Ashes Series 2025-26: অ্যাশেজে মদ্যপান বিতর্কে নয়া মোড়! কোচ ব্রেন্ডন ম্যাককুলামের কথাতেই ফাঁস আসল সত্যি

Ashes Series 2025-26: সম্প্রতি অ্যাশেজ সিরিজ়ে লজ্জার হার স্বীকার করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। কিন্তু, তাতেও কোনও লজ্জা হয়নি তাদের। উলটে মাতলামির কারণে ক্রিকেট বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Ashes Series 2025-26: সম্প্রতি অ্যাশেজ সিরিজ়ে লজ্জার হার স্বীকার করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। কিন্তু, তাতেও কোনও লজ্জা হয়নি তাদের। উলটে মাতলামির কারণে ক্রিকেট বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছেন।

author-image
Koushik Biswas
New Update
Brendon McCullum and Ben Stokes

বেন স্টোকস এবং ব্রেন্ডন ম্যাককুলাম

Ashes Series 2025-26: ইংল্যান্ড ক্রিকেট দলের (England Cricket Team) কোচ ব্রেন্ডন ম্যাককুলাম (Brendon McCullum) অবশেষে খেলোয়াড়দের সমর্থনে মাঠে নামলেন। নাইট ক্লাবে হ্যারি ব্রুকের 'কাণ্ড' এবং বিতর্কিত নুসা ট্রিপ নিয়ে অবশেষে মুখ খুললেন তিনি। জানালেন, তাঁর দলের ক্রিকেটাররা খুব বেশি মদ্যপান করেন না। সদ্য সমাপ্ত অ্যাশেজ সিরিজের প্রথম তিন ম্য়াচে ইংল্যান্ড একেবারে লড়াই করতে পারেনি। লজ্জার হার স্বীকার করার পাশাপাশি অস্ট্রেলিয়ার হাতে তারা কার্যত সিরিজটা তুলে দিয়েছে।

Advertisment

আরও পড়ুন:

Ashes 2025: বদলে গেল অ্যাসেজের ইতিহাস, ২ দিনে ম্যাচ পকেটে পুরল অস্ট্রেলিয়া

পার্টি মুডে ছিলেন ইংলিশ ক্রিকেটাররা

খারাপ পারফরম্য়ান্সের পাশাপাশি মাঠের বাইরে ব্রিটিশ ক্রিকেটাররা যে আচরণ করেছেন, তা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। অ্যাডিলেড টেস্ট ম্য়াচে ইংল্যান্ড ক্রিকেট দল পরাস্ত হয়। কিন্তু, এই পরাজয় নিয়ে তাদের মধ্যে কোনও আক্ষেপ ছিল না। বরং ৪ দিনের ব্রেকে তারা নুসায় ছুটি কাটাতে গিয়েছিল। সূত্রের খবর, সেখানে উদ্দাম পার্টিতে মত্ত হয়ে ওঠেন ব্রিটিশ ক্রিকেটাররা। এমনকী সামাজিক আচরণবিধিও তাঁরা লঙ্ঘন করেন।

আরও পড়ুন:

England vs Australia: ১৪ বছর অপেক্ষার অবসান, বক্সিং ডে টেস্ট ৪ উইকেটে জিতল ব্রিটিশরা

নেশায় চুর ছিলেন বেন ডাকেট

বেন ডাকেটের একটি ভিডিও প্রকাশ্যে আসতেই ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড বেশ নড়েচড়ে বসেন। এই ভিডিওয় ডাকেটকে চূড়ান্ত মদ্যপ অবস্থায় দেখা যাচ্ছিল। একজন সমর্থকের সঙ্গে তিনি ঠিক করে কথা পর্যন্ত বলতে পারছিলেন না। যাবতীয় কথা তাঁর মুখের মধ্যে জড়িয়ে যাচ্ছিল।

আরও পড়ুন:

England vs Australia: ফের ডুবল ব্রিটিশ সূর্য, পারথের পর গাব্বাতেও জয়জয়কার অস্ট্রেলিয়ার!

ক্রিকেটারদের পাশে দাঁড়ালেন কোচ

এই ঘটনার পর ইসিবি-কে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে। ব্রিটিশ সমর্থক এবং ধারাভাষ্যকাররা রীতিমতো ধুয়ে দিয়েছে বোর্ডকে। অনেকে আবার এও বলতে শুরু করেছেন, নীরবতা পালনের মধ্যে দিয়েই বোর্ড গোটা ব্যাপারটিকে এড়িয়ে যেতে চাইছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ম্য়াককুলাম বললেন, 'সত্যি কথা বলতে কী, আমাদের দলের অর্ধেক ক্রিকেটারই মদ্যপান করেন না। কখনও কেউ বিয়ার পান করেন। আমি মনে করি, প্রত্যেকেই তাঁদের জীবনে কখনও না কখনও একটু-আধটু মদ্যপান করেছেন।'

England Cricket Team Ashes Series 2025-26 Brendon McCullum