/indian-express-bangla/media/media_files/2025/09/26/abhishek-sharma-2025-09-26-17-58-07.jpg)
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ব্যাট হাতে ধামাকা চালালেন অভিষেক শর্মা
Abhishek Sharma: সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে (Syed Mushtaq Ali Trophy) অভিষেক শর্মা ব্যাট হাতে কার্যত অগ্ন্যুৎপাত ঘটাচ্ছেন। বাংলার বিরুদ্ধে ৫২ বলে ১৪৮ রানের বিস্ফোরক ইনিংস আগেই খেলেছিলেন। এবার এই বাঁ-হাতি ব্যাটার বরোদার বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিংয়ে মেহফিল লুটলেন। অভিষেক তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে মাত্র ১৮ বলেই হাঁকালেন হাফসেঞ্চুরি। এমনকী, ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকেও (Hardik Pandya) তিনি রেয়াত করেননি। গোটা মাঠজুড়ে শুধুমাত্র বয়ে গিয়েছে চার-ছক্কার বন্যা। ১৯ বলের এই ইনিংসে তিনি ৫ চার এবং ৪ গগনচুম্বী ছক্কা হাঁকিয়েছেন।
Abhishek Sharma Century: ১১ ছক্কা, ৭ চার... ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, হাঁকালেন বিধ্বংসী সেঞ্চুরি!
ধ্বংসলীলা চালালেন অভিষেক
বরোদার বিরুদ্ধে টস জেতার পর প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নেয় পঞ্জাব। ওপেন করতে নেমে ধামাকাদার ব্যাটিং শুরু করেন প্রভসিমরন সিং এবং অভিষেক শর্মা। প্রথম উইকেটে অভিষেক এবং প্রভসিমরন মাত্র ৪.১ ওভারে ৫৩ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। ১৩ বলে ১৬ রান করে আউট হয়ে যান প্রভসিমরন সিং। অন্যদিকে, অভিষেকের বিধ্বংসী ব্য়াটিং অব্যাহত থাকে। বরোদার বোলিং আক্রমণকে তিনি কার্যত দুরমুশ করে দেন।
Vaibhav Suryavanshi Century: ইতিহাস গড়লেন বৈভব, ইডেনে হাঁকালেন ধামাকাদার শতরান!
ব্যাট হাতে অভিষেক এই ম্য়াচে কার্যত আতসবাজি ছোটালেন। ১৮ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন। ১৯ বলে তিনি ২৬৩-র স্ট্রাইক রেটে তাণ্ডবলীলা চালান। ৫০ রানের মধ্যে ৪৪ রানই আসে বাউন্ডারি থেকে। অভিষেকের সামনে বরোদা বোলারদের কার্যত দিশেহারা দেখাতে শুরু করে। বাঁ-হাতি এই ব্যাটার হার্দিক পান্ডিয়াকে পর্যন্ত ছেড়ে কথা বললেন না।
Indian Cricket Team: কামব্যাকের পথে এই তারকা ক্রিকেটার, আনন্দে আত্মহারা গোটা দেশ!
দুর্দান্ত ফর্মে রয়েছেন অভিষেক
বর্তমানে অভিষেক শর্মা দুর্দান্ত ফর্মে রয়েছেন। ইতিপূর্বে, বাংলার বিরুদ্ধে তিনি ধামাকাদার ব্যাটিংয়ের দৌলতে মাত্র ১২ বলে অর্ধশতরান করেছিলেন। ৫২ বলের ওই ইনিংসে তিনি ৮ চার এবং ১৬ ছক্কার দৌলতে মোট ১৪৮ রান করেছিলেন।
Abhishek Sharma Record: মহাষষ্ঠীতেই 'বিসর্জন' পাকিস্তানের? আর ১ রেকর্ডের দোরগোড়ায় অভিষেক!
আগামী ৯ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্য়াচের টি-২০ সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজের আগে অভিষেক শর্মা এই আগুন ব্যাটিং ফর্ম টিম ইন্ডিয়াকে অবশ্যই স্বস্তিতে রাখবে। ২০২৫ এশিয়া কাপেও ভারতের এই বাঁ-হাতি ব্যাটার দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন। টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করার পিছনে তাঁর বড়সড় অবদান ছিল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us