/indian-express-bangla/media/media_files/2025/09/11/indian-cricket-team-15-2025-09-11-01-45-35.jpg)
ভারতীয় ক্রিকেট দল
INDIA vs UAE: বুধবার (১০ অগাস্ট) চলতি এশিয়া কাপের (Asia Cup 2025) দ্বিতীয় ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই খেলায় ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী একে অপরের বিরুদ্ধে খেলতে নামে। প্রথমে ব্যাট করতে নেমে আরব ক্রিকেট দল মাত্র ৫৭ রানে অলআউট হয়ে যায়। অন্যদিকে, টিম ইন্ডিয়া পঞ্চম ওভারেই পকেটে পুরে নেয় ম্য়াচটি। আর এহেন ফলাফলের দৌলতেই ভারত (Indian Cricket Team) চলতি এশিয়া কাপের পয়েন্ট টেবিল (Asia Cup 2025 Points Table) একেবারে ওলট-পালট করে দিয়েছে। আর সেটা দেখে ইতিমধ্যে পাকিস্তান (India vs Pakistan) এবং ওমান ভয়ে কাঁপতে শুরু করেছে। এই দুটো দলের কাছেই প্রত্যেকটা ম্য়াচ এবার জীবন-মরণের লড়াই হয়ে গিয়েছে।
টিম ইন্ডিয়া বদলাল পয়েন্টস টেবিলের খেলা
ভারতীয় ক্রিকেট দল মাত্র ৪.৩ ওভারে কাঙ্খিত লক্ষ্য হাসিল করে ফেলে। তাও আবার ৯ উইকেট হাতে রেখে। আর এই জয়ের কারণে টিম ইন্ডিয়ার ঝুলিতে ২ পয়েন্ট জমা পড়েছে। পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের নেট রান রেট আপাতত +১০.৪৮৩ হয়ে গিয়েছে। গ্রুপ এ'র পয়েন্ট টেবিলে ভারত আপাতত শীর্ষে রয়েছে। পাশাপাশি এই হারের কারণে সংযুক্ত আরব আমিরশাহী পয়েন্ট টেবিলের একেবারে নীচে অর্থাৎ ৪ নম্বরে নেমে গিয়েছে। তাদের নেট রান রেট আবার -১০.৪৮৩। এই টুর্নামেন্টে আরব আমিরশাহীর সামনে রাস্তাটা যে বেশ কঠিন হয়ে গেল, তা বলা যেতেই পারে। অন্যদিকে, ভারতের সামনে সুপার ফোরে যাওয়ার রাজপথ আগের থেকে আরও সহজ হয়ে গিয়েছে।
Suryakumar Yadav Appeal: শুধু ম্যাচ নয়, হৃদয় জিতলেন সূর্য! সিদ্ধান্ত বদলাতে হল আম্পায়ারকে
দ্বিতীয় গ্রুপের শীর্ষে রয়েছে আফগানিস্তান ক্রিকেট দল
একদিকে ভারত যেখানে গ্রুপ এ'র শীর্ষস্থান দখল করেছে, সেখানে গ্রুপ বি পয়েন্ট টেবিলের শীর্ষে আগে থেকেই দাঁড়িয়ে রয়েছে আফগানিস্তান। তারাও একটি ম্য়াচ খেলে ২ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে আফগান ব্রিগেডের নেট রান রেট +৪.৭০০। গ্রুপ বি'র একেবারে অন্তিম স্থানে রয়েছে হংকং। তাদের নেট রান রেট -৪.৭০০। এই টুর্নামেন্টের পরবর্তী ম্য়াচটি বাংলাদেশ এবং হংকংয়ের মধ্যে আয়োজন করা হবে। এই ম্য়াচটি হংকংয়ের সামনে ডু অর ডাই পরিস্থিতি তৈরি করেছে। আর এই ম্য়াচের কারণেই গ্রুপ বি'র পয়েন্ট তালিকা আরও মজাদার হয়ে উঠেছে। পাশাপাশি গ্রুপ এ'র পরবর্তী ম্য়াচ আগামী ১২ সেপ্টেম্বর আয়োজন করা হবে। ওই ম্য়াচে পাকিস্তান এবং ওমান খেলতে নামবে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us