Ajit Agarkar: ২৫ বছর ধরে অক্ষত আগরকরের এই 'ধামাকা' রেকর্ড, ভাঙতে পারেননি ভারতের কোনও রথী-মহারথী!

Ajit Agarkar Birthday: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন বোলিং অলরাউন্ডার অজিত আগরকর বৃহস্পতিবার (৪ নভেম্বর) ৪৮ বছর বয়সে পা দিলেন। বর্তমানে তিনি টিম ইন্ডিয়ার মুখ্য নির্বাচকের পদে রয়েছেন।

Ajit Agarkar Birthday: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন বোলিং অলরাউন্ডার অজিত আগরকর বৃহস্পতিবার (৪ নভেম্বর) ৪৮ বছর বয়সে পা দিলেন। বর্তমানে তিনি টিম ইন্ডিয়ার মুখ্য নির্বাচকের পদে রয়েছেন।

author-image
Koushik Biswas
New Update
Ajit Agarkar (1)

ভারতীয় ক্রিকেট দলের মুখ্য নির্বাচক অজিত আগরকর

Ajit Agarkar: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রাক্তন বোলিং অলরাউন্ডার অজিত আগরকর বৃহস্পতিবার (৪ নভেম্বর) ৪৮ বছর বয়সে পা দিলেন। বর্তমানে তিনি টিম ইন্ডিয়ার মুখ্য নির্বাচকের পদে রয়েছেন। গত কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। রোহিত শর্মার ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেওয়া থেকে দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের জন্য দল নির্বাচন -- ইতিমধ্যে বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি। আর সেকারণে ভারতীয় ক্রিকেট মহলে উঠেছে সমালোচনার ঝড়। টিম ইন্ডিয়ার হয়ে ২০০-র বেশি ম্যাচ খেলা এই ক্রিকেটারের বিরুদ্ধে ধেয়ে এসেছে একের পর এক তোপ। কিন্তু, আপনারা কি জানেন যে ২৫ বছর আগে এই আগরকরই এমন একটি রেকর্ড কায়েম করেছিলেন, যা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি।

Advertisment

Mohammed Shami and Ajit Agarkar: শামির বোলিং আদৌ দেখবেন আগরকর? বিশেষ শর্তেই আটকাল জট

এমনিতে তো পেস বোলিংয়ের জন্য়ই নামডাক ছিল অজিত আগরকরের। কিন্তু, আজ আমরা যে রেকর্ডটি নিয়ে আলোচনা করব, সেটা তিনি ব্যাট হাতে কায়েম করেছিলেন। সালটা ছিল ২০০০। জিম্বাবোয়ের বিরুদ্ধে আয়োজিত একটি ওয়ানডে ম্য়াচে এক অভাবনীয় রেকর্ড কায়েম করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের বর্তমান মুখ্য নির্বাচক।

Gautam Gambhir vs Ajit Agarkar: গিল কীভাবে হার্দিককে সরিয়ে ভাইস ক্যাপ্টেন! প্রকাশ্যেই টিম ইন্ডিয়ায় কাজিয়া গম্ভীর-আগারকারের

আজও অক্ষত আগরকরের ২৫ বছর আগেকার রেকর্ড

আর গৌরচন্দ্রিকা করে লাভ নেই। আসুন, এবার খোলাখুলি আলোচনা করা যাক যে ২৫ বছর আগে অজিত আগরকর কী এমন রেকর্ড কায়েম করেছিলেন, যা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেননি। ২০০০ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে রাজকোটে আয়োজিত একটি ওয়ানডে ম্য়াচে আগরকর ৮ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। আর মাত্র ২১ বলে তিনি হাফসেঞ্চুরি হাঁকিয়ে দেন। ওই ম্য়াচে তিনি ২৫ বলে ৬৭ রানের একটি বিধ্বংসী ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দিয়েছিলেন। এই ইনিংস গোটা ক্রিকেট বিশ্বকে কার্যত স্তম্ভিত করে দিয়েছিল।

Ajit Agarkar slammed for Karun Nair exclusion: ঘরোয়া ক্রিকেটের অর্থ তাহলে কী! ৪ সেঞ্চুরিতেও বাদ পড়া করুনের জন্য ব্যাটিং বাংলার তারকার

টিম ইন্ডিয়ার হয়ে দ্রুততম ODI হাফসেঞ্চুরি

সেইসময় ভারতের হয়ে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন অজিত আগরকর। এই তালিকায় তিনি ভারতের কিংবদন্তী অলরাউন্ডার তথা বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের রেকর্ড ভেঙে দেন। ১৯৮৩ সালে কপিল দেব ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২২ বলে অর্ধশতরান করেছিলেন। মজার ব্যাপার এটাই যে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের রেকর্ডটি আজও আগরকরের দখলেই রয়েছে। দ্বিতীয় স্থানে এককভাবে আর কেউ নেই।

Ajit Agarkar-Gautam Gambhir: অস্ট্রেলিয়াতেই থাকতে হবে! কষতে হবে কোহলি-রোহিতকে বাদ দেওয়ার ছক, আগারকারকে বিস্ফোরক নির্দেশ BCCI-এর

দ্বিতীয় স্থানে রয়েছেন কপিল, সেহওয়াগ, যুবরাজ এবং দ্রাবিড়

এই বিশেষ তালিকায় দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছেন ভারতের ৪ ক্রিকেটার। কপিল দেব, বীরেন্দ্র সেহওয়াগ, রাহুল দ্রাবিড় এবং যুবরাজ সিং। প্রত্যেকেই আগরকরের থেকে একটি করে বল বেশি খেলেছিলেন। অর্থাৎ, গত ২৫ বছরে ভারতীয় ক্রিকেট দলের কোনও মহারথী এই রেকর্ড ভাঙতে পারেননি। এরপর শুরু হয় টি-২০ ক্রিকেটের জমানা। ব্যাটাররা আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন। কিন্তু, অজিত আগরকরের দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড আজও অক্ষত। আগামী ভবিষ্যতে কেউ ভাঙতে পারেন কি না, আপাতত সেটাই দেখার।

Indian Cricket Team Ajit Agarkar