Bangladesh Cricket: বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই 'চরম অঘটন' বাংলাদেশে, মাঝরাতে দেশ ছাড়লেন বুলবুল!

Bangladesh Cricket Board Crisis: বাংলাদেশ ক্রিকেট যে বর্তমানে কঠিন সময় অতিক্রম করছে, সেকথা কারোরই অজানা নয়। এই প্রথমবার টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগেই তারা ছিটকে গিয়েছে।

Bangladesh Cricket Board Crisis: বাংলাদেশ ক্রিকেট যে বর্তমানে কঠিন সময় অতিক্রম করছে, সেকথা কারোরই অজানা নয়। এই প্রথমবার টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগেই তারা ছিটকে গিয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Aminul Islam Bulbul BCB

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

Bangladesh Cricket: বাংলাদেশ ক্রিকেট যে বর্তমানে কঠিন সময় অতিক্রম করছে, সেকথা কারোরই অজানা নয়। এই প্রথমবার টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগেই তারা ছিটকে গিয়েছে। গত ২ দিনের বোর্ডের দু'জন কর্তা ইতিমধ্যে পদত্যাগ করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এটা অবশ্যই একটা মাথাব্যথার কারণ।

Advertisment

আরও পড়ুন:

Bangladesh Cricket New Update: বাংলাদেশের বিদায়ে বুক ফাটছে পাকিস্তানের, মনের জ্বালায় এ কী বললেন আফ্রিদি?

এই পরিস্থিতিতে অনেকেই আশা করেছিলেন, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল (Aminul Islam Bulbul) হয়ত শক্ত হাতে পরিস্থিতি সামাল দেবেন। কিন্তু, একেবারে বিপরীত ছবিই দেখতে পাওয়া গিয়েছে। বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যম মারফৎ জানা গিয়েছে, রবিবার মাঝরাতেই নাকি তিনি অস্ট্রেলিয়া চলে গিয়েছেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা শুরু হয়েছে।

আরও পড়ুন:

Bangladesh Cricket Controversy: সহজে ছাড়বে না ICC, এবার কী কী শাস্তির মুখে পড়বে বাংলাদেশ?

জলঘোলা শুরু হয়েছে

জলঘোলা হওয়ার অবশ্য যথেষ্ট কারণও রয়েছে। কারণ রবিবারই সন্ধ্যায় আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে বুলবুলকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি আদৌ অস্ট্রেলিয়া যাচ্ছেন কি না। কিন্তু, সেইসময় তিনি গোটা বিষয়টাকেই অস্বীকার করেছিলেন। জোর গলায় জানিয়েছিলেন, আপাতত দেশেই থাকবেন তিনি। ক্রিকেট নিয়ে এখনও অনেক কাজ বাকি রয়েছে। অথচ মধ্যরাতেই দেশ ছাড়লেন তিনি।  

আরও পড়ুন:

Bangladesh Cricket Latest News: বিশ্বকাপ থেকে অবশেষে বাদ পড়ল বাংলাদেশ, এন্ট্রি স্কটল্যান্ডের

কিন্তু, আচমকা কেন বাংলাদেশ ছেড়ে অস্ট্রেলিয়া গেলেন আমিনুল ইসলাম বুলবুল? ক্রিকফ্রেনজ়ির একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, অস্ট্রেলিয়ায় বুলবুল নাকি আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। বলতে বাধা নেই, দেশের ক্রিকেট সমর্থকরা কিন্তু বিষয়টাকে একেবারেই মেনে নিতে পারছেন না।

আরও পড়ুন:

Bangladesh Cricket Controversy: 'একেবারে বাচ্চাদের মতো...', বাংলাদেশের বিশ্বকাপ বয়কট প্রসঙ্গে কটাক্ষ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

বিশ্বকাপ শুরুর আগেই বিদায় বাংলাদেশের

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৬ আইপিএল টুর্নামেন্ট থেকে মুস্তাফিজ়ুর রহমানকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এরপর থেকেই BCCI এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। ইতিমধ্যে বিসিবি জানিয়ে দেয়, ভারতের মাটিতে তারা আইসিসি টি-২০ বিশ্বকাপ খেলতে আসবে না। ব্যাপারটা নিয়ে আইসিসি-র সঙ্গে যথেষ্ট টানাপোড়েন চলে। অবশেষে আইসিসি তাদের বিশ্বকাপ টুর্নামেন্ট থেকেই বাদ দেয়। বাংলাদেশের জায়গায় এবার স্কটল্যান্ড খেলতে নামবে আসন্ন টি-২০ বিশ্বকাপ।

Aminul Islam Bulbul Bangladesh Cricket