/indian-express-bangla/media/media_files/2026/02/17/australia-cricket-team-2026-02-17-19-21-17.jpg)
টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল
Australia Cricket Team: কথায় আছে, অহংকারই পতনের মূল কারণ। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ক্ষেত্রে এই প্রবাদটাই কি সত্যি বলে প্রমাণিত হল? চলতি টি-২০ বিশ্বকাপে (ICC T20I World Cup 2026) অস্ট্রেলিয়ার যাত্রা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে তাদের।
আরও পড়ুন:
T20 World Cup Australia Exit: বৃষ্টিই কাড়ল অস্ট্রেলিয়ার স্বপ্ন, গ্রুপ পর্ব থেকে বিদায় বিশ্বজয়ীদের!
সত্যি কথা বলতে কী, অনেকেই হয়ত কল্পনা করতে পারেননি যে অস্ট্রেলিয়ার মতো একটি বিশ্বজয়ী দলেরও এমন করুণ পরিণতি হতে পারে। ইতিমধ্যে জিম্বাবোয়ে ক্রিকেট দল বাজিমাত করে পরবর্তী রাউন্ডে পৌঁছে গিয়েছে। প্রায় ১৭ বছর পর অস্ট্রেলিয়াকে এমন কলঙ্কিত অধ্যায়ের সাক্ষী হতে হল, যেখানে তাদের বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে।
আরও পড়ুন:
Sports News Live Updates: টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবোয়ে
২০০৯ টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছিল অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়াকে ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দল হিসেবে বিবেচনা করা হয়। তবে যে পারফরম্য়ান্সের জন্য অস্ট্রেলিয়া পরিচিত, তেমনটা কিন্তু একেবারে দেখতে পাওয়া যাচ্ছে না। ২০০৭ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসেছিল। তারপর থেকে এই নিয়ে কেবলমাত্র দ্বিতীয়বার মতো অস্ট্রেলিয়ান ক্রিকেট দল প্রথম রাউন্ডেই বাদ পড়ল।
আরও পড়ুন:
Mohammed Shami: আর কবে চোখ খুলবেন গম্ভীর-আগরকর! বাংলার ক্রিকেটার বলেই 'ব্রাত্য' শামি?
২০০৯ সালে, অস্ট্রেলিয়ার পারফরম্যান্সে প্রথম রাউন্ডের পরেই দাঁড়ি পড়ে যায়। সেই দুঃসহ স্মৃতির প্রায় ১৭ বছর পর অস্ট্রেলিয়া আরও একবার এরই পরিণতির সাক্ষী হল। ইতিমধ্যে প্রতি বছরই দলটা কমপক্ষে দ্বিতীয় রাউন্ডে উঠতে পেরেছিল। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া কেবলমাত্র একবারই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছে। সালটা ছিল ২০২১। ফাইনালে তারা নিউজিল্যান্ডকে পরাজিত করেছিল।
আরও পড়ুন:
চরম ঔদ্ধত্যের ফল পেল অস্ট্রেলিয়া?
ইতিমধ্যে, অনেকে বলতে শুরু করেছেন, যা হয়েছে ভালোর জন্য়ই হয়েছে। কারণ একটা সময় অস্ট্রেলিয়া একের পর এক টুর্নামেন্ট জিততে জিততে ধরাকে সরা জ্ঞান করে ফেলেছিল। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর অস্ট্রেলিয়ার ক্রিকেটার মিচেল মার্শ তো সরাসরি আইসিসি ট্রফির উপরই পা তুলে দিয়েছিলেন। যে ট্রফি জয়ের স্বপ্ন প্রত্য়েকটা দেশ দেখে, সেটাকে পদদলিত করার ধৃষ্টতা দেখিয়েছিল অস্ট্রেলিয়া। উঠেছিল প্রতিবাদের ঝড়। হয়েছিল সমালোচনাও। সেইসময় অস্ট্রেলিয়া হয়ত বিষয়টা পাত্তা দেয়নি। কিন্তু, তারপর থেকে আর কোনও আইসিসি ট্রফিও জিততে পারেনি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us