Bangladesh Cricket Board News: BCCI-এর সঙ্গে 'পাঙ্গা', এবার ব্যাকফুটে বাংলাদেশ! কী হয়েছে জানেন?

Bangladesh Cricket Board News: ভারত এবং বাংলাদেশের মধ্য়ে আপাতত টানটান উত্তেজনা চলছে। আর সেকারণে আসন্ন আইপিএল টুর্নামেন্ট থেকে বাংলাদেশের তারকা পেস বোলার মুস্তাফিজ়ুর রহমানকে তাড়িয়ে দেওয়া হয়েছে।

Bangladesh Cricket Board News: ভারত এবং বাংলাদেশের মধ্য়ে আপাতত টানটান উত্তেজনা চলছে। আর সেকারণে আসন্ন আইপিএল টুর্নামেন্ট থেকে বাংলাদেশের তারকা পেস বোলার মুস্তাফিজ়ুর রহমানকে তাড়িয়ে দেওয়া হয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Bangladesh Cricket Team Loss

পিছু হটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড?

Bangladesh Cricket: ভারত এবং বাংলাদেশের (India vs Bangladesh) মধ্য়ে আপাতত টানটান উত্তেজনা চলছে। আর সেকারণে আসন্ন আইপিএল টুর্নামেন্ট (IPL 2026) থেকে বাংলাদেশের তারকা পেস বোলার মুস্তাফিজ়ুর রহমানকে (Mustafizur Rahman) তাড়িয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রীতিমতো তেড়েফুঁড়ে উঠেছিল। এমনকী, ভারতে টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) খেলবে না বলে হুঙ্কারও দিয়েছিল। দাবি করেছিল, তাদের প্রত্যেকটা ম্য়াচ শ্রীলঙ্কায় শিফট করতে হবে। এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একটা নতুন রিপোর্ট সামনে এসেছে। এই রিপোর্ট অনুসারে বাংলাদেশ আপাতত ব্যাকফুটে যেতে শুরু করেছে।

Advertisment

আরও পড়ুন:

India Helped Bangladesh Cricket: নেই সামান্য কৃতজ্ঞতাবোধ, ভারতের 'উপকার' নিমেষে ভুলে গেল বাংলাদেশ?

ICC-র থেকে চাইল ভাবনা-চিন্তার সময়

দ্য টেলিগ্রাফে প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগেই জানিয়েছিল যে তারা ভারতে টি-২০ বিশ্বকাপ খেলার জন্য আসতে পারবে না। এরপর গত সোমবার (৫ জানুয়ারি) আইসিসি, বিসিসিআই এবং বিসিবি-র মধ্যে বৈঠক হয়। আইসিসি চাইছে, বাংলাদেশ ক্রিকেট দল যেন সূচি অনুসারে ভারতেই খেলে। বাংলাদেশের পক্ষ থেকে এই ব্যাপারে চিন্তা-ভাবনার জন্য আপাতত সময় চাওয়া হয়েছে। বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে এই ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।

আরও পড়ুন:

Bangladesh Cricket Controversy: টি-২০ বিশ্বকাপ খেলতে কেন ভারতে আসতে চায় না বাংলাদেশ? গোপন প্ল্যান ফাঁস করল বিসিবি

ভারতে ম্য়াচ না খেললে সকলেরই ক্ষতি!

ভারতে ক্রিকেটের জনপ্রিয়তা মাথায় রেখে বলা যেতেই পারে, ভারতে যদি এই ম্য়াচের আয়োজন না করা হয়, তাহলে বেশ বড় অঙ্কেরই আর্থিক ক্ষতি হবে। এটা শুধুমাত্র ২ দলের বিষয় নয়। দর্শক থেকে ব্রডকাস্টার সকলেই এরসঙ্গে যুক্ত। রিপোর্ট অনুসারে, এই কারণেই এবার আইসিসি চাইছে, ২ দেশের ক্রিকেট বোর্ড যেন নিজেদের মধ্যে ব্যাপারটা মিটিয়ে নেয়। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নিজেদের আর্থিক লোকসানের কথা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে আর কোনও ঝামেলা বাড়াতে চাইছে না।

আরও পড়ুন:

Bangladesh Cricket Team Latest Update: ভারতে খেলতে আসছে না বাংলাদেশ! চরম সিদ্ধান্ত বিসিবি'র

বিশ্বকাপে বাংলাদেশের সূচি

২০২৬ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অভিযান আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। প্রথম ম্য়াচে তারা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কলকাতায় খেলবে। শিডিউল অনুসারে বাংলাদেশ তিনটে ম্য়াচ কলকাতায় খেলবে। আর একটি ম্য়াচ খেলবে মুম্বইয়ে।

Bangladesh Cricket India vs Bangladesh ICC T20I World Cup 2026 IPL 2026