Aaron George Century: বাবা হতে চেয়েছিলেন ক্রিকেটার, স্বপ্নপূরণ করল ছেলে! অ্যারনের শতরানে ইতিহাস ভারতের

IND U19 vs AFG U19 Semifinal: ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল। বুধবার (৪ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের সেমিফাইনাল ম্য়াচে তারা আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দিল।

IND U19 vs AFG U19 Semifinal: ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল। বুধবার (৪ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের সেমিফাইনাল ম্য়াচে তারা আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দিল।

author-image
Koushik Biswas
New Update
Aaron George (1)

ঝকঝকে শতরান হাঁকালেন অ্যারন জর্জ

Aaron George: ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের (ICC U19 World Cup 2026) ফাইনালে পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল (India U19 Cricket Team)। বুধবার (৪ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের সেমিফাইনাল ম্য়াচে তারা আফগানিস্তানের (India vs Afghanistan) বিরুদ্ধে খেলতে নেমেছিল। জিম্বাবোয়ের হারারে ক্রিকেট স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়। এই ম্য়াচে ভারতীয় ব্যাটারদের মধ্যে ফিনিক্স পাখির মতো কার্যত জ্বলে উঠলেন অ্যারন জর্জ। ৯৫ বলে তাঁর ব্যাট থেকে শতরান বেরিয়ে এল। শেষ পর্যন্ত তিনি ১১৫ রানে তিনি আউট হয়ে যান। অ্যারনের ব্যাট থেকে বেরিয়ে আসে ১৫ চার এবং জোড়া ছক্কা। আর সেই দৌলতে সেমির লড়াইয়ে টিম ইন্ডিয়া ৭ উইকেটে জয়লাভ করেছে।

Advertisment

আরও পড়ুন:

IND U19 vs AFG U19 LIVE Score: আগুন শতরান অ্যারন জর্জের, বিশ্বকাপ ফাইনালে উঠল টিম ইন্ডিয়া

অ্যারনের ব্যাটে ইতিহাস গড়ল ভারত

এই ম্য়াচে জয়ের জন্য টিম ইন্ডিয়ার সামনে ৩১১ রানের টার্গেট ছিল। এই রানটা তাড়া করতে হলে ভারতকে একটা মহাকাব্যিক ইনিংস খেলতে হত। সেমিফাইনাল ম্য়াচে আজ পর্যন্ত কখনও ৩০০ প্লাস রান কেউ তাড়া করেনি। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৪৫ রানের টার্গেট তাড়া করে জয়লাভ করেছিল ভারতীয় ক্রিকেট দল। এটাই সেমিফাইনাল ম্য়াচের সর্বাধিক রান চেজ়। অন্যদিকে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের নকআউট পর্বে আফগানিস্তান তৃতীয় সর্বাধিক রান কায়েম করল। আর অ্যারনের ব্যাটে টিম ইন্ডিয়ার সেই স্বপ্নপূরণ হল।

আরও পড়ুন:

Vaibhav Suryavanshi Half Century: মাঠ জুড়ে চার-ছক্কার বন্যা, আফগান বোলারদের নিয়ে ছিনিমিনি খেললেন বৈভব

৭ উইকেটে ধামাকা জয় টিম ইন্ডিয়ার

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল ম্য়াচে আফগানিস্তানকে ৭ উইকেটে হারাল ভারতীয় ক্রিকেট দল। আর সেইসঙ্গে টিম ইন্ডিয়া এই টুর্নামেন্টে ফাইনালের টিকিট কনফার্ম করে। এই ম্য়াচে আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ৩১১ রানের কঠিন টার্গেট খাড়া করে। কিন্তু, ভারতীয় ব্যাটাররা মাত্র ৪১.১ ওভারে ৩ উইকেট হারিয়েই সেই লক্ষ্যপূরণ করলেন। ভারতের হয়ে অ্যারন জর্জ শতরান হাঁকান। দূর্ভাগ্যজনকভাবে তিনি ১১৫ রানে আউট হয়ে যান। এছাড়া বৈভব সূর্যবংশী ৬৮ এবং অধিনায়ক আয়ুশ মহাত্রে ৬২ রান করলেন। এই জয়ের পাশাপাশি টিম ইন্ডিয়া দশমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল। আগামী শুক্রবার অর্থাৎ ৬ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল ম্য়াচ খেলতে নামবে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:

IND U19 vs AFG U19: বয়স মাত্র ১৮ বছর, আফগান ব্যাটারের তাণ্ডবে দিশেহারা ভারতীয় বোলাররা

বাবা হতে চেয়েছিলেন ক্রিকেটার, স্বপ্নপূরণ করল ছেলে!

অ্যারন জর্জের বাবার নাম ইসো বর্গীজ। ইসো নিজেও একজন ক্রিকেটার হতে চেয়েছিলেন। কিন্তু, আর্থিক সাহায্য না পাওয়ার কারণে সেই স্বপ্ন তিনি পূরণ করতে পারেননি। তবে ইসো তাঁর স্বপ্নের বীজ ছেলের হৃদয়ে বপন করেছিলেন। আর সেই স্বপ্নই আজ অ্যারন পূরণ করছে। চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অ্যারন খুব বেশি রান করতে পারেননি। সেমিফাইনালেও শুরুটা বেশ ধীরগতিতেই করেছিলেন। কিন্তু, একবার উইকেটে সেট হয়ে যাওয়ার পর তিনি আফগান বোলারদের কার্যত ক্লাস নিলেন। অ্যারনের আদর্শ ক্রিকেটার হলেন এবি ডিভিলিয়ার্স। এই ম্য়াচে যেন প্রিয় নায়কের মতোই ব্যাট করলেন তিনি।

India vs Afghanistan India U19 Cricket Team ICC U19 World Cup 2026 Aaron George