/indian-express-bangla/media/media_files/2025/09/09/suryakumar-yadav-1-2025-09-09-18-17-00.jpg)
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব
Suryakumar Yadav: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই শুরু হচ্ছে ২০২৫ এশিয়া কাপ (Asia Cup 2025) টুর্নামেন্ট। তবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) তাদের প্রথম ম্য়াচ খেলতে নামবে আগামী ১০ সেপ্টেম্বর। এই টুর্নামেন্টে প্রত্যেকের নজর আপাতত ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্য়াচের উপরেই রয়েছে। আশা করা হচ্ছে, এই দুটো দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এই ম্য়াচের আগে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব নিজের দৃষ্টিভঙ্গি একেবারে স্পষ্ট করে দিলেন। কড়া হুঁশিয়ারি দিলেন পাকিস্তান ক্রিকেট দলকে।
Asia Cup 2025: এশিয়া কাপে এবার 'খেলা হবে', ভারতের এই ৫ ক্রিকেটারই হবেন ট্রাম্পকার্ড?
মঙ্গলবার ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বললেন, আগামী রবিবার (১৪ সেপ্টেম্বর) এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। এই ম্য়াচ টিম ইন্ডিয়া যথেষ্ট আক্রমণাত্মক মেজাজেই মাঠে নামবে। তবে তার আগে আগামী বুধবার গ্রুপ এ'র প্রথম ম্য়াচে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলবে ভারত। এরপরই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।
🗣️ We've had good preparations and time together as a team#TeamIndia captain Suryakumar Yadav talks about the importance of preparations ahead of #AsiaCup2025@surya_14kumarpic.twitter.com/OsU5HWcLKI
— BCCI (@BCCI) September 9, 2025
খেলা চলাকালীন আক্রমণাত্মক হতেই হয় - সূর্যকুমার যাদব
এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে প্রত্যেকটা দলের অধিনায়কদের নিয়ে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানেই সূর্যকুমার যাদব বললেন, 'খেলা চলাকালীন আক্রমণাত্মক হতেই হয়। যদি আপনাকে জিততেই হয়, তাহলে এটা ছাড়া সম্ভব নয়।' এরপর তাঁকে প্রশ্ন করা হয়, পাকিস্তানের বিরুদ্ধে এই আক্রমণাত্মক মনোভাব কিছুটা হলেও কমানো হবে? এই প্রশ্নের জবাবে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমান আলি আগা বললেন, 'যদি কেউ আক্রমণাত্মক হতে চায়, তাহলে এটা একেবারেই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার দলের ব্যাপারে যদি কথা বলতে হয়, তাহলে আমি কারোর উপরই কোনও নির্দেশ চাপিয়ে দিই না।'
সংযুক্ত আরব আমিরশাহীকে হালকাভাবে নেব না - সূর্যকুমার যাদব
সূর্যকুমার যাদব জানালেন, দলের অনুশীলন খুবই ভাল হয়েছে। গোটা দল আপাতত দুর্দান্ত ছন্দে রয়েছে। তাঁর কথায়, 'আমরা যথেষ্ট ভাল অনুশীলন করেছি। আপাতত বেশ ভাল লাগছে। এশিয়া কাপের সর্বশ্রেষ্ঠ দলের বিরুদ্ধে খেলা সবসময়ই যথেষ্ট চ্যালেঞ্জিং হয়।' ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন হেড কোচ লালচাঁদ রাজপুতের UAE দল খাতায়-কলমে দুর্বল বলে মনে করা হচ্ছে। তবে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক জানালেন, আয়োজক দেশকে তাঁরা একেবারে হালকাভাবে নিচ্ছেন না। সূর্যের কথায়, 'ওরা যথেষ্ট ভাল ক্রিকেট খেলছে। সম্প্রতি ত্রিদেশীয় সিরিজে বেশ কয়েকটা ম্য়াচে ওরা হাড্ডাহাড্ডি লড়াই করেছে। আশা করা হচ্ছে, এশিয়া কাপেও ভাল পারফরম্য়ান্স করতে পারবে।'
Asia Cup 2025 Live Streaming: কীভাবে লাইভ দেখবেন ২০২৫ এশিয়া কাপ? টিভি এবং মোবাইলের জন্য সহজ উপায়
প্রথম একাদশ নিয়ে বড়সড় ইঙ্গিত
এই সাংবাদিক বৈঠকে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ নিয়েও একটা বড়সড় ইঙ্গিত দিলেন সূর্যকুমার যাদব। তিনি বললেন, 'টুর্নামেন্টের প্রথম ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল বড়সড় পরীক্ষার পথেই হাঁটবে। তাহলেই বোঝা যাবে এই বড় টুর্নামেন্টের জন্য আমাদের দল ঠিক কতটা প্রস্তুত। পরীক্ষা-নিরীক্ষা না করলে আমাদের প্রয়োজনটা কী আছে, সেটাই বুঝতে পারব না।'


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us