/indian-express-bangla/media/media_files/2025/09/11/salman-ali-agha-and-suryakumar-yadav-2025-09-11-02-00-13.jpg)
সলমান আলি আগা এবং সূর্যকুমার যাদব
India vs Pakistan: গত বুধবার (১০ সেপ্টেম্বর) এশিয়া কাপ (Asia Cup 2025) অভিযান শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। প্রথম ম্য়াচে তারা সংযুক্ত আরব আমিরশাহীর (India vs UAE) বিরুদ্ধে ৯ উইকেটে জয়লাভ করেছে। এই জয়ের পর ভারতীয় বোলারদের প্রশংসা করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। উল্লেখ্য, এই ম্য়াচে টিম ইন্ডিয়ার রিস্ট স্পিনার কুলদীপ যাদব মোট ৪ উইকেট শিকার করেছেন। তিনি একাই কার্যত আরবের ব্যাটিং ডিপার্টমেন্টকে শুইয়ে দিয়েছেন।
Suryakumar Yadav Appeal: শুধু ম্যাচ নয়, হৃদয় জিতলেন সূর্য! সিদ্ধান্ত বদলাতে হল আম্পায়ারকে
মন খুলে প্রশংসা করলেন কুলদীপের
ম্যাচ শেষ হওয়ার পর সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) জানালেন, 'টিম ইন্ডিয়ার প্রত্যেক ক্রিকেটারই দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। আমরা যে ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নামতে চেয়েছিলাম, সেটাই করতে পেরেছি। পাশাপাশি দলের ব্যাটাররাও যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন। উইকেট ভাল হলেও, এখানে যথেষ্ট গরম রয়েছে। স্পিনাররা যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছেন। কুলদীপ যাদব এককথায় দুর্দান্ত। জসপ্রীত বুমরাহ, শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়াও বেশ ভাল বোলিং করেছে।' প্রসঙ্গত, এই ম্য়াচে কুলদীপ একাই চারটে উইকেট শিকার করেছেন। আর শিবম নিয়েছেন তিনটে। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে কুলদীপকে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব দেওয়া হয়েছে।
ঝড়ের গতিতে রান করলেন অভিষেক শর্মা
ভারতীয় ক্রিকেট দলের ওপেনার অভিষেক শর্মা সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ১৬ বলে ৩০ রান করেছেন। এরমধ্যে তিনি ২ চার এবং ৩ ছক্কা হাঁকিয়েছেন। অভিষেক সম্পর্কে কথা বলতে গিয়ে সূর্যকুমার যাদব বললেন, 'বর্তমানে ও এই ফরম্য়াটের এক নম্বর ব্যাটার। সেকারণে এতটা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে পারে। অভিষেক প্রথমে একটা টোন সেট করে নেয়। সেটা আমরা ২০০ রান তাড়া করি, কিংবা ৫০ রান। পাকিস্তান ম্য়াচের জন্য আমরা সকলেই মুখিয়ে রয়েছি।' ২০২৫ টি-২০ এশিয়া কাপে আগামী ১৪ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান ম্য়াচের আয়োজন করা হয়েছে।
Kuldeep Yadav Wickets: কপালটাই খারাপ কুলদীপের, অল্পের জন্য হাতছাড়া এই স্পেশাল রেকর্ড!
আরব অধিনায়ক জানালেন হারের কারণ
সংযুক্ত আরব আমিরশাহীর অধিনায়ক মহম্মদ ওয়াসিম জানালেন, 'আমরা ব্যাটিংটা বেশ ভালই শুরু করেছিলাম। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করি। এটাই আমাদের পরাজয়ের সবথেকে বড় কারণ। ভারত যথেষ্ট শক্তিশালী একটা দল। ওদের বোলিং ডিপার্টমেন্টও যথেষ্ট ভাল। ওরা নিজেদের রণনীতির উপর সম্পূর্ণ জোর দিয়েছে। এই ভুলগুলো থেকে আমরা শেখার চেষ্টা করব। আশা করছি, আগামী ম্য়াচে কামব্যাক করতে পারব।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us