Aman Rao Smashed Double Hundred: ব্যাটিং তো নয়, যেন আগুনের গোলা! ২০০ রান হাঁকিয়ে 'সিংহ গর্জন' ভারতের এই অনামী ব্যাটারের

Vijay Hazare Trophy 2025-26: মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিজয় হাজারে ট্রফিতে বাংলার বিরুদ্ধে খেলতে নেমেছে হায়দরাবাদ ক্রিকেট দল। এই ম্য়াচে তারা ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫২ রান করেছে।

Vijay Hazare Trophy 2025-26: মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিজয় হাজারে ট্রফিতে বাংলার বিরুদ্ধে খেলতে নেমেছে হায়দরাবাদ ক্রিকেট দল। এই ম্য়াচে তারা ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫২ রান করেছে।

author-image
Koushik Biswas
New Update
Aman Rao Double century

বাংলার বিরুদ্ধে দ্বিশতরান হাঁকালেন আমন রাও

Aman Rao Double Hundred: ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) ভারতের ২১ বছর বয়সি তরুণ এক ব্যাটার তাণ্ডবলীলা চালালেন। হায়দরাবাদের হয়ে ওপেন করতে নেমেছিলেন আমন রাও। শেষপর্যন্ত তিনি ব্যাট করেন এবং ২০০ রানের একটি বিধ্বংসী ইনিংস উপহার দেন। ২০২৬ আইপিএল (IPL 2026) টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র কয়েকটা মাস বাকি রয়েছে। সেক্ষেত্রে আমনের এই ফর্ম দেখে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) অবশ্যই খুশি হবে। প্রসঙ্গত, আমন রাওয়ের এই বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে হায়দরাবাদ ৫০ ওভারে ৩৫২ রান করে। দ্বিশতরানের এই ইনিংসে আমন মোট ২৫ বাউন্ডারি হাঁকিয়েছেন।

Advertisment

ডবল সেঞ্চুরি হাঁকালেন আমন রাও

হায়দরাবাদ এবং বাংলার মধ্যে মঙ্গলবার (৬ জানুয়ারি) বিজয় হাজারে ট্রফির ম্যাচ আয়োজন করা হয়েছে। এই ম্য়াচে প্রথমে ব্যাট করতে নামে হায়দরাবাদ। প্রথম থেকেই তিনি বড় বড় শট হাঁকাতে শুরু করেন। রাহুল সিং গেহলট এবং অধিনায়ক তিলক বর্মার সঙ্গে তিনি বড় রানের পার্টনারশিপ গড়ে তুললেন। দুজনেই আউট হওয়ার পর প্রগনয় রেড্ডির সঙ্গেও তিনি একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলেন। এই ম্যাচে হায়দরাবাদ ইনিংসের একটা দিক ধরে রেখেছিলেন আমন রাও। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি।

একটা সময় আমন ১৯৪ রানে ব্যাট করছিলেন। ইনিংসের শেষ বলে তিনি আকাশ দীপকে বিশাল একটি ছক্কা হাঁকান আমনদীপ। আর সেইসঙ্গে ২০০ রানের চৌকাঠও স্পর্শ করেন তিনি। ১৫৪ বলে অপরাজিত ২০০ রান করে শেষপর্যন্ত মাঠ ছাড়েন। তাঁর এই ইনিংসে ১২ চার এবং ১৩ ছক্কা রয়েছে। আর এমন বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতেই হায়দরাবাদ ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫২ রান করে। 

রাজস্থান রয়্যালসের মুখে হাসি

২০২৬ আইপিএল নিলামে ৩০ লাখ টাকার বিনিময়ে হায়দরাবাদের আমন রাওকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। সেইসময় আমনের ব্যাপারে কেউ এত কিছু জানত না। এবার ৩১ বছর বয়সি এই তরুণ ক্রিকেটার নিজের প্রতিভার প্রতি সুবিচার করলেন। ২০০ রান করে বুঝিয়ে দিলেন যে রাজস্থান রয়্যালস তাঁকে দলে নিয়ে কোনও ভুল করেনি। রাজস্থান রয়্যালসের আশা, ২০২৬ আইপিএল টুর্নামেন্টেও যেন আমনের এই ফর্ম অব্যাহত থাকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও যেন এভাবে চার-ছক্কার বন্যা বইয়ে দিতে পারেন।

Rajasthan Royals Vijay Hazare Trophy IPL 2026 Aman Rao