Asia Cup 2025 Live Streaming Info: যাবতীয় সমস্যার সমাধান, এভাবেই নিশ্চিন্তে লাইভ দেখুন ২০২৫ এশিয়া কাপ

Asia Cup 2025: ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ২০২৫ এশিয়া কাপ টুর্নামেন্ট। আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই লড়াই। কিন্তু, কোথায় দেখবেন এশিয়া কাপের লড়াই? আসুন, জেনে নেওয়া যাক।

Asia Cup 2025: ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ২০২৫ এশিয়া কাপ টুর্নামেন্ট। আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই লড়াই। কিন্তু, কোথায় দেখবেন এশিয়া কাপের লড়াই? আসুন, জেনে নেওয়া যাক।

author-image
IE Bangla Sports Desk
New Update
Bangladesh Cricket Team (3)

বাংলাদেশ ক্রিকেট দল

Asia Cup 2025: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। শুরু হচ্ছে ২০২৫ এশিয়া কাপ টুর্নামেন্ট। আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই লড়াই। প্রথম ম্য়াচে খেলতে নামছে আফগানিস্তান এবং হংকং। আগামীকাল অর্থাৎ ১০ সেপ্টেম্বর ভারত খেলতে নামবে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে। কিন্তু প্রশ্নটা হল, এই ম্য়াচগুলো আপনারা মোবাইল কিংবা টেলিভিশনে কীভাবে দেখবেন? আসুন, তাহলে আপনাদের সহজ উপায় জানিয়ে দেওয়া যাক।

Advertisment

Asia Cup 2025: এশিয়া কাপে এবার 'খেলা হবে', ভারতের এই ৫ ক্রিকেটারই হবেন ট্রাম্পকার্ড?

ভারত বনাম পাকিস্তানের আগেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্য়াচ

গোটা ক্রিকেট বিশ্ব আপাতত ভারত বনাম পাকিস্তান ম্য়াচের অপেক্ষা করছে। আগামী ১৪ সেপ্টেম্বর এই ম্য়াচের আয়োজন করা হবে। তবে এই ম্য়াচের আগেও বেশ কয়েকটি লড়াই রয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ম্যাচগুলোও যথেষ্ট রোমাঞ্চকর হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। এই বছর প্রত্যেকটা ম্য়াচই আবু ধাবি এবং দুবাইয়ে আয়োজন করা হবে। ভারতীয় সময় অনুসারে প্রত্যেকটা ম্য়াচই রাত আটটা থেকে শুরু হবে। প্রথম ম্য়াচ নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে এটা আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আয়োজন করা হবে। এরপর দ্বিতীয় ম্য়াচে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী দুবাইয়ে খেলতে নামবে।

Asia Cup 2025 Live Streaming: ফ্রি'তে দেখা যাবে ২০২৫ এশিয়া কাপ? না জানলে হাত কামড়াবেন

আগামী ২১ সেপ্টেম্বর ফের ভারত এবং পাকিস্তান লড়াই?

লিগ পর্বে ভারত এবং পাকিস্তান আগামী ১৪ সেপ্টেম্বর (রবিবার) খেলতে নামবে। কিন্তু, ইতিমধ্যে মনে করা হচ্ছে যে আগামী ২১ সেপ্টেম্বর এই দুটো দল ফের একে অপরের বিরুদ্ধে খেলতে পারে। আসলে, আগামী ২১ সেপ্টেম্বর গ্রুপের প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীর মধ্যে লড়াই হবে।

IND vs UAE Asia Cup 2025 Live Streaming: কোথায়-কীভাবে লাইভ দেখবেন ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহী ম্য়াচ? জেনে নিন সহজ উপায়

যদি এই গ্রুপে ভারত এবং পাকিস্তান একই গ্রুপে প্রথম এবং দ্বিতীয় স্থান অর্জন করতে পারে, তাহলে আবারও মহারণ আয়োজন করা হতে পারে। যদিও এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও পাকাপাকিভাবে কোনও খবর পাওয়া যায়নি। কিন্তু, আপাতত মনে করা হচ্ছে।

Asia Cup 2025 Timing: বদলে গেল ২০২৫ এশিয়া কাপের সময়! না জানলে চরম মিস

সোনি স্পোর্টস নেটওয়ার্ক এবং সোনি লিভ অ্যাপে লাইভ দেখা যাবে

আসুন, আপনাদের জানিয়ে দিই যে ২০২৫ এশিয়া কাপের প্রত্যেকটা ম্য়াচ মোবাইল এবং টেলিভিশনের পর্দায় কীভাবে দেখতে পাবেন। এই টুর্নামেন্ট দেখতে হলে আপনাদের সোনি স্পোর্টস নেটওয়ার্কে চোখ রাখতে হবে। এই নেটওয়ার্কের কমপক্ষে তিন-চারটে চ্যানেলে ম্য়াচের লাইভ সম্প্রচার করা হবে। এখানে বিভিন্ন ভাষায় কমেন্ট্রি হবে। আপনি আপনার সুবিধামতো বেছে নিতে পারেন। 

Indian Cricket Team: 'অন্তত ৪ ক্রিকেট দল দরকার...', BCCI-এর কাছে আবেদন মুখ্যমন্ত্রীর

তবে যদি আপনি মোবাইল ফোনে দেখতে চান, তাহলে আপনাকে যেতে হবে সোনি লিভ (Sony Liv) অ্যাপে। প্রথমে নিজের মোবাইল থেকে সোনি লিভ অ্যাপ ডাউনলোড করুন। তবে যদি আপনার ফোনে আগে থেকেই এই অ্যাপটি থাকে, তাহলে চেক করে নিন যে সেটা আপডেটেড কি না। পাশাপাশি আপনার কাছে স্মার্ট টিভি থাকলেও এই সোনি লিভ অ্যাপের মাধ্য়মে আপনি খেলা দেখতে পাবেন। সময়ের ব্যাপারে তো আমরা আগেই আলোচনা করেছি। প্রত্যেকটা ম্য়াচই ভারতীয় সময় অনুসারে রাত আটটা থেকে শুরু হবে।

Sony LIV Asia Cup 2025