Australia Cricket Team: ২৬ বিশ্বকাপের স্বপ্ন অধরাই থাকবে অস্ট্রেলিয়ার! কোন অঙ্কে উঠতে পারে সুপার এইটে?

Australia Cricket Team T20 World Cup 2026: চলতি টি-২০ বিশ্বকাপ অস্ট্রেলিয়ার কাছে এখনও পর্যন্ত একেবারে সুখকর হয়নি। তিনটে ম্য়াচের মধ্যে তারা মাত্র একটাই জিততে পেরেছে। সেকারণে সুপার এইটে ওঠার অঙ্ক জটিল হয়েছে।

Australia Cricket Team T20 World Cup 2026: চলতি টি-২০ বিশ্বকাপ অস্ট্রেলিয়ার কাছে এখনও পর্যন্ত একেবারে সুখকর হয়নি। তিনটে ম্য়াচের মধ্যে তারা মাত্র একটাই জিততে পেরেছে। সেকারণে সুপার এইটে ওঠার অঙ্ক জটিল হয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Australia Cricket Team (3)

অস্ট্রেলিয়ার সামনে বিশ্বকাপের কঠিন রাস্তা

Australia Cricket Team: গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) ২০২৬ টি-২০ বিশ্বকাপে (ICC T20I World Cup 2026) মোট ৩ ম্য়াচ খেলা হয়েছিল। প্রথম ম্য়াচে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে আফগানিস্তান ৫ উইকেটে জয়লাভ করে। এরপর ইংল্যান্ড ইটালিকে ২৪ রানে হারিয়ে দেয়। এরপর অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। শ্রীলঙ্কা শেষপর্যন্ত হারিয়ে দেয় অস্ট্রেলিয়াকে। আর সেইসঙ্গে পয়েন্ট টেবিলে বড়সড় 'অঘটন' দেখা যায়।

Advertisment

আরও পড়ুন:

IND vs PAK T20 World Cup Next Match: চলতি বিশ্বকাপে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান! কী বলছে সমীকরণ?

সুপার এইটে এন্ট্রি শ্রীলঙ্কার

গ্রুপ এ থেকে ভারত ৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। অন্যদিকে, আমেরিকা যুক্তরাষ্ট্র ৪ পয়েন্টস নিয়ে দাঁড়িয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। পাকিস্তানের কাছে ৪ পয়েন্ট থাকলেও তারা এই তালিকায় রয়েছে তিন নম্বরে। গ্রুপ বি'তে শ্রীলঙ্কা ৬ পয়েন্ট সংগ্রহ করে প্রথম স্থান দখল করেছে। ৪ পয়েন্ট নিয়ে জিম্বাবোয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। আর অস্ট্রেলিয়া ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে।

Advertisment

আরও পড়ুন:

IND vs PAK T20, Ishan Kishan: 'জিততেই হত...', পাকিস্তানকে গুঁড়িয়ে 'অওকাত' দেখালেন ঈশান

গ্রুপ সি থেকে ওয়েস্ট ইন্ডিজ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে দাঁড়িয়ে রয়েছে। ইংল্যান্ডের কাছেও রয়েছে ৬ পয়েন্ট। তারা অবশ্য রয়েছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে, গ্রুপ ডি'তে সবার উপরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তারা ইতিমধ্যে ৬ পয়েন্ট সংগ্রহ করে ফেলেছে। আর ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে নিউজিল্যান্ড।

আরও পড়ুন:

IND vs PAK T20: রাবনের দেশে 'বধ' পাকিস্তান! কোন জায়গায় ভুল করলেন সলমানরা?

কঠিন হল অস্ট্রেলিয়ার রাস্তা

সুপার এইটে উঠতে হলে অস্ট্রেলিয়াকে তাদের পরবর্তী ম্য়াচে জিততেই হবে। এখানেই শেষ নয়। জিম্বাবোয়ের পরাজয়ের জন্যও ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। জিম্বাবোয়ের হাতে এখনও পর্যন্ত ২ ম্য়াচ বাকি রয়েছে। ইতিপূর্বে, জিম্বাবোয়ে গত ২ ম্য়াচের মধ্যে দুটোতেই জয়লাভ করেছে। অন্যদিকে, অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত ৩ ম্য়াচ খেললেও মাত্র একটিই জিততে পেরেছে।

ICC T20I World Cup 2026 Australia Cricket Team