/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/mamata-news-759.jpg)
মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।
দিল্লির হিংসার ঘটনা ‘ভোলাতেই’ করোনা ভাইরাস নিয়ে ‘এত মাথা ঘামাচ্ছে’! বুধবার এমন মন্তব্যই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বুনিয়াদপুরের সভায় দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আজকাল অনেকে করোনা করোনা করে মাথা ঘামাচ্ছে...দিল্লির ঘটনা ভুলিয়ে দেওয়ার জন্য করোনা করোনা করে বেড়াচ্ছে’’। এ প্রসঙ্গে দিল্লি হিংসার কথা তুলে মমতার আক্রমণ, ‘‘যাঁরা মারা গেলেন, তাঁদের তো করোনা হয়নি’’।
ঠিক কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আজকাল অনেকে করোনা করোনা করে মাথা ঘামাচ্ছে। নিশ্চয়ই এটা একটা রোগ। সকলে চিন্তিত। কিন্তু আতঙ্ক ছড়াবেন না। দিল্লির ঘটনা ভুলিয়ে দেওয়ার জন্য, করোনা করোনা করে বেড়াচ্ছে। আমরা চাই এই রোগের ওষুধ বেরোক। চাই না, বাংলায় কারও এই রোগ হোক। তাই বলে যাঁরা মারা গেলেন, তাঁদের করোনা হয়নি’’।
আরও পড়ুন: ‘বিজেপির ২০০ আসন চাই, ৯৪টি কি বাম-কংগ্রেসের জন্য?’
দেখুন:মঞ্চে মমতা, দর্শকাসনে বসে ‘জল মাপলেন’ পিকে
দিল্লি হিংসার প্রসঙ্গ টেনে এরপর মমতা বলেন, ‘‘করোনার মতো মারণরোগে মারা গেলে মনকে শান্ত দেওয়া যেত, যে একটা রোগ হয়েছে, ওষুধ নেই, তাই মারা গিয়েছে। কিন্তু জ্যান্ত মানুষগুলোকে পুড়িয়ে মেরে দিলে? একবারও ক্ষমা চাইছে না। অহঙ্কার দেখুন’’। দিল্লির হিংসা প্রসঙ্গে এদিন মমতা ফের বলেন, ‘‘এটাকে দাঙ্গা বলবেন না, গণহত্যা বলুন। রোজই নালায় ভেসে উঠছে মৃতদেহ। মৃতদেহের পাহাড় দেখা যাচ্ছে’’।
আরও পড়ুন: ভারতে ভয়াবহ করোনা হানা, আপনি কীভাবে বাঁচবেন?
উল্লেখ্য, করোনা ভাইরাসের থাবা বসিয়েছে এ দেশেও। এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৮। এই প্রেক্ষিতে করোনা ভাইরাসের প্রসঙ্গ টেনে যেভাবে দিল্লি হিংসা নিয়ে মোদী সরকারকে দুষলেন মমতা, তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us