Bangladesh Ban IPL 2026 Telecast: বাংলাদেশে বন্ধ আইপিএল সম্প্রচার, কতটা আর্থিক ক্ষতির মুখে পড়ল ভারত?

Bangladesh Ban IPL Telecast: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানিয়ে দিয়েছে যে ওই দেশে আইপিএল ম্য়াচের সম্প্রচার বন্ধ করা হবে। এমনকী, বাংলাদেশ টিভিকেও এই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।

Bangladesh Ban IPL Telecast: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানিয়ে দিয়েছে যে ওই দেশে আইপিএল ম্য়াচের সম্প্রচার বন্ধ করা হবে। এমনকী, বাংলাদেশ টিভিকেও এই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Bangladesh Ban IPL 2026 Telecast

২০২৬ আইপিএল টুর্নামেন্টের সম্প্রচার বন্ধের নির্দেশ দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড

IPL 2026: আইপিএল শুধুমাত্র ভারতের ক্রিকেট উৎসব নয়। এটা আসলে ক্রিকেটের মহাসংগ্রাম। কিন্তু, ভারতের প্রতিবেশী বাংলাদেশ (Bangladesh Cricket) ২০২৬ আইপিএল টুর্নামেন্টের সম্প্রচার আচমকা স্থগিত করে দেওয়ায়, সকলেই হতবাক হয়েছেন। মাত্র ১ ক্রিকেটারের জন্য তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর সেই ক্রিকেটার হলেন মুস্তাফিজ়ুর রহমান (Mustafizur Rahman)। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, বাংলাদেশ এই আইপিএল টুর্নামেন্টের সম্প্রচার বন্ধ করে দেওয়ার পর, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের গায়ে আদৌ কি কোনও আর্থিক ক্ষতির আঁচ পড়বে। একমাত্র পরিসংখ্যানই বলতে পারবে আসল সত্যিটা। আসুন, জেনে নেওয়া যাক।

Advertisment

Bangladesh Cricket Controversy: টি-২০ বিশ্বকাপ খেলতে কেন ভারতে আসতে চায় না বাংলাদেশ? গোপন প্ল্যান ফাঁস করল বিসিবি

মুস্তাফিজ়ুর রহমান বিতর্কে ভড়কে উঠেছে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দলের পেস বোলার মুস্তাফিজ়ুর রহমানকে আইপিএল খেলতে দেওয়া হবে না। বিসিসিআই-এর নির্দেশে ইতিমধ্যে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) তাঁকে রিলিজ় করে দিয়েছে। এই ঘটনায় চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ব্যাপারটা আর মুস্তাফিজ়ুরের মধ্যে সীমাবদ্ধ নেই। এই সিদ্ধান্ত আসলে ওই দেশের ক্রিকেট সম্মানকে আঘাত করেছে। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।

Bangladesh Cricket Team Latest Update: ভারতে খেলতে আসছে না বাংলাদেশ! চরম সিদ্ধান্ত বিসিবি'র

আইসিসি-র কাছে আবেদন, তারপর আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা

এই বিতর্কের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি-র কাছে একটি বিশেষ আবেদন করেছে। তারা জানিয়েছে, ভারতের আয়োজিত আসন্ন টি-২০ বিশ্বকাপের কয়েকটি ম্য়াচ যেন শ্রীলঙ্কায় শিফট করা হয়। যদিও এই আবেদনে তারা ঠিক কতটা সাড়া পাবে, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তবে এরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানিয়ে দিয়েছে যে ওই দেশে আইপিএল ম্য়াচের সম্প্রচার বন্ধ করা হবে। এমনকী, বাংলাদেশ টিভিকেও এই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।

Bangladesh T20I World Cup Squad: বিতর্কের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের, আদৌ সুযোগ পেলেন মুস্তাফিজ়?

কীভাবে অর্থ উপার্জন করে বিসিসিআই?

এবার প্রশ্ন হল, বাংলাদেশে যদি আইপিএল টুর্নামেন্টের সম্প্রচার বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কতখানি আর্থিক ক্ষতির মুখে পড়বে। তবে তার আগে আইপিএল টুর্নামেন্টে অর্থ উপার্জনের গোটা প্রক্রিয়া আপনাদের বুঝতে হবে। আইপিএল টুর্নামেন্ট থেকে বিসিসিআই যে অর্থ উপার্জন করে, তার সিংহভাগই আসে ভারত থেকে। টিভি এবং ডিজিটাল মিডিয়া স্বত্ত্ব, টাইটেল স্পনসর, টিম স্পনসর এবং বিজ্ঞাপন থেকেই আসে সবথেকে বেশি টাকা। 

Mustafizur Rahman KKR Controversy: মুস্তাফিজ়ুরকে ছেড়ে দিলে ৯.২০ কোটি টাকা ফেরত পাবে কেকেআর? জেনে নিন IPL-এর নিয়ম

বাংলাদেশে আইপিএল সম্প্রচারের গুরুত্ব

বাংলাদেশেও আইপিএল টুর্নামেন্টের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। সমর্থকদের একটি বড় অংশ আইপিএল টুর্নামেন্ট উপভোগ করেন। কয়েকজন ভারতীয় ক্রিকেটারকে তো তারা 'প্রিয়' তালিকায় রেখে দেন। আর সেকারণে T Sports-এর মতো চ্যানেলগুলো ২০২৭ সাল পর্যন্ত আইপিএল সম্প্রচারের স্বত্ত্ব কিনেছিল। কিন্তু, বর্তমানে যা পরিস্থিতি তাতে মনে করা হচ্ছে এই সিদ্ধান্ত একেবারেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কোনও আর্থিক সমস্যার কারণে নয়। 

KKR to Release Mustafizur Rahman: পাকিস্তানের পর এবার IPL-য়ে 'বয়কট' বাংলাদেশও! কী বলছে বিসিসিআই?

আইপিএল টুর্নামেন্ট থেকে মোট কত টাকা উপার্জন হয়?

যদি বিসিসিআই-এর আর্থিক পরিসংখ্যান একবার ঘেঁটে দেখা হয়, তাহলেই গোটা ছবিটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত এই আইপিএল টুর্নামেন্টের মিডিয়া রাইটস মোট ৪৩,৩৯০ টাকায় বিক্রি করেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। গতবারের মিডিয়া রাইটসের তুলনায় এই অঙ্কটা প্রায় দ্বিগুণ। এই উপার্জনের সিংহভাগটাই আসে ভারত থেকে। এই দেশে টেলিভিশন এবং ডিজিটাল দুটো প্ল্যাটফর্মেই ভিউয়ারশিপ যথেষ্ট বেশি।

Mustafizur Rahman KKR: ছাড়তে হবে 'বাংলাদেশি' মুস্তাফিজ়ুরকে, কড়া নির্দেশ ভারতীয় ক্রিকেট বোর্ডের

কোথা থেকে হয় সবথেকে বেশি উপার্জন

আইপিএল থেকে BCCI-এর উপার্জন মোট তিনটে অংশে বিভক্ত -

  • প্রথমত, এই উপার্জনের প্রধান উৎস মিডিয়া রাইটস। এরমধ্যে টেলিভিশন এবং ডিজিটাল ব্রডকাস্টিং রয়েছে।
  • দ্বিতীয়ত, বিশ্বজোড়া স্পনসরশিপ। এই টুর্নামেন্টে টাটার মতো বড় ব্র্যান্ড টাইটেল স্পনসর করার জন্য কোটি-কোটি টাকা দেয়।
  • তৃতীয়ত, টিকিট বিক্রি এবং ফ্যান এনগেজমেন্ট। ভারতীয় এবং বিদেশি দর্শক এই টুর্নামেন্ট উপভোগ করতে মাঠে আসেন।

বিদেশি বাজারের আসল অঙ্ক

বিদেশ থেকে আইপিএল টুর্নামেন্ট কত টাকা উপার্জন করে, তা নিয়ে যথেষ্ট ভ্রান্ত একটা ধারণা রয়েছে। আসল ব্যাপারটা হল, বিদেশি বাজার থেকে যে টাকা ভারতীয় ক্রিকেট বোর্ডের সিন্দুকে ঢোকে, মোট উপার্জনের তুলনায় তা একেবারেই সামান্য। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত বাণিজ্যিক চুক্তির মধ্যে আন্তর্জাতিক মিডিয়া আধিকারিকদের থেকে মাত্র ১,০৭৫ কোটি টাকা উপার্জন হয়েছে। ৪৮ হাজার কোটি টাকার তুলনায় এই অঙ্কটা একেবারেই সামান্য। এরমধ্যে আবার বাংলাদেশের অংশ যে কতখানি কম, সেটা আশা করি আপনারা বুঝতেই পারছেন।

IPL 2026 Auction, Mustafizur Rahman News: মুস্তাফিজ়কে নিয়ে ভুল করল KKR? বাংলাদেশ প্রীতিই 'কাঁটা' হবে নাইট ব্রিগেডের!

তাহলে কতটা আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিসিআই?

বাংলাদেশে আইপিএল টুর্নামেন্টের সম্প্রচার একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে BCCI-এর প্রত্যক্ষ আর্থিক লোকসান একেবারে সামান্যই হবে। আর্থিক বিশেষজ্ঞদের মতে, প্রতি বছর আইপিএল টুর্নামেন্ট মোট যা রেভিনিউ উপার্জন করে, সেখানে বাংলাদেশের মতো বাজার থেকে মাত্র ২ থেকে ৩ শতাংশই আসে। হতে পারে, লোকসানের এই পরিমাণ হয়ত কোটি-কোটি টাকায় ধার্য্য করা হবে। কিন্তু, যে টুর্নামেন্ট হাজার-হাজার কোটি টাকা উপার্জন করে, সেখানে এই অঙ্কটা একেবারে নস্যির সামিল।

IPL 2026 Auction, Mustafizur Rahman KKR: নিলামে বড় চমক নাইট ব্রিগেডের, দলে নিল বাংলাদেশের আগুন পেসারকে!

সরকারের কোষাগারে কতটা প্রভাব পড়বে

মজার ব্যাপার হল, এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে কোনও কর দিতে হয় না। কিন্তু, আইপিএল টুর্নামেন্ট থেকে ভারত সরকার যথেষ্ট মোটা অঙ্কের টাকা উপার্জন করে থাকে। বিশেষ করে বিদেশি ক্রিকেটারদের স্যালারিতে ২০ শতাংশ পর্যন্ত টিডিএস কাটা হয়। ২০২৫ আইপিএল মেগা নিলাম থেকেই সরকার ৫১.১৫ কোটি টাকার টিডিএস কেটেছে। তবে মোট টিডিএসের পরিমাণ ৮৯.৪৯ কোটি টাকা। 

মুস্তাফিজ়ুরকে নিয়ে এখনও বাকি নাটক? আসন্ন IPL-য়ে 'প্রতিশোধ' নিতে পারে বাংলাদেশ!

মাথাব্যথা নেই BCCI-এর

আর সেকারণেই বাংলাদেশে আইপিএল টুর্নামেন্টের সম্প্রচার নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের খুব একটা বেশি মাথাব্যথা নেই। কারণ এই টুর্নামেন্টের সিংহভাগ উপার্জনই আসে ভারতীয় বাজার থেকে। ভারতের টেলিভিশন এবং ডিজিটাল ভিউয়ারশিপ ক্রমশ বেড়েই চলেছে। জিও, স্টার এবং অন্য প্ল্যাটফর্মে কোটি-কোটি দর্শক এই আইপিএল টুর্নামেন্ট দেখেন। আর সেখান থেকেই লক্ষ্মীর ঝাঁপি এবং টুর্নামেন্টের জনপ্রিয়তা ফুলেফেঁপে বাড়ছে।

Kolkata Knight Riders BCCI Bangladesh Cricket Mustafizur Rahman IPL 2026