/indian-express-bangla/media/media_files/2025/12/07/jofra-archer-and-steve-smith-2025-12-07-21-34-34.jpg)
জোফ্রা আর্চার এবং স্টিভ স্মিথ
গাব্বা টেস্ট ম্য়াচেও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ধামাকাদার পারফরম্য়ান্স অব্যাহত। আর সেকারণেই তারা দ্য অ্যাশেজ ২০২৫-২৬ (Ashes Series 2025-26) সিরিজে অস্ট্রেলিয়া ক্রিকেট দল (Australia Cricket Team) ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। গাব্বা টেস্ট ম্য়াচের দ্বিতীয় থেকে চতুর্থ দিন পর্যন্ত আয়োজক দল বিধ্বংসী পারফরম্য়ান্স করেছে।
Ashes 2025: বদলে গেল অ্যাসেজের ইতিহাস, ২ দিনে ম্যাচ পকেটে পুরল অস্ট্রেলিয়া
এই অসাধ্য সাধনের নেপথ্যে যাঁরা রয়েছেন, সেই তালিকায় সবার উপরে নাম রয়েছে স্টিভ স্মিথের (Steve Smith)। চতুর্থ দিন অস্ট্রেলিয়া ক্রিকেট দল যখন জয়ের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়েছিল, সেইসময় স্টিভ স্মিথ এবং জোফ্রা আর্চারের (Jofra Archer) মধ্যে একেবারে নোংরা ঝামেলা হয়। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
England vs Australia: ফের ডুবল ব্রিটিশ সূর্য, পারথের পর গাব্বাতেও জয়জয়কার অস্ট্রেলিয়ার!
ঝামেলায় জড়ালেন স্টিভ স্মিথ এবং জোফ্রা আর্চার
চতুর্থ দিন অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস চলাকালীন যখন স্টিভ স্মিথ ব্য়াট করার জন্য মাঠে নামেন, সেইসময় ক্যাঙারু ব্রিগেড জয়ের একেবারে কাছাকাছি ছিল। এই পরিস্থিতিতে স্মিথ হাত খুলে খেলতে শুরু করেন। এমন একটা সময়ে স্মিথ একটু খোঁচা দিয়ে জোফ্রা আর্চারকে বলেন, 'যখন এই ম্য়াচে আর কিছু বাকি নেই, তখনও জোরে বল করছ, চ্যাম্পিয়ন।' এমন কথা শুনে আর্চার রীতিমতো রেগে যান। পরের বলেই তিনি বাউন্সার ডেলিভারি করেন। বলটা মিস করেন স্টিভ স্মিথ। এরপর আর্চার এগিয়ে এসে কিছু একটা বলেন। আর্চারের কথায় পালটা রেগে যান স্মিথও। এরপর তিনি আর্চারকে ২ চার এবং ১ ছক্কা মারেন।
Jofra Archer Bowling: বল না আগুনের গোলা? আর্চারের সামনে 'চিৎপটাং' তারকা অজ়ি ব্যাটার
দেখুন ভিডিও:
So what was really said between Steve Smith and Jofra Archer? #Ashes match report: https://t.co/SkujfBPfzFpic.twitter.com/GOYLx0VRd7
— cricket.com.au (@cricketcomau) December 7, 2025
হেসেখেলে গাব্বা টেস্ট জিতল অস্ট্রেলিয়া
পিঙ্ক বল টেস্টে বেন স্টোকস টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। জো রুট প্রথম ইনিংসে ১৩৮ রানে অপরাজিত থাকলেও ইংরেজরা মাত্র ৩৩৪ রানই করতে পারে। জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসেই ৫১১ রান করে ফেলে। সেকারণে তারা একটা বড় লিড পেয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ২৪১ রানেই গুটিয়ে যায়। সেকারণে অস্ট্রেলিয়ার সামনে এই ম্য়াচে জয়ের জন্য টার্গেট ছিল মাত্র ৬৫ রান। আর সেটা তারা সহজেই ২ উইকেট হারিয়ে হাসিল করে নেয়। অস্ট্রেলিয়া আগামী টেস্ট ম্য়াচে জয়লাভ করলেই এই সিরিজটা পকেটে পুরে ফেলতে পারবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us