Anushka Sharma WPL 2026: এবার WPL খেলবেন অনুষ্কা শর্মা! কোন দলের হয়ে জানেন?

WPL 2026 Auction: ইতিমধ্যে জমে উঠেছে মহিলা প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠান। অনুষ্ঠানে মোট ২৭৭ ক্রিকেটার ভাগ্য যাচাই করবেন। এরমধ্যে ১৯৪ ভারতীয় এবং ৮৩ বিদেশি ক্রিকেটার রয়েছে।

WPL 2026 Auction: ইতিমধ্যে জমে উঠেছে মহিলা প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠান। অনুষ্ঠানে মোট ২৭৭ ক্রিকেটার ভাগ্য যাচাই করবেন। এরমধ্যে ১৯৪ ভারতীয় এবং ৮৩ বিদেশি ক্রিকেটার রয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Anushka Sharma WPL

গুজরাট জায়ান্টসে যোগ দিলেন অনুষ্কা শর্মা

WPL 2026 Mega Auction: শিরোনাম পড়ে খানিক চমকে উঠলেন তো? তবে এটাই সবচেয়ে বড় সত্যি! ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগে খেলতে দেখা যাবে অনুষ্কা শর্মাকে (Anushka Sharma)। এই ভারতীয় ক্রিকেটারকে দলে টানতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) আপ্রাণ চেষ্টা করেছিল। কিন্তু, শেষপর্যন্ত তারা এঁটে উঠতে পারেনি। ৪৫ লাখ টাকার বিনিময়ে তিনি গুজরাট জায়ান্টস (Gujarat Giants) দলে যোগ দিলেন। ব্যাপারটি নিয়ে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেটমহলে শোরগোল পড়ে গিয়েছে।

Advertisment

WPL 2026 Auction Live Updates: RCB-র হাতে এবার 'বড় দাঁও', দলে নিল এই বিধ্বংসী ক্রিকেটারকে!

কে এই অনুষ্কা শর্মা?

আপনারা যে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার ব্যাপারে ভাবছেন, তেমনটা একেবারেই নয়। ইনি হলেন অনুষ্কা বৃজমোহন শর্মা। মধ্যপ্রদেশ মহিলা ক্রিকেট দলের হয়ে খেলেন তিনি। তবে পাশাপাশি ইন্ডিয়া সি উইমেন, ইন্ডিয়া বি উইমেন (অনূর্ধ্ব-১৯), ইন্ডিয়া ই উইমেন এবং বুন্দেলখণ্ড বুলস উইমেনের হয়ে খেলেন তিনি। ২০০৩ সালের ৫ নভেম্বর জন্মগ্রহণ করেছেন অনুষ্কা। ২২ বছর বয়সি এই ক্রিকেটার ইতিমধ্য়ে যে নিজের প্রতিভার প্রতি সুবিচার করেছেন, তা বলা যেচেই পারে। 

Advertisment

Top 6 Expensive Cricketers in WPL 2026 Mega Auction: নিলাম টেবিলে টাকার বন্যা, মালামাল হলেন এই ৬ তারকা ক্রিকেটার!

একনজরে কেরিয়ার

একজন ব্যাটিং অলরাউন্ডার হিসেবে তিনি দলের মিডল অর্ডারে ভরসা দেখাতে পারেন। এর পাশাপাশি অফ-স্পিন বোলিংও যথেষ্ট ভাল করেন তিনি। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর পরিসংখ্যান এখনও পর্যন্ত পাওয়া যায়নি। দেশের ঘরোয়া ক্রিকেটে অনুষ্কা মূলত টি-২০ এবং লিস্ট এ ফরম্য়াটের হয়েই খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে ম্য়াচ প্রতি গড়ে ৬৩ রান করেচেন। প্রতি ১০.১ বলে একটি করে বাউন্ডারি হাঁকিয়েছেন। আর প্রত্যেক ২৭ বলে একটি করে উইকেট শিকার করেছেন। WDT20 টুর্নামেন্টে তিনি ম্য়াচ প্রতি ২১.৮ রান করেছেন। আর প্রতি ১৮ বল অন্তর একটি করে উইকেট শিকার করেছেন। যাবতীয় ফরম্য়াট মিলিয়ে তিনি ৪,০০০ বেশি রান করেছেন। লোয়ার অর্ডারে তিনি ব্য়াট হাতে যথেষ্ট ধারাবাহিকতা দেখিয়েছেন।

WPL 2026 Auction: ২০২৫ বিশ্বকাপে জোড়া শতরান, তাও আনসোল্ড রইলেন এই তারকা ক্রিকেটার

সম্প্রতি সিনিয়র উইমেন্স ইন্টার-জ়োনাল ট্রফিতে অনুষ্কা সেন্ট্রাল জ়োনের হয়ে নজরকাড়া পারফরম্য়ান্স করেছেন। মাত্র ৫৮ বলে তিনি ৮০ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। এই টুর্নামেন্টে ১২৫ স্ট্রাইক রেটে তিনি মোট ১৫৫ রান করেন। পাশাপাশি এই মরশুমে মধ্যপ্রদেশের হয়ে সিনিয়র উইমেন্স টি-২০ ট্রফিতে তিনি ২০৭ রান করেছেন।

Anushka Sharma Royal Challengers Bengaluru WPL 2026 Mega Auction Gujarat Giants