Bangladesh Cricket Controversy: স্টাম্পে লাগল বল, জ্বলল আলোও! তবুও কেন আউট হলেন না বাংলাদেশি ব্যাটার?

Bangladesh vs Sri Lanka: শনিবার (১৩ সেপ্টেম্বর) চলতি এশিয়া কাপে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা খেলতে নেমেছিল। এই ম্য়াচে লঙ্কাবাহিনী ৬ উইকেটে জয়লাভ করেছে। এই ম্য়াচে শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক চরিথ আশালঙ্কা টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

Bangladesh vs Sri Lanka: শনিবার (১৩ সেপ্টেম্বর) চলতি এশিয়া কাপে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা খেলতে নেমেছিল। এই ম্য়াচে লঙ্কাবাহিনী ৬ উইকেটে জয়লাভ করেছে। এই ম্য়াচে শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক চরিথ আশালঙ্কা টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Jaker Ali Out Controversy

জাকের আলির আউট নিয়ে বিতর্ক

Asia Cup 2025: শনিবার (১৩ সেপ্টেম্বর) চলতি এশিয়া কাপে বাংলাদেশ (Bangladesh Cricket Team) এবং শ্রীলঙ্কা খেলতে নেমেছিল। এই ম্য়াচে লঙ্কাবাহিনী ৬ উইকেটে জয়লাভ করেছে। এই ম্য়াচে শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক চরিথ আশালঙ্কা টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৩৯ রান করে। তবে পাথুম নিশঙ্কার হাফসেঞ্চুরির দৌলতে শ্রীলঙ্কা সহজেই এই টার্গেট হাসিল করে ফেলে। ২০২৫ টি-২০ এশিয়া কাপে এটাই শ্রীলঙ্কার প্রথম জয়। তবে এই ম্য়াচে এমন একটা ঘটনা ঘটল, যা দেখে গোটা ক্রিকেট বিশ্ব হতবাক হয়ে গিয়েছে।

Advertisment

Bangladesh Cricket News: গর্জনই সার, ঝুলি থেকে বেরলো কাগুজে বাঘ, লজ্জার হার বাংলাদেশের

স্টাম্পে গিয়ে লাগল বল

বাংলাদেশের বিরুদ্ধে দশম ওভারে বল করতে আসেন ওয়ানিন্দু হাসারঙ্গা। এই ওভারের তৃতীয় বলটা তিনি জাকের আলিকে করেন। এই বলটা সোজা গিয়ে স্টাম্পে লাগে। এমনকী, আলোও জ্বলে ওঠে। কিন্তু, বেল দুটো মাটিতে পড়েনি। আর সেকারণেই জাকের আলিকে আউট দিতে পারেননি আম্পায়ার। এই ঘটনার পর হাসারঙ্গা কার্যত নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। 

Bangladesh Cricket News: বাংলাদেশ ক্রিকেট তোলপাড়, চরম সিদ্ধান্ত নিলেন তারকা ক্রিকেটার!

বল লাগলেও পড়ল না স্টাম্প

এরপর শ্রীলঙ্কার একজন ফিল্ডার বেল সরিয়ে দেখলেন যে আলো জ্বলে কি না। ওয়ানিন্দু হাসারঙ্গার বলটা খেলার জন্য জাকের অনেকটাই এগিয়ে এসেছিলেন। কিন্তু, বলটা তাঁকে কার্যত ভেলকি দিয়েই পরাস্ত করে। ভাগ্য ভাল ছিল যে তিনি বেঁচে যান। এই জীবনদান পাওয়ার পর জাকের আলি ৩৪ বলে মাত্র ৪১ রানই করতে পারেন। এরমধ্যে ২ চার রয়েছে।

হাফসেঞ্চুরি করলেন পাথুম নিশঙ্কা

বাংলাদেশের হয়ে জাকের আলি ৪১ রান এবং শামিম হুসেন ৪২ রান করেছেন। অন্যদিকে অধিনায়ক লিটন দাস ২৮ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এই ক্রিকেটারদের কারণেই বাংলাদেশ একটি সম্মানজনক স্কোরে পৌঁছতে পারে। এরপর শ্রীলঙ্কার হয়ে পাথুম নিশঙ্কা ৫০ রান করেন। অন্যদিকে, কামিল মিশারার অপরাজিত ৪৬ রানের দৌলতে শ্রীলঙ্কা ১৪.৪ ওভারের মধ্যেই টার্গেট অর্জন করে ফেলে।

Bangladesh Cricket Team Asia Cup 2025