Abhishek Sharma Century: ১১ ছক্কা, ৭ চার... ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, হাঁকালেন বিধ্বংসী সেঞ্চুরি!

Abhishek Sharma Century: বাংলার বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিষেক শর্মা ব্যাট হাতে কার্যত তাণ্ডব চালালেন। ইনিংসের শুরু থেকেই তিনি বড় বড় শট হাঁকাতে শুরু করেন। বাংলার বিরুদ্ধে মাত্র ৩২ বলে তিনি নিজের শতরান পূরণ করলেন।

Abhishek Sharma Century: বাংলার বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিষেক শর্মা ব্যাট হাতে কার্যত তাণ্ডব চালালেন। ইনিংসের শুরু থেকেই তিনি বড় বড় শট হাঁকাতে শুরু করেন। বাংলার বিরুদ্ধে মাত্র ৩২ বলে তিনি নিজের শতরান পূরণ করলেন।

author-image
Koushik Biswas
New Update
Abhishek Sharma

টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার অভিষেক শর্মা

Abhishek Sharma: টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার অভিষেক শর্মা বর্তমানে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) বিধ্বংসী পারফরম্যান্স করছেন। আপাতত পঞ্জাব ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। কেন তাঁকে বিশ্বের ১ নম্বর টি-২০ ব্যাটার বলা হয়, সেটা আরও একবার প্রমাণ করে দিলেন। বাংলার বিরুদ্ধে মাত্র ৩২ বলে তিনি নিজের শতরান পূরণ করলেন। এই ইনিংসে তিনি ১১ ছক্কা এবং ৭ বাউন্ডারি হাঁকিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের আগে অভিষেকের এই ফর্ম ভারতীয় ক্রিকেট শিবিরে অবশ্যই স্বস্তির হাওয়া নিয়ে আসবে।

Advertisment

Abhishek Sharma IND vs AUS: টি-২০ ক্রিকেটে নয়া ইতিহাস অভিষেকের, ভাঙলেন ম্য়াক্সওয়েলের রেকর্ড

তাণ্ডব চালালেন অভিষেক শর্মা

বাংলার বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিষেক শর্মা ব্যাট হাতে কার্যত তাণ্ডব চালালেন। ইনিংসের শুরু থেকেই তিনি বড় বড় শট হাঁকাতে শুরু করেন। মাত্র ১২ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন তিনি। ততক্ষণে তাঁর ব্যাট থেকে পাঁচটি করে চার এবং ছক্কা বেরিয়ে এসেছে। 'গুরু' যুবরাজ সিংয়ের মতোই তিনি ১২ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন। এরপরও অবশ্য থামেননি তিনি। হাঁকিয়ে যান একের পর এক বিশাল বিশাল শট। তাঁর সামনে বাংলার বোলারদের কার্যত দিশেহারা দেখাতে শুরু করে। মাত্র ৩২ বলে নিজের শতরান পূরণ করেন। শেষপর্যন্ত তিনি ৭ চার এবং ১১ ছক্কা হাঁকিয়েছেন।

Advertisment

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য প্রস্তুত

আগামী ৯ ডিসেম্বর থেকে ভারত এবং দক্ষিণ আফ্রিকার (IND vs SA) মধ্যে পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ শুরু হচ্ছে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিধ্বংসী ইনিংস খেলে অভিষেক শর্মা প্রমাণ করেই দিয়েছেন যে দক্ষিণ আফ্রিকার উপরেও রোড-রোলার চালাতে একেবারে প্রস্তুত। উপমহাদেশের উইকেটে অভিষেক শর্মা বরাবরই ব্যাট হাতে সকলের নজর কেড়েছেন। দক্ষিণ আফ্রিকা বোলারদের ঘুম কাড়তে পারেন কি না, এবার সেটাই দেখার।

Abhishek Sharma Record: মহাষষ্ঠীতেই 'বিসর্জন' পাকিস্তানের? আর ১ রেকর্ডের দোরগোড়ায় অভিষেক!

কেমন ছিল অস্ট্রেলিয়া সিরিজের পারফরম্য়ান্স?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্য়াচের টি-২০ সিরিজে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন অভিষেক শর্মা। এই সিরিজে তিনি সর্বাধিক রান কায়েম করেছিলেন। ৪০.৭৫ ব্যাটিং গড়ে তিনি মোট ১৬৩ রান করেন। এরমধ্যে একটি হাফসেঞ্চুরিও ছিল। এই সিরিজের ২ ম্য়াচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। নাহলে এই সিরিজে অভিষেক আরও বেশি রান উপহার দিতে পারতেন।

Abhishek Sharma Syed Mushtaq Ali Trophy IND vs SA