/indian-express-bangla/media/media_files/2025/11/16/ashutosh-sharma-out-2025-11-16-21-36-26.jpg)
এভাবেই আউট হলেন আশুতোষ শর্মা
Ashutosh Sharma: ২০২৫ যুব এশিয়া কাপে পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। শুরুটা বেশ ভাল করলেও, দলের মিডল অর্ডার কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। তবে একটি আউট নিয়ে ইতিমধ্যে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। আর সেটা হল ভারতীয় ব্যাটার আশুতোষ শর্মার উইকেট। অধিনায়ক জীতেশ শর্মা আউট হওয়ার পর ব্যাট করতে নেমেছিলেন আশুতোষ। কিন্তু, রানের খাতা খুলতে পারলেন না তিনি।
India vs Pakistan Live Cricket Score: অলআউট হয়ে গেল টিম ইন্ডিয়া, কত রান করতে হবে পাকিস্তানকে?
কী হয়েছিল ঘটনাটি?
১৪ ওভারে বল করতে এসেছিলেন সাদ মহম্মদ। ওভারের তৃতীয় বলটা গুগলি ডেলিভারি করেন তিনি। আর এই চমকটা ধরতে পারেননি আশুতোষ। বলটা তাঁর প্রায় কোমরের কাছে এসে লাগে। পাকিস্তানি ক্রিকেটাররা লেগ বিফোর উইকেটের আবেদন করেন। সেই আবেদনে সাড়াও দেন আম্পায়ার মেহমুদ খারোতি। এই সিদ্ধান্ত কার্যত বিশ্বাসই করতে পারছিলেন না আশুতোষ।
How on earth is Ashutosh sharma given out LBW???
— Manish Nadar (@ManishNadar10) November 16, 2025
This is the umpiring standard of ACC #INDvsPAK
What is the umpire up to? A shocker of a decision to say the least. Ashutosh Sharma is livid. #AsiaCupRisingStars
— Scouting Minds (@ScoutingMinds) November 16, 2025
তিনি বোঝানোর চেষ্টা করছিলেন, বলটা তো একেবারে উইকেটের লাইনে ছিল না। কিন্তু, সেকথায় কর্ণপাত করেননি আম্পায়ার। শেষপর্যন্ত হতাশ হয়ে প্যাভিলিয়নের পথে পা বাড়ান আশুতোষ শর্মা। এই সিদ্ধান্তের কারণে ভারতীয় ক্রিকেট সমর্থকরা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন।
IND vs SA Highlights Cricket Score, 1st Test: লজ্জার সাক্ষী ইডেন গার্ডেন্স, জেতা ম্য়াচ হেরে গেল ভারত
বড় রান পেলেন না বৈভব
আবারও জানিয়ে রাখি, টস জিতে পাকিস্তান প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। ব্যাট হাতে শুরুটা বেশ ভালই করেছিল টিম ইন্ডিয়া। প্রথম উইকেটে বৈভব সূর্যবংশী এবং প্রিয়াংশ আর্যর মধ্যে ৩০ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। ১০ রান করে প্রিয়াংশ ফিরে গেলেও, বৈভবের ধামাকা ছিল অব্যাহত। দ্বিতীয় উইকেটে নমন ধীরের সঙ্গে তিনি ৭৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। এই ম্য়াচে বৈভব ২৮ বলে ৪৫ রান করেন। ইতিমধ্যে ৫ চার এবং ৩ ছক্কা হাঁকিয়েছেন তিনি। অন্যদিকে নমন ধীর ২০ বলে ৩৫ রান করেন।
Vaibhav Suryavanshi Century: মাঠজুড়ে শুধু ছক্কার বন্যা, ৩২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে 'নজির' বৈভবের
মিডল অর্ডারের ব্যর্থতা
তবে দলের মিডল অর্ডার একেবারে ধূলিস্যাৎ হয়ে গেল। অধিকাংশ ব্যাটারই যে তাড়াহুড়ো করতে গিয়ে আউট হলেন, তা বলাই বাহুল্য। এই দলের ৬ ব্যাটার দুই অঙ্কের রান পর্যন্ত স্পর্শ করতে পারলেন না। ভারতের এই ব্যাটিং যে একেবারে নজর কাড়তে পারল না, তা বলাই বাহুল্য। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া ৬ বল বাকি থাকতেই ১৩৬ রানে অলআউট হয়ে যায়। পাকিস্তানি বোলারদের মধ্যে ৩ উইকেট শিকার করেন শাহিদ আজিজ। জোড়া উইকেট তুলে নেন সাদ মাসুদ এবং মাজ় শাদাকত। একটি করে উইকেট নেন উবেইদ শাহ, আহমেদ ড্যানিয়েল, সুফিয়ান মুকিম।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us