Arshdeep Singh Dropped: ব্রাত্য আর্শদীপ, প্রসিদ্ধয় 'ভরসা' টিম ইন্ডিয়ার! গম্ভীরের 'তুঘলকি' সিদ্ধান্তে হতবাক দেশ

Arshdeep Singh Dropped: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্য়াচে খেলছেন না ভারতীয় ক্রিকেট দলের তারকা পেস বোলার আর্শদীপ সিং। তাঁর বদলে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে প্রসিদ্ধ কৃষ্ণাকে সুযোগ দেওয়া হয়েছে।

Arshdeep Singh Dropped: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্য়াচে খেলছেন না ভারতীয় ক্রিকেট দলের তারকা পেস বোলার আর্শদীপ সিং। তাঁর বদলে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে প্রসিদ্ধ কৃষ্ণাকে সুযোগ দেওয়া হয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Gautam Gambhir and Arshdeep Singh (1)

গৌতম গম্ভীর এবং আর্শদীপ সিং

India vs New Zealand: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ শুরু হয়ে গিয়েছে। সিরিজের প্রথম ম্য়াচটি বরোদার BCA স্টেডিয়ামে খেলা হচ্ছে। টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ নিয়ে ইতিমধ্যে সমর্থকদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছেন। এই দলে সুযোগ পেলেন না টিম ইন্ডিয়ার আগুন পেসার আর্শদীপ সিং (Arshdeep Singh)। বদলে খেলতে নামলেন প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna)। ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের এমন সিদ্ধান্তে হতবাক গোটা দেশ।

Advertisment

আরও পড়ুন:

IND vs NZ 1st ODI Live Updates: শুরু হল নিউজিল্যান্ডের ব্যাটিং, কিউয়ি বধে প্রস্তুত টিম ইন্ডিয়ার মাস্টারপ্ল্যান

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আর্শদীপকে বাদ দিয়ে হর্ষিত রানা এবং প্রসিদ্ধ কৃষ্ণাকে খেলানোর জন্য গোটা দেশজুড়ে কার্যত বিক্ষোভের ঝড় উঠতে শুরু করেছে। যদিও মহম্মদ সিরাাজ আরও একবার ওয়ানডে দলে কামব্যাক করেছেন। গত বছর অস্ট্রেলিয়া সিরিজের পর থেকেই সিরাজ কার্যত ব্রাত্য করে রাখা হয়েছিল ভারতের ওয়ানডে একাদশে। যাইহোক, রবিবাসরীয় (১১ জানুয়ারি) ম্যাচে আর্শদীপ ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

আরও পড়ুন:

Rishabh Pant Injury Update: চোটে কাতরাচ্ছিলেন ঋষভ, না দেখার ভান করলেন গম্ভীর! ভাইরাল ভিডিওয় বিতর্ক তুঙ্গে

সবচেয়ে ভাল আর্শদীপের পরিসংখ্যান

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সম্প্রতি ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজে আর্শদীপ সিং যথেষ্ট ভাল বোলিং পারফরম্য়ান্স করেছিলেন। বল হাতে যথেষ্ট ধারাবাহিকতা দেখান তিনি। ৫.৫০ ইকোনমি রেটে শিকার করেছিলেন মোট পাঁচটি উইকেট। ওই একই সিরিজে হর্ষিত রানা ৬.৩৯ ইকোনমি রেটে শিকার করেছিলেন চারটি উইকেট। অন্যদিকে, প্রসিদ্ধ কৃষ্ণা ৭ উইকেট শিকার করলেও দুজনের থেকে অনেক বেশি রান দিয়েছিলেন। তাঁর ইকোনমি রেট ছিল ৭.৮০।

আরও পড়ুন:

IND vs NZ 1st ODI, Playing XI: রিজ়ার্ভ বেঞ্চে বসতে পারেন ভারতের এই ৪ ক্রিকেটার! তালিকায় রয়েছেন সুপারস্টার ব্যাটারও

ঘরোয়া ক্রিকেটে আগুন পারফরম্য়ান্স

পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও আর্শদীপ সিং যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করছেন। সেকারণেও অনেকে আশা করেছিলেন, টিম ইন্ডিয়ার প্রথম একাদশে তিনি চোখ বন্ধ করে সুযোগ পাবেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের আগে তিনি সিকিমের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফি খেলতে নেমেছিলেন। এই ম্য়াচে তিনি ৫ উইকেট শিকার করেন। পাশাপাশি ৫০ ওভারের ফরম্য়াটে তাঁকে যথেষ্ট ছন্দে দেখতে পাওয়া গিয়েছিল।

আরও পড়ুন:

IND vs NZ, Virat Kohli Record: আগুন ফর্মে রয়েছেন বিরাট, নিশানায় এবার শচীনের এই মহারেকর্ড!

গম্ভীরের প্রিয়পাত্র প্রসিদ্ধ?

সমর্থকরা ইতিমধ্যে বলতে শুরু করেছেন, গম্ভীরের প্রিয়পাত্র বলেই প্রসিদ্ধ কৃষ্ণা ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে সুযোগ পেয়েছেন। হর্ষিত রানা প্রথম একাদশে সুযোগ পেয়েছেন, তাও মেনে নেওয়া যায়। কারণ, লোয়ার মিডল অর্ডারে কিছুটা হলেও ব্যাট করতে পারেন তিনি। কিন্তু, প্রসিদ্ধ কৃষ্ণা তো সেটাও পারেন না। তাহলে? সেই উত্তর আপাতত কারোর কাছে নেই। এই পরিস্থিতিতে বরোদায় বল হাতে প্রসিদ্ধ সমালোচকদের চুপ করাতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।

Arshdeep Singh Prasidh Krishna India vs New Zealand