/indian-express-bangla/media/media_files/2026/02/19/abhishek-sharma-22-2026-02-19-00-03-41.jpg)
টিম ইন্ডিয়ার তারকা ওপেনার অভিষেক শর্মা
Abhishek Sharma: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) তারকা ওপেনার অভিষেক শর্মা বুধবার (১৮ ফেব্রুয়ারি) নেদারল্যান্ডসের (India vs Netherlands) বিরুদ্ধে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) জার্সি পরে খেলতে নেমেছিলেন। চলতি টি-২০ বিশ্বকাপে ( ICC T20I World Cup 2026) এটা টিম ইন্ডিয়ার কাছে একেবারেই সম্মানরক্ষার ম্য়াচ ছিল। কিন্তু, এই ম্য়াচেও অভিষেক শর্মার ব্যাটে রানের গর্জন শুনতে পাওয়া গেল না। শূন্য রানের হ্যাটট্রিক করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। কিন্তু, অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কেন তিনি সিরাজের জার্সি পরে খেলতে নেমেছিলেন, তা নিয়ে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট সমর্থকরা প্রশ্ন তুলতে শুরু করেছেন।
আরও পড়ুন:
IND vs NED T20 World Cup Highlights: ভারত যেন 'অশ্বমেধ ঘোড়া', অপরাজেয় তকমা নিয়েই পা সুপার এইটে
কেন সিরাজের জার্সি পরেছিলেন অভিষেক শর্মা?
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু, মাঠে নামতে অভিষেকের কিছুটা হলেও দেরি হয়ে যায়। প্রথমে দেখা যায়, আর্শদীপ সিংয়ের জার্সি গায়ে তিনি মাঠে নামার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন। এরপর তিনি জার্সি বদল করার সিদ্ধান্ত গ্রহণ করেন। ধারাভাষ্যকার নাসির হুসেন এবং সুনীল গাভাসকার অন-এয়ার জানান, অভিষেক নাকি টিম হোটেলে নিজের জার্সি ফেলে এসেছেন।
আরও পড়ুন:
ভাগ্যের চাকা ঘোরাতে পারল না নতুন জার্সি
সোশ্যাল মিডিয়া সমর্থকদের একাংশ মনে করছিলেন, আমেরিকা এবং পাকিস্তানের বিরুদ্ধে লাগাতার ২ ম্য়াচে শূন্য রানে আউট হওয়ার পর অভিষেক বোধহয় নিজের ভাগ্য বদলের চেষ্টা করেছিলেন। কিন্তু দূর্ভাগ্যের বিষয়, এবারও তাঁর ভাগ্যের চাকা ঘুরল না। অফ-স্পিনার আরিয়ান দত্তর বলে টানা তৃতীয়বার শূন্য রানে তিনি আউট হয়ে গেলেন। আর অভিষেকের এই ব্যাটিং পারফরম্য়ান্স দেখে সমর্থকরাও ক্ষোভে ফেটে পড়েন।
আরও পড়ুন:
Indian Cricket Team: সুপার এইটে কবে-কোন দলের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া? জেনে নিন এখনই
গড়লেন লজ্জার রেকর্ড
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, টি-২০ বিশ্বকাপ ইতিহাসে অভিষেক শর্মা প্রথম ব্য়াটার যিনি পরপর তিন ম্য়াচে শূন্য রানে আউট হয়ে গেলেন। আইসিসি টি-২০ ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন অভিষেক শর্মা। তাঁর কাছে এই রেকর্ড যে চূড়ান্ত লজ্জার, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। চলতি বিশ্বকাপে টিম ইন্ডিয়া সুপার এইটে পৌঁছে গেলেও অভিষেক এখনও পর্যন্ত রানের খাতা খুলতে পারেননি।
আরও পড়ুন:
অপরাজেয় তকমা বজায় রাখল টিম ইন্ডিয়া
গ্রুপ পর্বে অপরাজেয় রেকর্ড বজায় রেখেই সুপার এইটে পা রাখল টিম ইন্ডিয়া। বুধবার (১৮ ফেব্রুয়ারি) তারা অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলতে নেমেছিল। সম্মানরক্ষার এই ম্য়াচে দুর্ধর্ষ লড়াই করেও তারা শেষপর্যন্ত জিততে পারল না। তবে তারা যে লড়াই করেছে, সেটা অবশ্যই প্রশংসনীয়। শেষপর্যন্ত এই ম্য়াচে নেদারল্যান্ডস ১৭ রানে হেরে গেল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us