নিউ ইয়ার ইভের আগে আলোর মেলায় সেজে উঠেছে পার্ক স্ট্রিট চত্বর। রঙিন আলোকসজ্জায় মায়াবী পরিবেশ শহর কলকাতার প্রাণকেন্দ্র।
/indian-express-bangla/media/media_files/2025/12/18/l3-2025-12-18-19-43-09.jpg)
ক্রিসমাস ফেস্টিভ্যালের কাউন্টডাউন শুরু
রাত নামলেই আলোর ঝলকানিতে বদলে যাচ্ছে পার্ক স্ট্রিটের চেনা চেহারা, যা ক্রিসমাসের আনন্দকে আরও কয়েকগুণ বাড়িয়ে তুলছে।
/indian-express-bangla/media/media_files/2025/12/18/l5-2025-12-18-19-45-14.jpg)
বড়দিন উদযাপনে তৈরি কলকাতা
পার্ক স্ট্রিট জুড়ে এ বছরও নজর কেড়েছে থিমভিত্তিক আলোকসজ্জা। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে শুরু করে মলিক বাজার হয়ে সেন্ট পলস ক্যাথিড্রাল পর্যন্ত গোটা রাস্তা সেজে উঠেছে রঙিন আলোয়।
/indian-express-bangla/media/media_files/2025/12/18/l6-2025-12-18-19-46-43.jpg)
উৎসবের কলকাতা
রাত নামলেই আলোর ঝলকানিতে বদলে যাচ্ছে পার্ক স্ট্রিটের চেনা চেহারা, যা ক্রিসমাস আগমনের আনন্দকে আরও কয়েকগুণ বাড়িয়ে তুলছে।
/indian-express-bangla/media/media_files/2025/12/18/l8-2025-12-18-19-49-17.jpg)
ক্রিসমাস উৎসবের আগেই রঙিন শহর
কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল দেশের অন্যতম বড় ক্রিসমাস কার্নিভাল। প্রতি বছর ডিসেম্বর মাসে এই উৎসব ঘিরে পার্ক স্ট্রিটে জমে ওঠে এক বিশাল উন্মুক্ত উৎসব, যা কলকাতার সংস্কৃতি ও সম্প্রীতির বার্তা তুলে ধরে।
/indian-express-bangla/media/media_files/2025/12/18/l9-2025-12-18-19-51-31.jpg)
পার্ক স্ট্রিট চত্বরে আলোর বাহার
খাওয়া-দাওয়া ও কেনাকাটাও বড়দিনের উৎসবের বড় অংশ। পার্ক স্ট্রিট ও তার আশপাশে বসেছে একাধিক ফুড স্টল। কেক, পেস্ট্রি, চকোলেট থেকে শুরু করে নানা আন্তর্জাতিক খাবারের স্বাদ নিতে ভিড় জমাচ্ছেন মানুষ।
/indian-express-bangla/media/media_files/2025/12/18/l11-2025-12-18-19-53-38.jpg)
কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল
পার্ক স্ট্রিট জুড়ে এ বছরও নজর কেড়েছে থিমভিত্তিক আলোকসজ্জা। কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ আলেন পার্কের উৎসব মঞ্চ। সেখানে এবারেও প্রতিদিনই থাকবে লাইভ মিউজিক, কোরাস পরিবেশনা, নৃত্য ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us