/indian-express-bangla/media/media_files/2025/11/26/anil-kumble-and-gautam-gambhir-2025-11-26-17-51-32.jpg)
অনিল কুম্বলে এবং গৌতম গম্ভীর
India vs South Africa Test Match: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ২ ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছিল। এই সিরিজে টিম ইন্ডিয়াকে (Indian Cricket Team) হোয়াইটওয়াশ হতে হয়েছে। আর এই ফলাফল দেখেই রীতিমতো রেগে আগুন হয়ে গিয়েছেন টিম ইন্ডিয়ার কিংবদন্তি লেগ স্পিনার অনিল কুম্বলে (Anil Kumble)। ভারতীয় টিম ম্যানেজমেন্ট তথা হেড কোচ গৌতম গম্ভীরকে একেবারে ধুয়ে দিলেন তিনি।
Rishabh Pant on Team India Loss: ভারত হারতেই শুরু 'নাকেকান্না', কার ঘাড়ে দোষ চাপালেন অধিনায়ক ঋষভ?
ভারতের হার দেখে হতাশ কুম্বলে
কুম্বলে বললেন, ' আজ যেটা হল, সেটা একেবারে শোচনীয় পরাজয়। ভারতীয় ক্রিকেট দলের আরও লড়াই করা উচিত ছিল। মাথা নিচু করে শুধুমাত্র নিজের উইকেট বাঁচানো দরকার ছিল। কিছুটা হলেও জাদেজা লড়াই চালালেন। এই পারফরম্যান্স টিম ইন্ডিয়ার হতাশা অনেকটা বাড়িয়ে দিল। যদি ৪ দিন মিলিয়ে টিম ইন্ডিয়ার ব্যাটিং দেখা যায়, তাহলে ভারত বড় জোর ৮৩.৫ ওভার ব্যাট করেছে। আর সেটাও কুলদীপ এবং ওয়াশিংটনের পার্টনারশিপের জন্য।'
এর পাশাপাশি কুম্বলে টিম ইন্ডিয়ার সিলেকশন নিয়েও মুখ খুলেছেন।
তিনি বললেন, ' এটা শুধুমাত্র একটা সামান্য পরাজয় নয়। যেভাবে ভারত হারল, তা সত্যিই একাধিক প্রশ্ন তুলছে। টেস্ট ক্রিকেট খেলার সময় মানসিকতা ভিন্ন হওয়া দরকার। একটা দলে এতজন অলরাউন্ডার রাখাই উচিত নয়। তার উপর মূহুর্মূহু ব্যাটিং অর্ডার পরিবর্তন দলটাকে আরো শোচনীয় পর্যায়ে নিয়ে গিয়েছে। প্রত্যেকটা ম্যাচেই নতুন কোনও ক্রিকেটার দলে আসছে, আর কেউ একজন বাদ পড়ছে।'
Gautam Gambhir Statement: 'হারের দায় সবার...', টিম ইন্ডিয়া চুনকাম হতেই মন্তব্য গৌতম গম্ভীরের
প্রসঙ্গত, এরপর টিম ইন্ডিয়া আগামী অগাস্ট মাসে আবারও টেস্ট ক্রিকেট খেলতে নামবে। কিন্তু, এই হারের ক্ষত হয়তো হৃদয় থেকে মুছে ফেলা যাবে না। সম্প্রতি ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার টেস্ট ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেছেন। কিন্তু, গম্ভীরের উচিত ছিল এই অবসর গ্রহণের আগে, তাঁদের সঙ্গে অন্তত একবার আলোচনা করা। কিন্তু, সেটা করেননি তিনি। আর সে কারণেই কুম্বলে আরও বেশি হতাশ।
IND vs SA: লজ্জার একশেষ, ৪০৮ রানে ল্যাজে-গোবরে ভারত! চুনকাম করল দক্ষিণ আফ্রিকা
ইতিপূর্বে কিউয়িরা হোয়াইটওয়াশ করেছিল ভারতকে
আপনারা অনেকেই হয়তো জানেন, ইতিপূর্বে নিউজিল্যান্ড ভারতে এসে টিম ইন্ডিয়াকে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ করে গিয়েছিল। আর এবার দক্ষিণ আফ্রিকা সেই একইভাবে ভারতীয় ক্রিকেট দলকে পর্যুদস্ত করল।
IND vs SA 2nd Test, 5th Day Highlights: লজ্জার লড়াই, লজ্জার হার! হোয়াইটওয়াশ টিম ইন্ডিয়া
কুম্বলের কথায়, ' দুর্ভাগ্যজনকভাবে টিম ইন্ডিয়ার কপালে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। তবে এই উইকেটটা আগের থেকে অনেক ভাল ছিল। যে দল ভাল খেলবে এই উইকেটে তারাই জিতত। আক্ষেপ, ভারতীয় ক্রিকেট দল ভাল পারফরম্যান্স করতে পারল না।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us