/indian-express-bangla/media/media_files/2026/01/28/virat-kohli-and-arihit-singh-2026-01-28-01-35-39.jpg)
বিরাট কোহলি এবং অরিজিৎ সিং
Virat Kohli Praised Arijit Singh: বলিউডের নক্ষত্র গায়ক অরিজিৎ সিং মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঘোষণা করেছেন, তিনি আর প্লে-ব্যাক গাইবেন না। একটি ইনস্টাগ্রাম পোস্ট করে তিনি 'অবসর'-এর কথা ঘোষণা করেছেন। এমন একটি ঘোষণায় কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে গোটা ভারতবর্ষ। কেন তিনি আচমকা এমন সিদ্ধান্ত গ্রহণ করলেন, সেটা কারোরই বোধগম্য হচ্ছে না। সেকারণে দেশের স্বনামধন্য ব্যক্তিরাও একের পর এক টুইট করতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়া আপাতত ভেসে যাচ্ছে প্রতিক্রিয়ার বন্যায়। এই পরিস্থিতিতে ভারতের 'কিং'বদন্তী ব্যাটার বিরাট কোহলির একটি রিঅ্যাকশন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।
আরও পড়ুন:
Arijit Singh: বলিউডে বড় ধাক্কা! প্লেব্যাক সিঙ্গিং ছাড়ছেন অরিজিৎ সিং, কী বললেন শিল্পী?
এই টুইটে কিং কোহলি নিজেকে অরিজিৎ সিংয়ের সবচেয়ে বড় ফ্যান বলে দাবি করেছেন। প্রসঙ্গত, শুধুমাত্র ভারতবর্ষই নয়, গোটা বিশ্ব জিয়াগঞ্জের এই গায়ককে ভালবাসে। অরিজিৎ সিংয়ের অবসর নিয়ে ঠিক কী বলেছেন কোহলি? আসুন, জেনে নেওয়া যাক।
আরও পড়ুন:
Arijit Singh: অরিজিৎ সিং গান শেষ করার আগেই বন্ধ হয়ে গেল কনসার্ট! বিতর্ক তুঙ্গে..
'আমি হয়ত অরিজিৎ সিংয়ের সবচেয়ে বড় ফ্যান'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বিরাট কোহলির যে প্রতিক্রিয়া ভাইরাল হতে শুরু করেছে, সেটা আসলে ২০১৬ সালের। বিরাট নিজেকে অরিজিৎ সিংয়ের সবচেয়ে বড় ফ্যান বলে দাবি করেন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে তিনি লিখেছিলেন, 'আমিই হয়ত অরিজিৎ সিংয়ের সবচেয়ে বড় ফ্যান। ওঁর প্রতিভা এবং আবেগঘণ স্বর আমাকে মন্ত্রমুগ্ধ করে। সত্যি কথা বলতে কী, আমার কাছে বলার মতো কোনও ভাষা নেই।'
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2026/01/28/virat-kohli-tweet-for-arijit-singh-2026-01-28-01-40-16.jpg)
নিজের পোস্টে কী লিখেছেন অরিজিৎ সিং?
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অরিজিৎ সিং ঘোষণা করেছেন, 'নমস্কার। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে আমাকে অকুণ্ঠ ভালবাসা দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আজ অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে প্লে-ব্যাক গায়ক হিসেবে আর কোনও নতুন কাজ আমি করব না। এখানেই দাঁড়ি টানলাম। এটা একটা অসাধারণ সফর ছিল।'\
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2026/01/28/arijit-singh-2026-01-28-01-38-24.jpg)
শুধুমাত্র প্লে-ব্যাক গান থেকেই গ্রহণ করেছেন অবসর
উল্লেখ্য, অরিজিৎ সিং শুধুমাত্র প্লে-ব্যাক গান থেকেই অবসর গ্রহণ করেছেন। এর অর্থ, বাকি প্রত্যেকটা কাজই তিনি করবেন। অর্থাৎ বিভিন্ন কনসার্টে গান গাওয়া কিংবা নিজে গান তৈরি করা। এটা ফ্যানেদের কাছে সত্যিই একটা সুখবর। এখনও সঙ্গীত জগৎকে তিনি সম্পূর্ণ বিদায় জানাননি।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us