BAN W vs SCO W: বাঘেদের হয়ে প্রতিশোধ নিল বাঘিনীরা, বাংলাদেশের সামনে চুরমার স্কটল্যান্ড

BAN W vs SCO W: ২০২৬ মহিলা টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে বাংলাদেশ এবং স্কটল্যান্ড খেলতে নেমেছিল। এই ম্য়াচে বাংলাদেশ ৯০ রানে জয়লাভ করেছে।

BAN W vs SCO W: ২০২৬ মহিলা টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে বাংলাদেশ এবং স্কটল্যান্ড খেলতে নেমেছিল। এই ম্য়াচে বাংলাদেশ ৯০ রানে জয়লাভ করেছে।

author-image
Koushik Biswas
New Update
Bangladesh Women Cricket Team

স্কটল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় বাংলাদেশের

Bangladesh Cricket Team: আসন্ন টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে ইতিমধ্যে তাড়িয়ে দিয়েছে আইসিসি। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ আগে থেকেই ভারতের মাটিতে খেলতে চাইছিল না। সেকারণে তারা ভেন্যু বদলের আর্জিও জানিয়েছিল। কিন্তু, সেই আর্জিতে কর্ণপাত করেনি আইসিসি। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তাদের জানিয়ে দেয় যে বিশ্বকাপ খেলতে হবে না। সেই জায়গায় স্কটল্যান্ড ক্রিকেট দলকে (Scotland Cricket Team) খেলার জন্য সুযোগ দেওয়া হয়েছে। এই ঘটনার বাংলাদেশ ক্রিকেট ইতিমধ্যে তোলপাড় হয়ে গিয়েছে। তবে পুরুষ ক্রিকেট দলকে 'অপমানের' যোগ্য জবাব দিলেন বাংলাদেশের মহিলা ক্রিকেটাররা। স্কটল্যান্ডকে তারা টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে ৯০ রানে হারিয়ে দেয়।

Advertisment

আরও পড়ুন:

Bangladesh Cricket Latest News: বিশ্বকাপ থেকে অবশেষে বাদ পড়ল বাংলাদেশ, এন্ট্রি স্কটল্যান্ডের

ধামাকা হাফসেঞ্চুরি নিগার সুলতানার

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশের মহিলা ক্রিকেট দল টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। সেকারণে প্রথমে ব্যাট করতে নামেন বাংলার বাঘিনীরা। শুরু থেকেই তাদের একেবারে মারকুটে মেজাজে দেখতে পাওয়া যায়। দলের দুই ওপেনার দিলারা আখতার এবং জুয়াইরিয়া ফিরদৌসের মধ্যে ৬৭ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। ২৮ বলে ৩৯ রান করেন দিলারা এবং ২২ বলে ২২ রান করেন জুয়াইরিয়া। তবে অধিনায়ক নিগার সুলতানা ৩৫ বলে ৫৬ রানের একটি ধামাকা ইনিংস উপহার দেন। ইতিমধ্য়ে তিনি ৫ চার এবং ৩ ছক্কা হাঁকিয়েছেন। এছাড়া শোভনা মোস্তারি ২৩ বলে করেন ৪৭ রান। তিনিও ৭ চার এবং ২ ছক্কা হাঁকিয়েছেন। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ১৯১ রান করেছিল।

আরও পড়ুন:

Bangladesh Cricket in ICC T20I World Cup: টি-২০ বিশ্বকাপে ফের এন্ট্রি নিতে পারে বাংলাদেশ! কোন অঙ্কে সম্ভব এই সমীকরণ?

বল হাতেও দাপট বাংলাদেশের

জয়ের জন্য ১৯২ রানের টার্গেট সামনে রেখে ব্যাট করতে নামে স্কটল্যান্ড। কিন্তু, স্কটিশ ব্যাটাররা প্রত্যাশিত পারফরম্য়ান্স করতে পারলেন না। মাত্র ৩৫ রানের মধ্যে টপ অর্ডারের পাঁচ ব্যাটারই প্যাভিলিয়নে ফিরে যান। স্কটল্যান্ডের হয়ে সর্বাধিক ২৭ রান করলেন পিপ্পা স্প্রোউল। এছাড়া ২০ রান করলেন মেগান ম্য়াককোল। শেষপর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০১ রান করে। বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বাধিক ৩ উইকেট শিকার করলেন মারুফা আখতার। জোড়া উইকেট তুলে নেন স্বর্ণ আখতার। এছাড়া একটি করে উইকেট নেন নাহিদা আখতার এবং রাবেয়া খান। শেষপর্যন্ত বাংলাদেশ ৯০ রানে এই ম্য়াচটা নিজেদের পকেটে পুরে নেয়। ম্য়াচের সেরা নির্বাচিত হন নিগার সুলতানা।

ICC T20I World Cup 2026 Scotland Cricket Team Bangladesh Cricket Team