Aiden Markram Catch Dropped: লোপ্পা ক্যাচ মিস করলেন রাহুল, হাঁফ ছাড়লেন মার্করাম! হতাশ ভারতীয় সমর্থকরা

India vs South Africa 2nd Test: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্য়াচ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই ম্য়াচটি গুয়াহাটির বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। টস জিতে দক্ষিণ আফ্রিকাপ্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।

India vs South Africa 2nd Test: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্য়াচ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই ম্য়াচটি গুয়াহাটির বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। টস জিতে দক্ষিণ আফ্রিকাপ্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
Aiden Markram Catch Dropped

এইডেন মার্করামের সহজ ক্যাচ মিস করলেন কেএল রাহুল

Aiden Markram: ভারত এবং দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Match) মধ্যে দ্বিতীয় টেস্ট ম্য়াচ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই ম্য়াচটি গুয়াহাটির বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। টস জিতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক টেম্বা বাভুমা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। শুরুটা একটু ধীরগতিতেই করেছে প্রোটিয়া ব্রিগেড। ১৬ ওভার শেষে তারা বিনা উইকেটে ৪৯ রান করেছে।

Advertisment

IND vs SA Live Cricket Score, 2nd Test: টস জিতে ব্যাটিং আফ্রিকার, কেমন হল ভারতের প্রথম একাদশ?

তবে দিনের প্রথম ঘণ্টাতেই ভারতীয় ক্রিকেট দলের কাছে উইকেট শিকারের একটি সুবর্ণ সুযোগ এসেছিল। কিন্তু, সেটা কাজে লাগাতে পারেনি টিম ইন্ডিয়া। আসলে, প্রথম ইনিংসের সপ্তম ওভারে বল করতে আসেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ওভারের দ্বিতীয় ডেলিভারি তিনি করেছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ওপেনার এইডেন মার্করামকে। ডেলিভারিটা রক্ষনাত্মক ভঙ্গিতে খেলতে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ওপেনার। কিন্তু, বলটা তাঁর ব্যাটের কানায় লাগে। আর লাগতে না লাগতেই সেটা চলে যায় দ্বিতীয় স্লিপে। সেখানে দাঁড়িয়ে ছিলেন কেএল রাহুল (KL Rahul)। তিনি বাঁ-দিকে ঝুঁকে ক্যাচটা নিতে যান। কিন্তু, শেষপর্যন্ত বল তাঁর হাত থেকে ফসকে যায়।

Advertisment

IND vs SA 2nd Test, Pitch Report: গুয়াহাটির উইকেট যেন 'অজানা রহস্য', লুকিয়ে রয়েছে কোন জুজু?

এমন সহজ ক্যাচ মিস হতে দেখে জসপ্রীত বুমরাহ যারপরনাই হতাশ হয়ে পড়েন। কারণ, এমনিতেই দক্ষিণ আফ্রিকা যথেষ্ট ধীরগতিতে রান করছে। এই পরিস্থিতিতে লাঞ্চ ব্রেকের মধ্যে যদি একটা কিংবা দুটো উইকেট টিম ইন্ডিয়া তুলে নিতে পারে, তাহলে প্রোটিয়া ব্রিগেড যথেষ্টই চাপে পড়ে যাবে। আর সেই সুযোগটাই কার্যত হাতছাড়া করলেন রাহুল।

IND vs SA 2nd Test News Update: ইডেন টেস্টে হারের পর এবার বিশাল ধাক্কা, কীভাবে সামলাবেন গৌতম গম্ভীর?

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ২ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। সিরিজের প্রথম ম্য়াচটি কলকাতার ইডেন গার্ডেন্সে গত ১৪ নভেম্বর থেকে আয়োজন করা হয়েছিল। মাত্র আড়াই দিনের মধ্যে খতম হয়ে যায় সেই টেস্ট ম্য়াচ। টিম ইন্ডিয়া হেরে যায় ৩০ রানে। সেকারণে দক্ষিণ আফ্রিকা আপাতত এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে যদি দ্বিতীয় টেস্ট ম্য়াচও রাহুলের ক্যাচের মতো হাতছাড়া হয়ে যায়, তাহলে টিম ইন্ডিয়া আর লজ্জায় মুখ দেখাতে পারবে না।

IND vs SA, Eden Gardens Pitch Controversy: এমন উইকেট আদৌ গরিমা বাড়াল ইডেনের? ভারত হারতেই বিতর্কের ঝড়

টিম ইন্ডিয়ার প্রথম একাদশ

কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, ঋষভ পন্থ (উইকেটকিপার এবং অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ।

দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ

এইডেন মার্করাম, রায়ান রিকলটন, বিয়ান মুল্ডার, টেম্বা বাভুমা (অধিনায়ক), টোনি ডি জ়োরজি, কাইল ভেরেন (উইকেটকিপার), মার্কো জেনসেন, সেনুরন মুথুস্বামী, সাইমন হার্মার, কেশব মহারাজ।

KL Rahul Jasprit Bumrah Aiden Markram India vs South Africa Test Match