/indian-express-bangla/media/media_files/2026/02/15/abhishek-sharma-21-2026-02-15-19-37-32.jpg)
শূন্য রানে আউট হলেন অভিষেক শর্মা
Abhishek Sharma: পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন পেস বোলার মহম্মদ আমের আগেই অভিষেক শর্মাকে 'স্লগার' বলে কটাক্ষ করেছিলেন। সেই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়ও উঠেছিল। কারণ, আইসিসি টি-২০ ব্যাটিং ক্রমতালিকায় শীর্ষস্থানে রয়েছেন অভিষেক। যদিও এই টুর্নামেন্টে (ICC T20I World Cup 2026) অভিষেক শর্মা এখনও পর্যন্ত রানের খাতা খুলতে পারেননি। এখনও পর্যন্ত তিনি তিনটে ম্য়াচ খেললেও শূন্য রান থেকে কিছুতেই এগোতে পারছেন না। তবে এবার অভিষেককে নিয়ে আমের আরও একটি মন্তব্য করেছেন। তিনি এই ভারতীয় ব্যাটারকে নিয়ে ফের এক মশকরা করলেন।
আরও পড়ুন:
চলতি টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন অভিষেক শর্মা। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচেও তিনি রানের খাতা খুলতে পারেননি। এমনকী, নেদারল্যান্ডসের বিরুদ্ধেও তিনি শূন্য রানে আউট হয়ে যান। অভিষেকের নামে ইতিমধ্যে একটি লজ্জার রেকর্ড দায়ের হয়ে গিয়েছে। টি-২০ বিশ্বকাপ ইতিহাসে অভিষেক সবচেয়ে বেশিবার শূন্য় রানে আউট হওয়ার রেকর্ড কায়েম করেছেন। এই তালিকায় তিনি আশিস নেহরার রেকর্ডও স্পর্শ করেন। মহম্মদ আমের দাবি করেছেন, অভিষেক প্রত্যেকটা বলই নিজের কমফোর্ট জ়োনে চান। প্রত্যেকটা বল বাউন্ডারির বাইরে পাঠানোর দরকার নেই বলেই মনে করেন তিনি।
আরও পড়ুন:
অভিষেক শর্মাকে নিয়ে কী বললেন আমের?
জিও নিউজ়ে মহম্মদ আমের বললেন, 'সাইম আইয়ুব যখন পাকিস্তান সুপার লিগ খেলতে শুরু করেছিল, তখন ওর এই একই সমস্যা ছিল। দলে ও নতুন যোগ দিয়েছিল। প্রত্যেকটা বলেই না দেখে ব্যাট চালানোর চেষ্টা করব। কেউ ওর দুর্বলতা জানত না। কারণ, অধিকাংশ শটই লেগ সাইডে মারত। এই পরিস্থিতিতে আপনি তৃতীয় কিংবা চতুর্থ স্টাম্পে যখনই বল করা হয়, তখনই ব্যাটাররা সমস্যায় পড়ে। গত ম্য়াচেও অফসাইডে খেলতে গিয়ে আউট হয়েছিল। যতদিন না পর্যন্ত ও অফসাইডের খেলা শোধরাবে, ততদিন পর্যন্ত আর সামনে এগোতে পারবে না। বোলাররা সবসময় ওর দুর্বলতাকে লক্ষ্য করেই বল করবে। কমফোর্ট জ়োনের বাইরে বল করবে।'
আরও পড়ুন:
সঙ্গে আমের আরও যোগ করেন, 'অভিষেক শর্মার ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। ও প্রত্যেকটা বল নিজের স্লটে পেতে চায়, যেটা ওড়াতে পারবে। কিন্তু, ক্রিকেটের সর্বোচ্চ স্তরে কিংবা ওয়ানডে ক্রিকেটে প্রত্য়েকটা ডেলিভারি যে ফুলটস হবে, তেমনটা আশা করা যায় না। সলমান আলি আগা এবং আরিয়ান দত্ত এভাবেই ওকে আউট করেছে। আন্তর্জাতিক ক্রিকেট আপনাকে এক্সপোজ় করে দেয়।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us