/indian-express-bangla/media/media_files/2025/11/29/ranchi-1st-odi-india-south-africa-weather-pitch-report-2025-11-29-18-19-45.jpg)
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে বৃষ্টিই হবে খলনায়ক?
IND vs SA Weather Report: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয়ের পর এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হতে চলেছে দুই দল। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে। এই মাঠে ভারত ও দক্ষিণ আফ্রিকা মাত্র একবার ওয়ানডেতে মুখোমুখি হয়েছে এবং সেই ম্যাচে ভারতীয় দল ৭ উইকেটে জয় পেয়েছিল। তবে পরিসংখ্যানকে পাশে রেখে, আগামীকালের ম্যাচের আগে এখন মূল কৌতূহল রাঁচির আবহাওয়া ও পিচ নিয়ে।
টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত রাঁচিতে ছয়টি ওয়ানডে খেলেছে, আগামীকালের ম্যাচে টস কতটা গুরুত্বপূর্ণ?
আগামীকাল ম্যাচ চলাকালীন রাঁচির আবহাওয়া শীতল ও মনোরম থাকতে পারে বলে পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন নামতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ঘণ্টায় প্রায় ৯ কিলোমিটার বেগে ঠান্ডা হাওয়া বইতে পারে। ম্যাচটি যেহেতু দিন-রাত্রির ম্যাচ, তাই দ্বিতীয় ইনিংসে শিশির একটি বড় ভূমিকা নিতে পারে। ফলে টস জিতলে দলগুলো প্রথমে বোলিং করার বিষয়টি বিবেচনা করতে পারে।
IND বনাম SA ODI সিরিজের আগে কোহলির 'আগুনে' অনুশীলন, রইল লম্বা শটের 'বিরাট' ঝলক
রাঁচির উইকেট নতুন বলে পেসারদের কিছুটা ফায়দা দিলেও ম্যাচ যত এগোবে , স্পিনাররা বেশি ফায়দা পাবেন। রাতের শিশির বোলারদের জন্য চ্যালেঞ্জ বাড়াতে পারে এবং সেইসঙ্গে ব্যাটারদের শট খেলাও সহজ হতে পারে। তাই পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয় ইনিংসে যে দল ব্যাটিং করবে সেই দল বাড়তি সুবিধা পেতে পারে।
কোহলি ঝড়ের 'বিরাট' ঝলক দেখতে তৈরি ১৪০ কোটি দেশবাসী, বড় রেকর্ড গড়ার গোল্ডেল চান্স
এখন পর্যন্ত ভারতীয় মাটিতে দুই দলের মধ্যে ৩২টি একদিনের ম্যাচ হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ১৮ টিতে এবং দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছে ১৪ টিতে। সংখ্যার বিচারে টিম ইন্ডিয়া এগিয়ে থাকলেও, রাঁচির আবহাওয়া ও পিচ এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন ক্রিকেটবিশেষজ্ঞরা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us