/indian-express-bangla/media/media_files/2026/01/18/arshdeep-singh-4-2026-01-18-16-14-00.jpg)
দুর্দান্ত বল করলেন আর্শদীপ সিং
India vs New Zealand 3rd ODI: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আপাতত চলতি ওয়ানডে সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্য়াচ শুরু হয়েছে। এই ম্য়াচটি ইন্দোরের হোলকার স্টেডিয়ামে খেলা হচ্ছে। টস জেতার পর ক্যাপ্টেন শুভমান গিল প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। গত ২ ম্য়াচে রিজ়ার্ভ বেঞ্চে বসার পর আর্শদীপকে (Arshdeep Singh) টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
IND vs NZ 3rd ODI Live Updates: অসাধারণ হাফসেঞ্চুরি মিচেলের, উইকেটের খোঁজে আপাতত ভারত
আর মাঠে ফিরতে না ফিরতে আর্শদীপ বল হাতে কার্যত আগুন ঝরাতে শুরু করেন। এই ম্য়াচ তথা নিজের প্রথম ওভারেই আর্শদীপ নিউজিল্যান্ডের ওপেনার হেনরি নিকোলসকে গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন। ভারতীয় পেস বোলারের সুইং ডেলিভারিতে কার্যত চিৎপটাং হয়ে যান নিকোলস।
আরও পড়ুন:
আগুন ঝরালেন আর্শদীপ
তৃতীয় ওয়ানডে ম্য়াচে টিম ম্য়ানেজমেন্ট প্রসিদ্ধ কৃষ্ণার পরিবর্তে আর্শদীপ সিংকে প্রথম একাদশে সুযোগ দিয়েছে। আর এই সিদ্ধান্ত যে একেবারে সঠিক, তা প্রথম ওভারেই প্রমাণ করতে দেন এই ভারতীয় পেসার। আর্শদীপের সুইং ডেলিভারি একেবারে বুঝতে পারেননি হেনরি নিকোলস।
আরও পড়ুন:
নিকোলস তো এটাই বুঝতে পারলেন না, বলটাকে তিনি খেলবেন না ছেড়ে দেবেন। কিউয়ি ব্যাটার এই ধাঁধাতেই নিজেকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলেন। শেষপর্যন্ত বলটা তাঁর ব্যাটের ভিতরের কানায় লাগে এবং শেষপর্যন্ত সেটা স্টাম্পে গিয়ে লাগে। আর প্রথম বলে না চাইলেও প্যাভিলিয়নে ফিরতে হল নিকোলসকে।
আরও পড়ুন:
দেখুন ভিডিও:
I’ve always found it baffling why Arshdeep keeps getting benched. He isn’t injury-prone. He’s young. On a high-scoring venue like Indore, he comes back into the XI, strikes early in PP, concedes runs under 4 in powerplay overs. That shows, his capability
— Vipin Tiwari (@Vipintiwari952) January 18, 2026
pic.twitter.com/cwwUjhuPAX
টিম ইন্ডিয়ার প্রথম একাদশ:
শুভমন গিল (অধিনায়ক), রোহিত शर्मा, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ:
ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, উইল ইয়ং, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল হে (উইকেটরক্ষক), মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), জ্যাকারি ফোকস, ক্রিশ্চিয়ান ক্লার্ক, কাইল জেমিসন, জ্যাডেন লেনক্স।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us