/indian-express-bangla/media/media_files/2025/11/15/andre-russell-1-2025-11-15-17-16-30.jpg)
কলকাতা নাইট রাইডার্স দলের প্রাক্তন অলরাউন্ডার আন্দ্রে রাসেল
Andre Russell: ২০২৬ আইপিএল (IPL 2026) রিটেনশন তালিকা ইতিমধ্যে প্রকাশিত হতে শুরু করেছে। সেইসঙ্গে কোন ফ্র্যাঞ্চাইজি কোন-কোন ক্রিকেটারদের ছেড়ে দিচ্ছেন, সেই ছবিটাও স্পষ্ট হয়ে গিয়েছে। ইতিমধ্যে সবথেকে বড় চমক দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আগামী আইপিএল মরশুমের আগে দলের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে রিলিজ় করে দিল কেকেআর (KKR) ব্রিগেড। অলরাউন্ডার হিসেবে একাই নাইট ব্রিগেডকে একাধিক ম্য়াচ জিতিয়েছেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার। তবে এবার তাঁকে 'থ্যাঙ্ক ইউ' বলে দেওয়া হল। এবার আগামী নিলাম অনুষ্ঠানে ফের রাসেলকে নাইট ম্য়ানেজমেন্ট ডেকে নেয় কি না, সেটাই আপাতত দেখার। ঠিক যেমন ঘর ওয়াপসি হয়েছিল ভেঙ্কটেশ আইয়ারের।
নাইট ব্রিগেডে রাসেলের পরিসংখ্যান
কলকাতা নাইট রাইডার্স দলের জার্সিতে আন্দ্রে রাসেলের পরিসংখ্যানটা একবার দেখে নেওয়া যাক। শাহরুখ খানের দলের হয়ে এই ক্যারিবিয়ান অলরাউন্ডার মোট ১০৯ ম্য়াচ খেলেছেন। ইতিমধ্যে ব্যাট হাতে তিনি করেছেন মোট ২,৫৯৩ রান। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১২২ উইকেট। সবথেকে বড় কথা, দু'বার আইপিএল খেতাব জয়ের পিছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে রাসেলের। সেকারণে এমন একজন ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার পর নাইট সমর্থকরা যারপরনাই বিস্মিত হয়েছেন।
Andre Russell Retirement: আচমকা ভয়ঙ্কর খবর, তোলপাড় ক্রিকেট বিশ্ব! শোকস্তব্ধ সকলে
গত মরশুমে রাসেলের পারফরম্য়ান্স
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিয়েছিলেন। ২০২৫ মরশুমে তাঁকে ১৮ কোটি টাকায় রিটেন করা হয়েছিল। কিন্তু, অর্থের অনুপাতে পারফরম্য়ান্স করতে পারেননি আন্দ্রে রাসেল। গোটা মরশুমে তিনি মাত্র ১৬৭ রান করেন। এছাড়া মাত্র ৮ উইকেট শিকার করেছিলেন। এরপর থেকেই অনেকে মনে করছিলেন, দুই ক্যারিবিয়ান ক্রিকেটারকে হয়ত রাখতে চাইবে না কেকেআর ম্য়ানেজমেন্ট। শেষপর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল। আন্দ্রে রাসেলের সঙ্গে এত বছরের সম্পর্ক অবশেষে ছিন্ন করল কেকেআর ব্রিগেড।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us