বুমরাহ অতীত, আগুনে পারফরম্যান্সে রেকর্ডের বন্যা, নিজেকে কিংবদন্তী প্রমাণ করলেন এই ভারতীয় তারকা

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সুপার ৮ পর্বে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের ৭২ রানের জয়ের ম্যাচে নজরকাড়া রেকর্ড গড়লেন এই ভারতীয় স্টার ক্রিকেটর।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সুপার ৮ পর্বে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের ৭২ রানের জয়ের ম্যাচে নজরকাড়া রেকর্ড গড়লেন এই ভারতীয় স্টার ক্রিকেটর।

author-image
IE Bangla Sports Desk
New Update
Arshdeep Singh record, India vs Zimbabwe T20 World Cup 2026, Arshdeep Singh wickets, most wickets for India T20 World Cup, Jasprit Bumrah record broken, India 72 run win Zimbabwe, Super 8 match India, Arshdeep Singh bowling performance, T20 World Cup stats India, Indian fast bowler record, আরশদীপ সিং রেকর্ড, জসপ্রীত বুমরাহ রেকর্ড ভাঙলেন

নিজেকে কিংবদন্তী প্রমাণ করলেন এই ভারতীয় তারকা

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সুপার ৮ পর্বে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের ৭২ রানের জয়ের ম্যাচে নজরকাড়া রেকর্ড গড়লেন আরশদীপ সিং। এই ম্যাচে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের সুবাদে তিনি একাধিক রেকর্ড নিজের নামে করে নেন এবং টিম ইন্ডিয়ার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Advertisment

আরও পড়ুন- খাদের কিনারায় দাঁড়িয়ে ভারত, শেষ চারে কোন অঙ্কে পৌঁছবে টিম ইন্ডিয়া? সেমিফাইনালে দুই দলের নাম চূড়ান্ত 

ম্যাচে চার ওভার বোলিং করে মাত্র ২৪ রান দিয়ে তিনটি উইকেট নেন আরশদীপ। এই পারফরম্যান্সের ফলে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারতের হয়ে সর্বাধিক উইকেট নেওয়া বোলার হয়ে ওঠেন। এতদিন এই রেকর্ডটি ছিল জসপ্রীত বুমরাহ-এর দখলে, যিনি বিশ্বকাপের মঞ্চে ৩৩টি উইকেট নিয়েছিলেন। আরশদীপ সেই রেকর্ড ছাপিয়ে এখন ৩৫টি উইকেট সংগ্রহ করেছেন।

Advertisment

আরও পড়ুন-বিশ্বকাপের মাঝেই রিঙ্কুর জীবনে অন্ধকার, ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে প্রয়াত বাবা খাণচন্দ্র 

পরিসংখ্যান অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপে আরশদীপ ১৯টি ম্যাচে ১৪.২৫ গড়ে উইকেট নিয়েছেন, যেখানে তাঁর ইকোনমি রেট মাত্র ৭.৩৩। জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে প্রথম স্পেলে উইকেট না পেলেও পরে অসাধারণ প্রত্যাবর্তন করেন তিনি। একের পর এক আঘাতে প্রথমে সিকান্দার রাজা, তারপর একই ওভারে রায়ান বার্লকে ফিরিয়ে দেন। এরপর তীক্ষ্ণ ইয়র্কারে টনি মুনিয়োঙ্গাকে বোল্ড করে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন।

এই কৃতিত্বের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটেও ভারতের সর্বোচ্চ উইকেটশিকারী বোলার হয়ে উঠেছেন আরশদীপ। এখনও পর্যন্ত তিনি ৮১টি টি-টোয়েন্টি ম্যাচে ১২৬টি উইকেট নিয়েছেন। ভারতীয় কোনও বোলার এখনও পর্যন্ত ১২০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে পারেননি। জিম্বাবোয়ের বিরুদ্ধে এই জয় এবং আরশদীপ সিংয়ের রেকর্ড গড়া পারফরম্যান্স ভারতের সেমিফাইনালের লড়াইয়ে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- 'করো ইয়া মরো'-র লড়াই, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ৫ তারকা হতে চলেছে ভারতের 'তুরুপের তাস'

T20 World Cup