/indian-express-bangla/media/media_files/2025/12/16/abhigyan-kundu-2025-12-16-14-16-33.jpg)
ডবল সেঞ্চুরি হাঁকালেন অভিজ্ঞান কুণ্ডু
Abhigyan Kundu: ২০২৬ আইপিএল নিলামের ঠিক আগে ভারতের ১৭ বছর বয়সি এক ব্যাটার ধামাকাদার পারফরম্য়ান্সের দৌলতে সকলের হৃদয় জয় করলেন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে (U19 Asia Cup 2025) ভারত এবং মালয়েশিয়ার মধ্যে আপাতত লড়াই চলছে। এই ম্য়াচে অভিজ্ঞান কুণ্ডু একের পর এক বিশাল ছক্কা হাঁকিয়ে বুঝিয়ে দিলেন, বড় ম্য়াচের জন্য তিনি একেবারে প্রস্তুত। ২০২৬ আইপিএল নিলামের আগে এই ইনিংস অভিজ্ঞানকে (Abhigyan Kundu Double Century) যে যথেষ্ট মাইলেজ দেবে, তা বলা যেতেই পারে। বেশ কয়েকটি দলের নজর তাঁর উপরে থাকতে পারে। হতে পারে কোটি-কোটি টাকার বৃষ্টিও।
IPL 2026 Auction, Money Purse: কিছুক্ষণের মধ্যে শুরু নিলামের লড়াই, কোন দলের হাতে রয়েছে কত টাকা?
ব্যাট হাতে ধামাকা করলেন অভিজ্ঞান কুণ্ডু
মালয়েশিয়ার বিরুদ্ধে অভিজ্ঞান কুণ্ডু যথেষ্ট কঠিন পরিস্থিতিতে ব্য়াট করতে নেমেছিলেন। কিন্তু, উইকেটে একবার সেট হওয়ার পর বড় বড় শট হাঁকাতে শুরু করেন। এই ম্য়াচে তিনি বেদান্ত ত্রিবেদীপ সঙ্গে জুটি বাঁধেন। ৮০ বলে ১২৭-এর স্ট্রাইক রেটে তিনি দুর্ধর্ষ শতরান হাঁকালেন। এই ইনিংসে তিনি ১১ চার এবং একটি ছক্কা হাঁকিয়েছিলেন। তবে এখানে থেমে যাননি অভিজ্ঞান। সেঞ্চুরির পর তাঁর ব্য়াটিং তাণ্ডব যেন আরও বেড়ে যায়। শেষপর্যন্ত ১২১ বলে নিজের দ্বিশতরান পূরণ করলেন।
IPL Auction 2026 Live Updates: নিতে হবে ১৩ ক্রিকেটার, ঘুম উড়েছে নাইট রাইডার্সের
আইপিএল নিলামে বাড়তে পারে দর
অভিজ্ঞান কুণ্ডু একজন বাঁ-হাতি ব্যাটার। পাশাপাশি তিনি উইকেট কিপিংও করতে পারেন। লোয়ার-মিডল অর্ডারে ব্যাট করতে পারেন তিনি। সেকারণে তাঁর উপর সকলের নজর থাকবে। আগামী আইপিএল মরশুমে বেশ কয়েকটি দলের কাছে লোয়ার অর্ডারে ব্যাটারের দরকার রয়েছে। যিনি পরিস্থিতি অনুসারে ব্যাট করতে পারেন। এই পরিস্থিতিতে অভিজ্ঞানের উপর টাকার বৃষ্টি হতে পারে। চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদের মতো দলগুলো আগ্রহ দেখাতে পারে। লোয়ার অর্ডারে একজন ব্য়াক আপ ব্যাটার হিসেবে অভিজ্ঞান যথেষ্ট ভাল বিকল্প হতে পারেন।
আইপিএল নিলামের আগে কোন দলের হাতে রয়েছে কত টাকা?
- CSK-র কাছে রয়েছে ৪৩.৪০ কোটি টাকা। ৪ বিদেশি সহ মোট ৯ ক্রিকেটার তাদের কিনতে হবে।
- SRH-এর কাছে রয়েছে ২৫.৫০ কোটি টাকা। মোট ১০ ক্রিকেটার তাদের কিনতে হবে।
- LSG-র কাছে রয়েছে ২২.৯৫ কোটি টাকা। মোট ৬ ক্রিকেটার তাদের কিনতে হবে।
- DC-র কাছে রয়েছে ২১.৮০ কোটি টাকা। মোট ৮ ক্রিকেটার তাদের কিনতে হবে।
- RCB-র কাছে রয়েছে ১৬.৪০ কোটি টাকা। মোট ৮ ক্রিকেটার তাদের কিনতে হবে।
- RR-এর কাছে রয়েছে ১৬.০৫ কোটি টাকা। মোট ৯ ক্রিকেটার তাদের কিনতে হবে।
- GT-র কাছে রয়েছে ১২.৯০ কোটি টাকা। মোট ৫ নতুন ক্রিকেটার তাদের কিনতে হবে।
- PBKS-এর কাছে রয়েছে ১১.৫০ কোটি টাকা। মোট ৪ ক্রিকেটার তাদের কিনতে হবে।
- MI-এর কাছে রয়েছে ২.৭৫ কোটি টাকা। বিদেশি সহ মোট ৫ ক্রিকেটার তাদের কিনতে হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us