Sourav Ganguly on IND vs PAK Handshake Controversy: কাটা ঘায়ে নুনের ছিটে, পাকিস্তানের অপমান আরও বাড়ালেন সৌরভ

India vs Pakistan 2025: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় পাকিস্তানের বিরুদ্ধে খেলা প্রসঙ্গে বড়সড় মন্তব্য করলেন। গত রবিবার (১৪ সেপ্টেম্বর) চলতি টি-২০ এশিয়া কাপের ষষ্ঠ ম্য়াচে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল।

India vs Pakistan 2025: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় পাকিস্তানের বিরুদ্ধে খেলা প্রসঙ্গে বড়সড় মন্তব্য করলেন। গত রবিবার (১৪ সেপ্টেম্বর) চলতি টি-২০ এশিয়া কাপের ষষ্ঠ ম্য়াচে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল।

author-image
Koushik Biswas
New Update
Sourav Ganguly on IND vs PAK Handshake Controversy

ভারত-পাকিস্তান হ্যান্ডশেক বিতর্কে মুখ খুললেন সৌরভ

Sourav Ganguly: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় পাকিস্তানের বিরুদ্ধে খেলা প্রসঙ্গে বড়সড় মন্তব্য করলেন। গত রবিবার (১৪ সেপ্টেম্বর) চলতি টি-২০ এশিয়া কাপের (Asia Cup 2025) ষষ্ঠ ম্য়াচে ভারত এবং পাকিস্তান (India vs Pakistan) একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৭ উইকেটে জয়লাভ করে। যদিও ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ ম্য়াচটি বয়কটের দাবি তুলেছিলেন। কারণ, পহেলগাঁও জঙ্গি হানার দুঃস্বপ্ন এখনও ভারত কাটিয়ে উঠতে পারেনি। এই ব্যাপারে সৌরভকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ হওয়া উচিত।

Advertisment

India vs Pakistan Asia Cup 2025: হারল পাকিস্তান, কেঁদে ভাসালেন সমর্থক! ভাইরাল ভিডিও

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দেয় ভারত। এরপর টিম ইন্ডিয়া পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাতও মেলাতে অস্বীকার করেন। এই ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট বিতর্ক হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই আইসিসি এবং এসিসি-র কাছে অভিযোগ জানিয়েছে।

India vs Pakistan Handshake Row: 'আমরা তো অপেক্ষাই করছিলাম...', হ্যান্ডশেক করতে না পেরে নাকেকান্না পাকিস্তানের

একথাই বললেন সৌরভ?

সোমবার (১৫ সেপ্টেম্বর) ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় একটি অনুষ্ঠানে এসেছিলেন। সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। ভারত-পাকিস্তান ম্য়াচের শেষে করমর্দন বিতর্ক নিয়ে সৌরভকে প্রশ্ন করা হয়েছিল। জবাবে মহারাজ বললেন, 'সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ হওয়া উচিত। কিন্তু, ক্রিকেটকেও বন্ধ করলে চলবে না। শুধুমাত্র ভারতেই নয়, গোটা বিশ্বে সন্ত্রাসবাদ বন্ধ হওয়া উচিত। পাকিস্তানেও অনেক ঘটনাই ঘটছে। সেগুলো অবিলম্বে বন্ধ করা দরকার।'

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি বছর এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা চালানো হয়েছিল। এই হামলার পর থেকে ভারত রীতিমতো পাকিস্তানের বিরোধিতা শুরু করেছে। সব জায়গা থেকে পাকিস্তানকে বয়কট করার দাবি তোলা হচ্ছে। এই পরিস্থিতিতে যখন এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্য়াচের ঘোষণা করা হয়, তখন ভারতীয় সমর্থকদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। এমনকী, ম্য়াচের আগেও বিক্ষোভ প্রদর্শন করা হয়েছিল। ভারতের একাধিক জায়গাতেও এই বিক্ষোভ প্রদর্শন করা হয়।

India vs Pakistan Asia Cup 2025 Controversy: 'একেবারে সঠিক জবাব', হ্যান্ডশেক বিতর্কে পাকিস্তানকে খোলাখুলি অপমান সূর্যের!

গম্ভীর এবং সূর্যের মন্তব্য

পাকিস্তানের বিরুদ্ধে হেসেখেলে জয়লাভ করেছে ভারতীয় ক্রিকেট দল। পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে অন্তত এই বার্তা পৌঁছে দেওয়া গিয়েছে যে পহেলগাঁও হামলার ক্ষত এখনও ভারতের বুকে দগদগে হয়ে রয়েছে। ম্য়াচের পর এই জয়টা ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি জানান, ভারতীয় ক্রিকেট দল পহেলগাঁও জঙ্গি হানায় নিহতদের পরিবারের পাশেই রয়েছে। গৌতম গম্ভীরও এই একই কথা বললেন।

Asia Cup 2025 India vs Pakistan Indian Cricket Team Sourav Ganguly