/indian-express-bangla/media/media_files/2026/01/28/ajit-pawar-death-2026-01-28-15-25-28.jpg)
অজিত পাওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ শচীন তেন্ডুলকর, অজিঙ্কা রাহানের
Ajit Pawar: মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বারামতী যাওয়ার সময় একটি বিমান দুর্ঘটনায় মারা যান তিনি। এই ঘটনায় তাঁর সঙ্গে আরও পাঁচজন প্রাণ হারিয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকাল পৌনে ৯টা নাগাদ মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান অবতরণের কথা ছিল। আসন্ন জেলা পরিষদ নির্বাচনের জন্য বারামতীতে একটি প্রচার সভায় যাচ্ছিলেন। ইতিমধ্যে বারামতী বিমানবন্দরে তাঁর ব্যক্তিগত বিমান VT-SSK দুর্ঘটনার কবলে পড়ে।
আরও পড়ুন:
Ajit pawar Death: ব্ল্যাক বক্সেই মৃত্যুর রহস্য লুকিয়ে? রিপোর্টের দিকেই নজর বিশেষজ্ঞদের
DGCA এবং স্থানীয় প্রশাসন মারফৎ জানা গিয়েছে, এই বিমানে অজিত পাওয়ার ছাড়াও আরও ৫ যাত্রী ছিলেন। এর পাশাপাশি তাঁর ২ সহকারি এবং ২ বিমান সদস্য প্রাণ হারিয়েছেন। অজিত পাওয়ারের মৃত্যুর খবর সামনে আসতেই মহারাষ্ট্র সহ গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে। টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার শচীন তেন্ডুলকর থেকে কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে, অনেকেই শোক জ্ঞাপন করেছেন।
আরও পড়ুন:
মহারাষ্ট্র একজন সত্যিকারের রাজনৈতিক নেতাকে হারাল
অজিত পাওয়ারের মৃত্যুর খবর সামনে আসতেই টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার শচীন তেন্ডুলকর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-য়ে নিজের শোকজ্ঞাপন করেছেন। তিনি লিখেছেন, মহারাষ্ট্র আজ একজন সত্যিকারের রাজনৈতিক নেতাকে হারাল। এই রাজ্যের জন্য তিনি যথেষ্ট কাজ করেছেন। এই কঠিন সময়ে ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। ওম শান্তি।
अजित पवार यांच्या निधनाची बातमी ऐकून खूप दुःख झाले. महाराष्ट्रासाठी काम करणारा एक चांगला नेता आज आपण अचानक गमावला आहे. पवार कुटुंबियांच्या दुःखात मी सहभागी आहे. ईश्वर त्यांच्या आत्म्यास शांती देवो.
— Sachin Tendulkar (@sachin_rt) January 28, 2026
भावपूर्ण श्रद्धांजली. ॐ शांती. 🙏🏽
Very sad to learn about the untimely demise of…
শচীনের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক অজিঙ্কা রাহানেও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার দাদার মৃত্যুকে আমি গভীরভাবে শোকাহত। ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।
Saddened by the tragic passing of Maharashtra Deputy CM Ajit Pawar dada. My thoughts are with his family. 🙏
— Ajinkya Rahane (@ajinkyarahane88) January 28, 2026
মহম্মদ আজহারউদ্দিন এবং ইউসুফ পাঠানও করেছেন শোকজ্ঞাপন
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন এবং ইউসুফ পাঠানও বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের অকাল মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। মহম্মদ আজহারউদ্দিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, 'শ্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে শোকাহত। আমি ওঁর পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই। ঈশ্বর তার আত্মার শান্তি দান করুন এবং তাঁর পরিবারকে এই গভীর ক্ষতি সহ্য করার শক্তি ও সাহস দিন।'
Saddened by the tragic passing of Maharashtra Deputy CM Ajit Pawar dada. My thoughts are with his family. 🙏
— Ajinkya Rahane (@ajinkyarahane88) January 28, 2026
Deeply saddened by the untimely demise of the Hon’ble Deputy Chief Minister of Maharashtra, Mr Ajit Pawar in the tragic plane crash. He was a dedicated leader who served the state with utmost commitment and integrity. His contributions to public service and the development of the…
— Yusuf Pathan (@iamyusufpathan) January 28, 2026
এদিকে, ইউসুফ পাঠান টুইটারে শোক প্রকাশ করে লিখেছেন, 'মহারাষ্ট্রের মাননীয় উপ-মুখ্যমন্ত্রী শ্রী অজিত পাওয়ারের এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ নেতা যিনি নিষ্ঠা ও সততার সাথে রাজ্যের সেবা করেছিলেন। জনসেবা এবং রাজ্যের উন্নয়নে তাঁর অবদান সর্বদা স্মরণ করা হবে। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার, সমর্থক এবং রাজ্যের জনগণের সাথে আমার সমবেদনা এবং প্রার্থনা। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।'


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us