/indian-express-bangla/media/media_files/2025/12/20/bangla-first-time-national-handball-champion-chuchura-final-2025-2025-12-20-21-34-47.jpg)
খেলাধুলায় বাংলার মুকুটে জুড়ল নয়া পালক
প্রথমবার ফাইনালে উঠেই বাজিমাত, ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়ন হল বাংলা।বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
চুঁচুড়ায় নেতাজী সুভাষ স্পোর্টস এড়িনায় শেষ হল ৫৪ তম ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ।গত ১৫ ডিসেম্বর শুরু হয়েছিল প্রতিযোগীতা। ৩৪ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল অংশ নেয়। সেমিফাইনালে ছত্তিশগড়কে হারিয়ে ফাইনালে ওঠে বাংলা। অন্যদিকে রাজস্থানকে হারিয়ে ফাইনালে ওঠে চন্ডীগড়। ফাইনাল খেলায় প্রথম থেকে আধিপত্য নিয়ে খেলে চ্যাম্পিয়ন হয় বাংলা দল। খেলার ফল বাংলা ৩৭ চন্ডিগড় ৩৩।
মূল পর্বের খেলায় উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়,টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্নধার সত্যম রায় চৌধুরী। মন্ত্রী বলেন,'আমি নিজে খেলাধূলার সঙ্গে যুক্ত ছিলাম। রাগবি খেলেছি মোহনবাগানের হয়ে। এক সময় বক্সিং এ জাতীয় ক্যাপ্টেন ছিলাম। তাই খেলাধূলো ভালোবাসি।তবে হ্যান্ডবল প্রথম দেখলাম। প্রচন্ড গতিতে খেলা হয়। হ্যান্ডবল খেলতে শারীরিক সামর্থ প্রয়োজন। জেলায় পরিকাঠামো তৈরি হচ্ছে এখান থেকে অনেক সুযোগ তৈরি হবে।বাংলা প্রথমবার চ্যাম্পিয়ান হল এটা ভালো লাগছে।
সত্যম রায়চৌধুরী বলেন,'চুঁচুড়া বাসীর কাছে বড় পাওনা।ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়ন হলো বাংলা। নেতাজি সুভাষ স্পোর্টস এরিনা এটা টেকনো ইন্ডিয়া গ্রুপ করেছে প্রথম ইভেন্ট হিসেবে এটা ইতিহাস তৈরি হল।একটা জাতীয় স্তরের এই ধরনের ইভেন্ট ঠিকমতো করা যাবে কিনা সেটা নিয়ে চিন্তা ছিল।তবে সকলের সহযোগিতায় সেটা সম্পূর্ণ হয়েছে।পাঁচ দিন ধরে একটা দারুন ইভেন্ট আমরা দেখলাম।নেতাজি সুভাষ স্পোর্টস এরিনার মুখ্য উদ্দেশ্যই থাকবে এখান থেকে যাতে রাজ্য এবং জাতীয় স্তরের খেলোয়ার তৈরি করা যায়"।
বাংলা দলের অধিনায়ক দেবাশিষ কর্মকার ফাইনাল খেলায় অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন। তিনি বলেন, 'ছেলেরা খুব ভালো খেলেছে আমরা চ্যাম্পিয়ন হয়েছি।এটা একটা অনেক বড় প্রাপ্তি। হরিয়ানা পাঞ্জাব দিল্লিতে হ্যান্ডবলের খুব বেশি প্রচলন আছে। বাংলায় সে তুলনায় অনেক কম।আমাদের এই জয় আশা করি আগামী দিনে বাংলায় হ্যান্ডবলকে অনেকটা এগিয়ে দিয়ে যাবে'।
বাংলা দলের কোচ ফিরোজ আহমেদ বলেন,'হ্যান্ডবল খুব দ্রুত খেলার গুলোর মধ্যে অন্যতম।হ্যান্ডবল এসোসিয়েশন অফ ইন্ডিয়া এই যে উদ্যোগ নিয়েছে তাতে ক্রিকেট ফুটবলের কাছাকাছি পৌঁছতে কিছুটা সময় লাগলেও অন্যান্য খেলা গুলোর মধ্যে জনপ্রিয় হবে।প্রতিটা ম্যাচের জন্য আলাদা করে স্ট্রাটেজি তৈরি করেছিলাম আমরা।প্রতিটা বিপক্ষ দলই খুব ভালো প্রস্তুতি নিয়ে এসেছিল।তাদের আমরা হারিয়েছি এবং চ্যাম্পিয়ন হয়েছি'। ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের এই প্রতিযোগিতা থেকে এশিয়ান গেমসের জন্য দল নির্বাচন করা হবে।
Ishan Kishan: ফের গর্জে উঠল ঈশানের ব্যাট, আর কতদিন মুখ ফেরাবেন নির্বাচকরা?
Ishan Kishan Comeback: একেই বলে কপাল! সুযোগ এলেও টিম ইন্ডিয়ায় কামব্যাক হল না ঈশানের, কারণটা জানেন?
Ishan Kishan in IPL Closing Ceremony: ঈশান কিষান নাকি? নাচে-গানে মাতালেন সমাপনী অনুষ্ঠান
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us