/indian-express-bangla/media/media_files/2025/11/22/travis-head-century-2025-11-22-16-09-41.jpg)
পারথে ঝোড়ো শতরান হাঁকালেন ট্রাভিস হেড
Ashes Series 2025-26: অ্যাসেজ সিরিজের ইতিহাসে এতদিন যা হয়নি, শনিবার (২২ নভেম্বর) সেই ফলাফলের সাক্ষী রইল গোটা ক্রিকেট বিশ্ব। পারথ স্টেডিয়ামে অস্ট্রেলিয়া (Australia Cricket Team) এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচটা মাত্র ২ দিনেই পকেটে পুরে ফেলল ক্যাঙারু ব্রিগেড। জয়ের জন্য ২০৫ রানের টার্গেট দিয়েছিল ইংল্যান্ড। অস্ট্রেলিয়া মাত্র ২ উইকেট হারিয়ে হাসতে হাসতে এই ম্য়াচে জয়লাভ করে।
শতরান ট্রাভিস হেডের
এই ম্য়াচে ব্যাট হাতে কার্যত তাণ্ডব করলেন অজ়ি ক্রিকেটার ট্রাভিস হেড (Travis Head)। ঝোড়ো শতরান হাঁকিয়ে ম্য়াচটাকে একপেশে করে দেন তিনি। এই ম্য়াচে হেড ৮৩ বলে ১২৩ রানের একটি স্মরণীয় ইনিংস উপহার দিলেন। এই জয়ের পাশাপাশি পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
Ashes Series 2025: ৪৩ বছরে এই প্রথমবার, অ্যাসেজে সাংঘাতিক কাণ্ড ঘটালেন স্টোকস
২ দিনে জিতল অস্ট্রেলিয়া
পারথ ক্রিকেট স্টেডিয়ামে মাত্র ২ দিনের মধ্যে ইংল্যান্ডের কাম-তামাম করে দিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। প্রথম টেস্ট ম্যাচে ক্য়াঙারু দল ৮ উইকেটে জয়লাভ করে। ইংল্যান্ডের দেওয়া ২০৫ রানের টার্গেট তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড এবং জ্যাক ওয়েদারাল্ড শুরুটা বেশ ভাল করেন। তাঁদের মধ্যে ৭৫ রানের পার্টনারশিপ তৈরি হয়। ২৩ রান করে আউট হয়ে যান ওয়েদারাল্ড। কিন্তু, অপর প্রান্ত থেকে হেড গোলাবর্ষণ করতে থাকেন।
Jofra Archer Bowling: বল না আগুনের গোলা? আর্চারের সামনে 'চিৎপটাং' তারকা অজ়ি ব্যাটার
মাত্র ৩৬ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন ট্রাভিস হেড। ফিফটি করার পর তিনি আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। ৬৯ বলেই করে ফেললেন নিজের শতরান। অবশেষে ৮৩ বলে ১৬ চার এবং ৪ গগনচুম্বী ছক্কার দৌলতে ১২৩ রানের বিস্ফোরক ইনিংস খেললেন। বলা ভাল, ইংরেজ বোলারদের নিয়ে হেড কার্যত ছেলেখেলা করলেন। তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন মারনাস লাবুশেন। ৪৯ বলে তিনি অপরাজিত ৫১ রান করেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us