Arun Govil on Pakistan Cricket Controversy: 'পাকিস্তান দুর্বল এবং মিথ্যেবাদী...', মন্তব্য পর্দার শ্রী রামচন্দ্রের

India vs Pakistan: পাকিস্তান সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, ২০২৬ টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে তারা ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না। এই ম্য়াচটি আগামী ১৫ তারিখ শ্রীলঙ্কার কলম্বোয় আয়োজিত হওয়ার কথা ছিল।

India vs Pakistan: পাকিস্তান সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, ২০২৬ টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে তারা ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না। এই ম্য়াচটি আগামী ১৫ তারিখ শ্রীলঙ্কার কলম্বোয় আয়োজিত হওয়ার কথা ছিল।

author-image
Koushik Biswas
New Update
Arun Govil on Pakistan Cricket Team

পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে মন্তব্য করলেন অরুণ গোভিল

India vs Pakistan: পাকিস্তান সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, ২০২৬ টি-২০ বিশ্বকাপের (ICC T20I World Cup 2026) গ্রুপ পর্বে তারা ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না। এই ম্য়াচটি আগামী ১৫ তারিখ শ্রীলঙ্কার কলম্বোয় আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু, পাকিস্তান (Pakistan Cricket Team) ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে এই বিশ্বকাপ টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করলেও, ভারতের বিরুদ্ধে ম্য়াচটা তারা খেলবে না। এই ঘটনায় ভারতীয় ক্রিকেট সমর্থকরা ইতিমধ্যে ক্ষোভে ফুঁসতে শুরু করেছে। আর এবার সেই ক্ষোভের আগুনেই কার্যত ঘৃতাহুতি করলেন রুপোলি পর্দার 'শ্রী রামচন্দ্র' অরুণ গোভিল (Arun Govil)।

Advertisment

আরও পড়ুন:

IND vs PAK Match Boycott Controversy: ভারত ম্য়াচ বয়কট করলে কোটি-কোটি টাকার ক্ষতি! ফের পথে বসতে হবে পাকিস্তানকে?

কী বললেন অরুণ গোভিল?

সম্প্রতি সংবাদ সংস্থা ANI-কে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি বললেন, 'ওরা যদি খেলতে না চায়, তাহলে কোনও অসুবিধে নেই। কোনও প্রভাব কি আদৌ পড়বে? পাকিস্তানের জন্য আলাদা করে কোনও স্ট্র্যাটেজি তৈরি করার দরকার পড়ে না। ওদের মতো দুর্বল এবং মিথ্যেবাদী লোকেদের জন্য আলাদা করে কোনও স্ট্র্যাটেজি হয় না। ওরা যদি খেলতে না চায়, তাহলে কোনও সমস্যা নেই। আমাদের উপর কোনও প্রভাব পড়বে না।'

আরও পড়ুন:

IND vs PAK World Cup Controversy: পাকিস্তান ভুল করলেও অগাধ সমর্থন! এবার বিষ উগরে দিলেন আফ্রিদি!

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আসন্ন টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছিটকে যাওয়ার পর পাকিস্তান সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এমন একটি সিদ্ধান্ত গোটা ক্রিকেট বিশ্বকে হতবাক করেছে। যদিও তারা ইতিমধ্যে বিশ্বকাপের বাকি ম্য়াচ খেলার জন্য শ্রীলঙ্কায় পৌঁছে গিয়েছে।

আরও পড়ুন:

Harbhajan Singh on IND vs PAK Controversy: 'যত্তসব নাটক...', পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটে ভাজ্জির! ফাঁস করলেন যাবতীয় ছল-চাতুরি

আমাদের সিদ্ধান্ত নয় - সলমান আলি আগা

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমান আলি আগাকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 'এটা আমাদের সিদ্ধান্ত নয়। এক্ষেত্রে আমরা কিছু করতে পারব না। আমাদের সরকার এবং পিসিবি চেয়ারম্য়ান যা বলবেন, সেটাই আমরা করব। ওরা যা বলবেন, আমাদের সেটাই করতে হবে।'

আরও পড়ুন:

IND vs PAK, T20 World Cup 2026: লজ্জার হার এড়াতেই ম্য়াচ বয়কট! কী হতে পারে আসল কারণ?

আগেই বলা হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ম্য়াচ হওয়ার কথা ছিল। কিন্তু, আপাতত সেই ম্যাচ হচ্ছে না। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দল কোনও ম্যাচ না খেলেই ২ পয়েন্ট পেয়ে যাবে। এই টুর্নামেন্টের গ্রুপ A-তে রয়েছে ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া এবং আমেরিকা যুক্তরাষ্ট্র। পাকিস্তান আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ অভিযান শুরু করবে। খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। তবে আগামী ৪ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিরুদ্ধে তারা একটি অনুশীলন ম্য়াচ খেলবে। 

Arun Govil Pakistan Cricket Team ICC T20I World Cup 2026 India vs Pakistan