/indian-express-bangla/media/media_files/2025/07/15/mitchell-starc-2025-07-15-10-36-59.jpg)
অস্ট্রেলিয়ার পেস তারকা মিচেল স্টার্ক
Ashes Series 2025-26: পারথের পর গাব্বাতেও আরও একবার ধামাকাদার জয়লাভ করল অস্ট্রেলিয়া ক্রিকেট দল (Australia Cricket Team)। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড তাদের সামনে জয়ের জন্য মাত্র ৬৫ রানের টার্গেট দিয়েছিল। মাত্র দুই উইকেট হারিয়েই অস্ট্রেলিয়া এই লক্ষ্য অর্জন করে। ট্রাভিস হেড এবং মারনাস লাবুশেন দ্রুত প্যাভিলিয়ানে ফিরে গেলেও, অস্ট্রেলিয়া ৮ উইকেটে এই ম্যাচ নিজেদের পকেটে পুরে নেয়।
Ashes 2025: বদলে গেল অ্যাসেজের ইতিহাস, ২ দিনে ম্যাচ পকেটে পুরল অস্ট্রেলিয়া
এই জয়ের পাশাপাশি অস্ট্রেলিয়া ক্রিকেট দল পাঁচ ম্যাচের অ্যাসেজ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল। এই ম্যাচে আরও একবার আগুন পারফরম্যান্স করলেন অজি পেসার মিচেল স্টার্ক (Mitchell Starc)। তিনি মোট ৮ উইকেট শিকার করেছেন। এছাড়া ব্যাট হাতে করেছেন ৭৭ রান। অন্যদিকে, পাঁচ উইকেট শিকার করেছেন মাইকেল নেসারও।
Ashes Series 2025: ৪৩ বছরে এই প্রথমবার, অ্যাসেজে সাংঘাতিক কাণ্ড ঘটালেন স্টোকস
২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া
এই টেস্ট ম্যাচের চতুর্থ দিন বেন স্টোকস এবং উইল জ্যাকস যথেষ্ট ভালো পার্টনারশিপ করছিলেন। সেকারণে ইংল্যান্ড অন্তত লড়াই করার মত জায়গায় পৌঁছেছিল। জ্যাকস ৪১ রানে আউট হয়ে যাওয়ার পর ইংল্যান্ড কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। অধিনায়ক স্টোকসও ৫০ রান করে নেসারের শিকার হন। এরপর চোখের নিমেষে ইংল্যান্ড দল ২৪১ রানে অলআউট হয়ে যায়। আর অস্ট্রেলিয়া জয়ের জন্য পায় ৬৫ রানের টার্গেট।
Mitchell Starc New Record: বল হাতে ঝরছে আগুন! অ্যাসেজে অভাবনীয় রেকর্ড গড়লেন স্টার্ক
অস্ট্রেলিয়া দল অবশ্য দ্বিতীয় ইনিংসের শুরুটা খুব একটা ভাল করতে পারেনি। ২২ রান করে আউট হয়ে যান ট্রাভিস হেড। এমনকী, মারনাস লাবুশেনও ৩ রান করে গাস অ্যাটকিনসনের বলে আউট হয়ে যান। এরপর অবশ্য অধিনায়ক স্টিভ স্মিথ এবং জ্যাক ওয়েদারাল্ড অস্ট্রেলিয়াকে জয়ের সরণীতে ফিরিয়ে আনেন। ওয়েদারাল্ড ১৭ এবং স্মিথ ৯ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন।
Mitchell Starc Retirement: আচমকা অবসর আগুন পেসারের, ভয়ঙ্কর সমস্যায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল
নেসার-স্টার্ক জয়ের নায়ক
বল হাতে আরও একবার আগুন ছোটালেন মিচেল স্টার্ক। ব্রিটিশ ব্যাটিং ডিপার্টমেন্টকে তিনি কার্যত তছনছ করে দেন। অন্যদিকে, ব্যাট হাতেও তিনি ৭৭ রান করেন। দ্বিতীয় ইনিংসে বল হাতে আলাদা করে নজর কাড়লেন মাইকেল নেসার। ১৬.২ ওভারে ৪২ রান দিয়ে তিনি ৫ উইকেট শিকার করেন। স্টার্ক দ্বিতীয় ইনিংসে ২ উইকেট শিকার করেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us