/indian-express-bangla/media/media_files/2025/11/19/babar-azam-2025-11-19-17-00-14.jpg)
পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বাবর আজম
Babar Azam: ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্য়াচে জিম্বাবোয়ের বিরুদ্ধে রান করতে পারলেন না বাবর আজম। পাকিস্তানের (Pakistan Cricket Team) হয়ে তিনি মাত্র ৩ বল খেলেন এবং বেইজ্জত হয়ে মাঠ ছাড়লেন। জিম্বাবোয়ের ব্র্যাড ইভান্সের বলে তিনি LBW আউট হয়ে যান। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে কিছুটা হলেও রানের খরা কাটাতে পেরেছিলেন বাবর। কিন্তু, জিম্বাবোয়ের বিরুদ্ধে আবারও তিনি ফ্লপ হয়ে যান।
Babar Azam Humiliates: লাইভ ম্যাচে বাবর আজমের চরম বেইজ্জতি! ব্যাপক ভাইরাল ভিডিও
এই ম্য়াচে বাবর আজম রানের খাতা খুলতে না পারলেও, পাকিস্তান কোনওমতে ৪ বল বাকি থাকতে ৫ উইকেটে জয়লাভ করেছে। টস হারার পর জিম্বাবোয়ে প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ২০ ওভারে তারা ৮ উইকেট হারিয়ে ১৪৮ রান করেছিল। এর জবাবে পাকিস্তান একেবারে শেষ ওভারে ১৫১ রান তুলে ৫ উইকেটে জয় হাসিল করে নেয়।
বেরিয়ে আসে পাকিস্তানের অস্থিকঙ্কালসার ব্যাটিং
জিম্বাবোয়ের এই রানটা তাড়া করতে নেমে পাকিস্তান ক্রিকেট দলের শুরুটা যথেষ্টই খারাপ হয়েছিল। মাত্র ৩০ রানের মধ্যেই তারা তিনটে উইকেট হারিয়ে ফেলে। জিম্বাবোয়ের বোলাররা প্রায় এই ম্য়াচের লাগাম ধরেই ফেলেছিলেন। কিন্তু, মিডল অর্ডারে ফখর জামান এবং উসমান কোনওমতে ইনিংসের হাল ধরলেন। এই ম্য়াচে ফখর ৩২ বলে ৪৪ রান করেছেন। এছাড়া উসমান ২৮ বলে ৩৭ রানের যোগ্য সঙ্গত দেন। শেষবেলায় মহম্মদ নওয়াজ ১২ বলে ২১ রান করেন এবং ম্য়াচের মোড় ঘুরে যায়।
Pahalgam Attack Babar Azam: পহেলগাঁও হামলায় এবার জড়াল বাবর আজমের নাম! ঘটনাটা কী জানেন?
শুরুটা ভাল করেও কাজে লাগাতে পারল না জিম্বাবোয়ে
পাকিস্তানের বিরুদ্ধে এই ত্রিদেশীয় সিরিজে জিম্বাবোয়ে ব্যাটাররা শুরুটা বেশ ভালই করেছিলেন। জিম্বাবোয়ের হয়ে টাডিওয়ানাশে মারুমানি এবং ব্রায়ন বেনেট প্রথম উইকেটে ৭২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। টাডিওয়ানাশে মারুমানি ২২ বলে ৩০ রান করেন।
অন্যদিকে, বেনে ৩৬ বলে করেন ৪৯ রান। এই দুজন আউট হওয়ার পরই জিম্বাবোয়ের ব্যাটিং ডিপার্টমেন্ট কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। গোটা দল ১৫০ রানের চৌকাঠও স্পর্শ করতে পারল না। পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বাধিক ২ উইকেট শিকার করলেন মহম্মদ নওয়াজ। এছাড়া শাহিন আফ্রিদি, সলমান মির্জা, সায়েম আইয়ুব এবং আবরার আহমেদ একটি করে উইকেট শিকার করেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us