J&K municipal polls Result: জম্মুতে পদ্ম ঝড়, শ্রীনগরে বাজিমাত নির্দলদের

J&K municipal polls Result: জম্মু পুরসভার ফলাফল স্পষ্ট হলেও শ্রীনগরের ক্ষেত্রে তা হয়নি। জম্মু-কাশ্মীর প্রদেশ কংগ্রেসের তরফ থেকে সংবাদ সংস্থা পিটিআই-কে জানানো হয়েছে, জয়ী হয়েছেন এমন 'ধর্মনিরপেক্ষ' ব্যক্তি বা সমষ্টিকে সমর্থন করতে আমাদের কোনও সমস্যা নেই।

J&K municipal polls Result: জম্মু পুরসভার ফলাফল স্পষ্ট হলেও শ্রীনগরের ক্ষেত্রে তা হয়নি। জম্মু-কাশ্মীর প্রদেশ কংগ্রেসের তরফ থেকে সংবাদ সংস্থা পিটিআই-কে জানানো হয়েছে, জয়ী হয়েছেন এমন 'ধর্মনিরপেক্ষ' ব্যক্তি বা সমষ্টিকে সমর্থন করতে আমাদের কোনও সমস্যা নেই।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

উপত্যকার গণরায়। প্রতীকী ছবি।

জম্মু পুরসভার দখল নিল বিজেপি। আর শ্রীনগর পুরসভাতে সংখ্যা গরিষ্ঠ আসনে জিতেছেন নির্দল প্রার্থীরা। তবে সেখানে একক সংখ্যা গরিষ্ঠ দলের তকমা পেয়েছে কংগ্রেস। ভোট গণনা হয়েছে শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে।

Advertisment

শ্রীনগর পুরসভার ৭৪টি ওয়ার্ডের মধ্যে ৪৯টি ওয়ার্ডে জয়লাভ করেছেন নির্দল প্রার্থীরা এবং কংগ্রেসের ঝুলিতে এসেছে ১২টি ও বিজেপি-র ৪টি। একটি ওয়ার্ডে ভোট হয়নি এবং ৮টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিস্পত্তি হয়েছে। অন্যদিকে, ৭৫ ওয়ার্ডের জম্মু মিউনিসিপ্যাল কর্পোরেশনে বিজেপি পেয়েছে ৪৩টি আসন, কংগ্রেসের ঝুলিতে ১৪টি। এখানে নির্দলরা ১৮টি আসনে জয় পেয়েছেন।

আরও পড়ুন- জম্মু-কাশ্মীর পুরভোট: প্রার্থীদের নামই গোপন রাখা হচ্ছে নিরাপত্তার স্বার্থে

জম্মু পুরসভার ফলাফল স্পষ্ট হলেও শ্রীনগরের ক্ষেত্রে তা হয়নি। জম্মু-কাশ্মীর প্রদেশ কংগ্রেসের তরফ থেকে সংবাদ সংস্থা পিটিআই-কে জানানো হয়েছে, জয়ী হয়েছেন এমন 'ধর্মনিরপেক্ষ' ব্যক্তি বা সমষ্টিকে সমর্থন করতে আমাদের কোনও সমস্যা নেই। প্রদেশ কংগ্রেস সভাপতি গুলাম আহমেদ মীর বলেছেন, "আমি সব ধর্মনিরপেক্ষ ও জয়ী প্রার্থীদের অনুরোধ করছি, যাতে অন্তত শ্রীনগরে একটা মৌলবাদ বিরোধী বোর্ড গড়া যায়। এ জন্য আমরা সমর্থন করতে প্রস্তুত"।

প্রসঙ্গত, ৮ থেকে ১৬ অক্টোবরের মধ্যে মোট চার দফায় এই পৌর নির্বাচন হয়েছিল। ন্যাশনাল কনফারেন্সপিডিপি-র মতো রাজ্যের প্রধান রাজনৈতিকদলগুলি এই পুর নির্বাচন বয়কট করলেও মোট ১১৪৫টি ওয়ার্ড থেকে ৩ হাজারের বেশী প্রার্থী ভোটে লড়েছিল। তবে এই নির্বাচনে ভোটদানের হার ছিল বেশ কম। প্রথম থেকে চতুর্থ দপা পর্যন্ত ভোটের হার ছিল যথাক্রমে ৮.৩, ৩.৪, ৩.৪৯ এবং ৪.২ শতাংশ। গড় ভোট পড়েছে ৩৫.১ শতাংশ। হুরিয়তের মতো সংগঠন এই নির্বাচন বয়কট করলেও নিশ্ছিদ্র সেনা নিরাপত্তায় অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে বড় কোনও অশান্তি ঘটেনি।

আরও পড়ুন- কড়া নিরাপত্তায় জম্মু-কাশ্মীরে পুর নির্বাচন

উপত্যকার রাজনীতিতে সেখানকার আঞ্চলিক শক্তিগুলি হাত গুটিয়ে নেওয়ার পরও বিজেপি এবং কংগ্রেসের মতো জাতীয় রাজনৈতিক দলের এই ফলকে বিশেষ তাত্পর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বিশেষত, পিডিপি-র সঙ্গে হাত ধরাধরি করে সরকার গড়ে উপত্যকায় দলের ভিত দৃঢ় করার যে কৌশল পদ্ম শিবির নিয়েছিল, তা যে কাজে লেগেছে সে কথা এই নির্বাচনে বিজেপি-র ফলাফলই বলে দিচ্ছে বলে মনে করছেন তাঁরা। পাশাপাশি, এত সংখ্যক আসনে নির্দলদের এমন জয় যে আবার একটা বড় অংশের মানুষের কাছে জাতীয় দলগুলির গ্রহণযোগ্যতা না থাকার প্রমাণ, সেই বিশ্লেষণও উঠে আসছে সামনে।