/indian-express-bangla/media/media_files/2025/11/21/jofra-archer-vs-jack-wetherald-2025-11-21-14-01-08.jpg)
এভাবেই ঘটেছে গোটা ঘটনাটি
England vs Australia: এটা বল না আগুনের গোলা? চলতি অ্যাসেজ সিরিজে (Ashes Series 2025-26) জোফ্রা আর্চারের (Jofra Archer) দ্বিতীয় ডেলিভারি দেখে সকলে আপাতত এই একটা কথাই বলতে শুরু করেছে। ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসা ডেলিভারির সামনে কার্যত ধরাশায়ী হয়ে গেলেন অস্ট্রেলিয়ার ডেবিউট্যান্ট জ্যাক ওয়াদারাল্ড।
বলের গতি এতটাই বেশি ছিল, ওয়েদারাল্ড শরীরের ভারসাম্য ধরে রাখতে পারেননি। তিনি দড়াম করে মাটিতে পড়ে যান। আর্চারের এই ডেলিভারিটি সোজা এসে ক্যাঙারু ব্যাটারের পায়ে লাগে। সঙ্গে সঙ্গে ইংরেজ ক্রিকেটাররা জোরদার আপিল করেন। যদিও অন-ফিল্ড আম্পায়ার সেই আবেদন খারিজ করে দেন। এরপর ইংল্যান্ড রিভিউয়ের আবেদন করে। অবশেষে সেই আবেদনের রায় আর্চারের স্বপক্ষে আসে।
আর্চারের গতিতে হতবাক সকলেই
আসলে, টস জেতার পর প্রথমে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড ক্রিকেট দল। কিন্তু, মাত্র ১৭২ রানে তারা অলআউট হয়ে যায়। এরপর অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস ওপেন করতে নামেন মারনাস লাবুশেন এবং জ্যাক ওয়েদারাল্ড। ইংল্যান্ড প্রথম ওভারেই বল তুলে দিয়েছিল জোফ্রা আর্চারের হাতে। আর্চারের প্রথম বলেই চায়না মিউজিক শুনতে পান ওয়েদারাল্ড। সম্পূর্ণ পরাস্ত হন তিনি।
এরপর দ্বিতীয় বলটা আরও জোরে আসে। সেটা গিয়ে ওয়েদারাল্ডের প্যাডে আঘাত করে। বলের গতিবেগ এতটাই বেশি ছিল যে ক্যাঙারু ব্যাটার শরীরের ভারসাম্য আর ধরে রাখতে পারেননি। তিনি কার্যত হুমড়ি খেয়ে মাটিতে পড়ে যান। ইংল্যান্ড DRS আবেদন করতেই প্যাভিলিয়নে ফিরে যেতে হয়ে ওয়েদারাল্ডকে। রানের খাতাও খুলতে পারলেন না তিনি। গড়লেন এক লজ্জার রেকর্ড। অস্ট্রেলিয়ার পঞ্চম ওপেনার হিসেবে ডেবিউ টেস্ট ম্য়াচে শূন্য রান করে ফিরে গেলেন।
স্টার্কের আগুন বোলিং
পারথের উইকেটে কার্যত আগুন ঝরালেন অস্ট্রেলিয়ার পেস ব্যাটারি মিচেল স্টার্ক। অ্যাসেজ সিরিজের প্রথম ম্য়াচেই তিনি 'পাঞ্জা' বসালেন। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। আর শুরুটাই নষ্ট করে দিলেন স্টার্ক। প্রথম ওভারেই তিনি জ্যাক ক্রাউলির উইকেট শিকার করেন। ক্রাউলি রানের খাতা খুলতে পারেননি। এরপর বেন ডাকেটও ২১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এটা ছিল স্টার্কের দ্বিতীয় উইকেট। জো রুটও এই অজি পেসারের সামনে রানের খাতা খুলতে পারলেন না।
Mitchell Starc: মাত্র ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, বিশ্ব ক্রিকেটে 'নয়া কীর্তি' মিচেল স্টার্কের
এরপর ইংরেজ অধিনায়ক বেন স্টোকসকে এই নিয়ে দশমবার প্যাভিলিয়নে ফেরত পাঠালেন স্টার্ক। গাস অ্যাটকিনসনও স্টার্কের সামনে খুব বেশি 'দাদাগিরি' দেখাতে পারেননি। মাত্র ১ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে গেলেন। স্টার্ক ১৩ ওভারের স্পেলে ৫৮ রান দিয়ে মোট ৭ উইকেট শিকার করেছেন। গোটা ইংল্যান্ড ক্রিকেট দল ১৭২ রানে অলআউট হয়ে যায়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us