/indian-express-bangla/media/media_files/2025/09/22/abhishek-sharma-celebration-2025-09-22-17-05-20.jpg)
হাফসেঞ্চুরির পর সেলিব্রেশন করছেন অভিষেক শর্মা
Abhishek Sharma: ২০২৫ এশিয়া কাপে (Asia Cup 2025) গ্রুপ পর্বের পর সুপার ফোর রাউন্ডেও ভারতের কাছে লজ্জার হার স্বীকার করল পাকিস্তান ক্রিকেট দল (India vs Pakistan)। এই দুটো ম্য়াচেই টিম ইন্ডিয়ার ওপেনিং ব্যাটার অভিষেক শর্মা দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। সুপার ফোর রাউন্ডে অভিষেকের ধামাকাদার হাফসেঞ্চুরি টিম ইন্ডিয়ার সামনে জয়ের রাস্তা প্রশস্থ করে। এরপর তাঁকে L সেলিব্রেশন করতে দেখা যায়। কিন্তু, আচমকা কেন এমন সেলিব্রেশন করতে গেলেন তিনি? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।
Abhishek Sharma vs Haris Rauf: 'উচিত শিক্ষা দিয়েছি...', পাকিস্তানকে হারিয়েই 'হুঙ্কার' অভিষেকের
অভিষেক শর্মার স্পেশাল L সেলিব্রেশন
পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়া যখন ১৭২ রানের টার্গেট তাড়া করতে নামে, সেইসময় অভিষেক শর্মা ওপেন করতে নেমেই প্রথম বলে ছক্কা হাঁকিয়ে দেন। শেষপর্যন্ত তিনি ৩৯ বলে ৭৪ রান করেছেন। এরমধ্যে ৬ চার এবং ৫ গগনচুম্বী ছক্কা রয়েছে। এই ইনিংসে অভিষেক শর্মা হাফসেঞ্চুরি হাঁকানোর পর স্পেশাল L সেলিব্রেশন করেন। খেলা শেষ হওয়ার পর এই ব্যাপারে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব তাঁকে প্রশ্ন করেছিলেন। জবাবে অভিষেক বলেন, 'এটা L, এর অর্থ হল ভালবাসা। এই সেলিব্রেশন সেইসকল ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য, যাঁরা টিম ইন্ডিয়াকে ভালবাসেন।' প্রসঙ্গত, ২০২৫ আইপিএল টুর্নামেন্ট চলাকালীনও অভিষেককে এমন সেলিব্রেশন করতে দেখা গিয়েছিল। তখন থেকেই সোশ্যাল মিডিয়ায় এই ব্যাপারে আলোচনা শুরু হয়ে যায়।
Abhishek Sharma: রউফের অভদ্রতার যোগ্য জবাব, কড়া ভাষায় 'সবক' শেখালেন অভিষেক! দেখুন ভিডিও
শুভমান গিলের সঙ্গে পার্টনারশিপ নিয়েও মুখ খুললে অভিষেক
ওপেনিং সতীর্থ শুভমান গিলের সঙ্গে সম্পর্ক বেশ ভাল অভিষেকের। বিসিসিআই টিভিতে সূর্যকুমার যাদব এবং অভিষেক শর্মার মধ্যে একটি মজার ইন্টারভিউ আয়োজন করা হয়েছিল। সেখানেই অভিষেক বললেন, 'অনূর্ধ্ব-১২ থেকে আমরা একে অপরকে চিনি। সেকারণে প্রত্যেকটা ব্য়াপারে দুজনেই সহমত পোষন করি। আজও আমরা একে অপরকে খুব ভাল করে চিনি। আমি জানি, ও কখন শট মারবে। কোন শট মারবে। এমনকী, আমি কোন শট খেলব, সেটাও ও খুব ভাল করে জানে। চোখের এক পলকেই যাবতীয় সিদ্ধান্ত হয়ে যায়। আমি ওকে বলেছি, আমাকে আগে থেকে বলে দিস, তাহলে প্রস্তুত থাকতে পারব। কখনও কখনও আপনিও হয়ত ভাবতে পারেন না যে কেউ নরম হাতে খেলবে। ও নিজের ক্ষমতা অনুসারে অবশ্যই খেলবে। কিন্তু, আমি এভাবেই খেলতে ভালবাসি।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us